দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৬:০৮
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় নিহত আলফাজের মায়ের সংবাদ সম্মেলন : চোখের সামনে কুপিয়ে হত্যা, কেউ গ্রেফতার নেই

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৮, ২০১৯
আগস্ট ২৮, ২০১৯ ০ কমেন্ট 626 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ‘রাতের খাওয়া শেষে বাড়ির উঠোনে চেয়ারে বসে আমার বাপসোনা সবার সাথে কথা বলছিল। এ সময় আমাদের চোখের সামনেই তাকে ধারালো গাছি দা দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে গেল খুনিরা। বাধা দিয়ে বলেছিলাম আর মারিসনে , ওকে ছেড়ে দে, ওর বদলে আমাদের পরান নে, কিন্তু শোনেনি’ ।
এমন আকুতি জানিয়ে মা হামিদা খাতুন সংবাদ সম্মেলনে বলেন এক মাস পার হলেও আমার ছেলে আলফাজ হত্যার আসামিরা ধরা পড়েনি। উল্টো তারা আমাদের হুমকি দিচ্ছে। আমি এখন এখন নাতি নাতনি ছেলে ছেলেবউ নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি।
বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিন সোনাবাড়িয়া গ্রামে সন্ত্রাসীদের হাতে নিহত ট্রলিচালক আলফাজ গাজির মা হামিদা খাতুন। তিনি বলেন এক সপ্তাহ ধরে আমার ছেলেকে ওরা মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছিল। এমনকি ২৩ জুন তারিখে একদল খুনিকে বদরুর মাধ্যমে তারা ভাড়াও করেছিল। অবস্থা আঁচ করতে পেরে আলফাজ স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলামের পা জড়িয়ে ধরে বলেছিল ‘কাকা আমারে বাঁচান। ওরা আমারে মেরে ফেলবে’। এতেও শেষ রক্ষা হয়নি। ওই রাতেই (৩০.০৭.১৯)বাড়ির লোকজনের সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় এ বছরের ২৮ ফেব্রুয়ারি আলফাজের কাকা আশরাফকে কুপিয়ে হত্যার চেষ্টা করে গোলাপ গাজির ছেলে সোলেমান, ইসমাইল, ওসমান গনি, নাজমুল ও রহিমসহ কয়েকজন। এ সংক্রান্ত মামলাটি স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম মীমাংসার নাম করে পুলিশকে ম্যানেজ করে মোটা টাকা হাতিয়ে নেয়। এই হত্যা চেষ্টার বিচার তো হয়ইনি এমনকি এরপর থেকে তারা আরও বেপরোয়া হয়ে আলফাজ গাজিকে হত্যা করে। হত্যায় যারা সরাসরি অংশ নেয় তারা হচ্ছে সোলেমান গাজি,ওসমান গনি, ইসমাইল গাজি,নাজমুল গাজি,রহিম মোল্লা, খালেদা খাতুন ও বদরু। ধারালো দা দিয়ে কোপানোর সময় ছেলে আলফাজ আমার কোলে আশ্রয় নিয়েও রক্ষা পায়নি। এমনকি তার স্ত্রী শারমিন বেগম ,বোন আইনুর বেগম , ভাবী মর্জিনাসহ সবাই খুনিদের পা জড়িয়ে ধরে তার প্রাণভিক্ষা চেয়েও ব্যর্থ হয়। তিনি বলেন তাকে হত্যা করা হতে পারে এমন আশংকায় কলারোয়া থানায় একটি জিডি করেছিল আলফাজ। এক সপ্তাহেও পুলিশ সে জিডি রেকর্ড করেনি। তার কিছুদিন পর জিডি রেকর্ড হয়েছে জানালেও তার কপিও পুলিশ আমাদের কাছে দিতে অস্বীকৃতি জানায়। এই হত্যার ঘটনার সাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িয়ে রয়েছে ইউপি সদস্য নুরুল ও ইউপি সদস্য আনারুল অভিযোগ করে হামিদা খাতুন তার লিখিত বক্তব্যে বলেন তারা এখনও হুমকি দিয়ে যাচ্ছে। আমি আমার পরিবারের সব সদস্যকে নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি জানিয়ে হামিদা খাতুন বলেন এই হত্যার ঘটনায় পুলিশ মল্লিকা বেগম, নিলুফা খাতুন ও বিউটিকে গ্রেফতার করলেও প্রধান আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাদের সবাইকে গ্রেফতার করার দাবি জানিয়ে তিনি সাতক্ষীরার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করেছেন।
সংবাদ সম্মেলনে আরও ্উপস্থিত ছিলেন নিহত আলফাজের চাচা ইনসান আলি গাজি, আলফাজের স্ত্রী শারমিন বেগম ও তার শিশু কন্যা শিরিনা, ইনতাজ গাজি,ভাই আলতাফ হোসেন, কামরুল ইসলাম, জহুরুল ইসলাম, বোন আইনুর বেগম, মর্জিনা খাতুনসহ পরিবারের সদস্যরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনির ঐতিহ্যবাহী দ্বাদশ শিবকালী মন্দিরের রাস্তাটি বেহাল দশা: সংষ্কারের দাবী
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা আইনজীবি সমিতির লাইব্রেরী ও আসবাবপত্র ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting