দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৪৪
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

কার্যালয়ে এসে দণ্ডপ্রাপ্তের নাম পাল্টে ফেললেন ইউএনও

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২১, ২০২৩
মার্চ ২১, ২০২৩ ০ কমেন্ট 394 ভিউস

জাতীয় ডেস্ক:

বগুড়ায় করতোয়া নদী ভরাট করে সড়ক নির্মাণের দায়ে বেসরকারি সংস্থা টিএমএসএসের সিনিয়র সহকারী পরিচালক নজিবর রহমানকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজা পারভীন এ সাজা দিলেও সন্ধ্যায় নিজ কার্যালয়ে বসে দণ্ডপ্রাপ্তের নাম পরিবর্তন করে মম ইন ইকোপার্কের ব্যবস্থাপক জাকিরুল ইসলামকে দায়ী করেন।

জরিমানার টাকা পরিশোধ না করায় জাকিরুলকে কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের রায়ে মানুষ খুশি হলেও পরে রায় পরিবর্তন করে অন্যজনকে জেলে পাঠানোর ঘটনায় নানা আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। ইউএনও এই ঘটনাকে ‘সঠিক’ উল্লেখ করলেও আইনজীবীরা বলছেন, ‘অন্যায় ও আইনের দৃষ্টিতে অবৈধ’।

আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় টিএমএসএসের মম ইন ইকোপার্কের ভেতরে দীর্ঘদিন ধরে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, আবর্জনা ফেলে নদী ভরাট করে রাস্তা নির্মাণ, নদীর গতিপথ পরিবর্তনসহ বিভিন্ন অভিযোগ ওঠে। অভিযোগ পেয়ে বগুড়া সদরের ইউএনও ফিরোজা পারভীন গত শনিবার ওই পার্কে অভিযান চালান। এ সময় টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম ঘটনাস্থলে এসে দাবি করেন, ভরাট করা জায়গাটি তার। আর এলাকাবাসীর পারাপারের স্বার্থে করতোয়া নদীতে রাস্তা নির্মাণ করেছেন। পরে তিনি আদালতকে মুচলেকা দেন যে জায়গাটি মাপ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে।

সোমবার ইউএনও আবারও ঘটনাস্থলে যান। সেখানে বগুড়া পানি উন্নয়ন বোর্ড, ভূমি অফিস ও টিএমএসএসের সার্ভের এবং দায়িত্বশীল কর্মকর্তারা করতোয়া নদীর সীমানা চিহ্নিত করেন। এলাকাবাসী সাক্ষ্য দেন, রাস্তাটি টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম নির্মাণ করছেন। ফোনে হোসনে আরা বেগম দাবি করেন, বগুড়া পৌরসভা কর্তৃপক্ষ ওই স্থানে আবর্জনা ফেলছে।

এই বিষয়ে ইউএনও মেয়রকে জিজ্ঞাসা করেন। মেয়র রেজাউল করিম বাদশা ইউএনওকে জানান, টিএমএসএসের নির্বাহী পরিচালকের ইচ্ছা অনুসারে আবর্জনা ফেলা হচ্ছে।

এদিকে মুচলেকা দেওয়ার পরও আবর্জনা ও মাটি ফেলা অব্যাহত, নদী দখল করে রাস্তা নির্মাণ করায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীনের ভ্রাম্যমাণ আদালত পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সালের ১৫ ধারায় টিএমএসএসের সিনিয়র সহকারী পরিচালক ঠেঙ্গামারা এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে নজিবর রহমানকে ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এদিকে, সন্ধ্যায় টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা মম ইন ইকোপার্কের ব্যবস্থাপক জাকিরুল ইসলামকে সঙ্গে নিয়ে ইউএনও কার্যালয়ে যান। তিনি রায় পরিবর্তনের জন্য আলোচনা করেন। এ সময় নজিবর রহমানকে পরিবর্তন করে জাকিরুলকে আসামি করা হয়। জরিমানার টাকা পরিশোধ না করায় তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়। আসামি পরিবর্তনের বিষয়টি জানাজানি হলে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়।

এই বিষয়ে বগুড়া আইনজীবী সমিতির সিনিয়র সদস্য আবদুল লতিফ ববি জানান, ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিকভাবে শাস্তির বিধান রয়েছে। অপরাধ সংঘটিত হওয়ার পর সেখানে যাকে পাওয়া যাবে তাকেই শাস্তি দিতে হবে। পরে রায় পরিবর্তন করে অন্য কাউকে সাজা দেওয়ার সুযোগ নেই। এটা আইনের দৃষ্টিতে অবৈধ ও ন্যায় বিচার পরিপন্থি। একই ধরনের মন্তব্য করেছেন জেলার অতিরিক্ত সরকারি কৌঁসুলি নাসিম আহমেদ।

এ প্রসঙ্গে ইউএনও ফিরোজা পারভীন জানান, ঘটনাস্থলে সবাই তথ্য দিয়েছিলেন নজিবর রহমান দায়ী। তাই তাকে জরিমানা অনাদায়ে জেল দেওয়া হয়েছিল। পরে জানা যায়, এর সঙ্গে ইকোপার্কের ব্যবস্থাপক জাকিরুল ইসলাম জড়িত। তাই তাকে আসামি করা হয়েছে। জরিমানা না দেওয়ায় জেলে পাঠানো হয়েছে। এতে আইনি জটিলতা দেখা দেয়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চালের দাম বাড়ে ৫ টাকা, কমে ১ টাকা: খাদ্যমন্ত্রী
পরবর্তী পোস্ট
শিরিন ম্যানশনে বিস্ফোরণ: ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting