দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৮:২২
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট...
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 
কলারোয়ায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ
কাজ শেষের আগেই সড়কের  সিংহভাগ বিল উত্তোলন
শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের গলায়...
পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...
নেবাখালী সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত...
সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় প্রথম করোনা পজিটিভ শনাক্ত দম্পতি করোনামুক্ত

কর্তৃক kobirubel.satnadee জুন ১৬, ২০২০
জুন ১৬, ২০২০ ০ কমেন্ট 435 ভিউস

কামরুল হাসান: কলারোয়ার প্রথম করোনা শনাক্ত হওয়া দম্পতি করোনামুক্ত হয়েছেন। তাঁরা সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডা: জিয়াউর রহমান এতথ্য নিশ্চিত করে বলেন, চন্দনপুর ইউনিয়নের ৬ রোগীর মধ্যে অপর ৪ জনও সুস্থতার পথে। ওই ৪ জনের ফলোআপ নমুনা পরীক্ষার রিপোর্ট প্রথম দফায় নেগেটিভ এসেছে। পর পর দু’বার ফলোআপ নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ পাওয়া গেলে করোনামুক্ত ঘোষণা করা হয়। যেটি ঘটেছে কলারোয়ার প্রথম করোনা পজিটিভ হওয়া দাঁড়কি গ্রামের মাজেদুল ইসলাম (৩৬) ও তাঁর সহধর্মিণী মিমের (২২) ক্ষেত্রে।

উভয় ফলোআপ নমুনা পরীক্ষার রিপোর্ট তাদের নেগেটিভ এসেছে। ফলে এই দম্পতি করোনা জয় করলেন। রোববার তাদের দ্বিতীয় দফার রিপোর্ট পাওয়া যায় বলে ইউএইচ এন্ড এফপিও ডা: জিয়াউর রহমান জানান।

তিনি আরও জানান, চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামের ইব্রাহিম (২১) এবং নাথপুর গ্রামের পল্লী চিকিৎসক আবুল কালাম ওরফে সালেহ (৫২), তাঁর স্ত্রী সালেহা (৪০) ও ছেলে খালিদুর (২২) এই ৪ জনের ফলোআপ নমুনা পরীক্ষার রিপোর্ট প্রথম দফায় নেগেটিভ এসেছে। এই ৪ জনের ফের নমুনা সংগ্রহ করে দ্বিতীয় ফলোআপ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখন এই রিপোর্ট পাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা।

প্রসঙ্গত, গত ১৬ মে চন্দনপুরের দাঁড়কি গ্রামের মাজেদুল ইসলাম (৩৬) ও ২০ মে তাঁর স্ত্রী মিম (২২) করোনা আক্রান্ত হন। এক মাসের ব্যবধানে তাঁরা দু’জনেই করোনামুক্ত হলেন। প্রাণঘাতী করোনাকে জয় করে এই দম্পতি এখন সুস্থ ও স্বাভাবিক ফিরে এলেন। উল্লেখ্য, গত এক মাসে কলারোয়া উপজেলায় ১১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এরমধ্যে চন্দনপর ইউনিয়নে ৬, দেয়াড়া ইউনিয়নে ২, জালালাবাদ ইউনিয়নে ১, কলারোয়া পৌরসভা এলাকায় ১ জন ও কেঁড়াগাছি ইউনিয়নে ১ জন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনাকালীন সময়ে প্রায় কোটি টাকার অর্থ সহায়তা দিলো ওয়ার্ল্ড ভিশন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

কলারোয়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার

জুন ১৯, ২০২৬

কলারোয়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৮, ২০২৬

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৩, ২০২৬

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জুন ৯, ২০২৬

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting