দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১০:৪৯
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

কলারোয়ায় অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন দলের অলরাউন্ডার নিপুনকে সংবর্ধনা

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২০, ২০২০
ফেব্রুয়ারি ২০, ২০২০ ০ কমেন্ট 322 ভিউস

কামরুল হাসান, কলারোয়াঃ    আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অন্যতম অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুনকে কলারোয়ায় ব্যাপক সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহষ্পতিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে যৌথভাবে  সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও কলারোয়া ক্রিকেট একাডেমি।

সকলের প্রতি কৃতজ্ঞতা, নিজের ভবিষ্যত প্রত্যাশা আর দোয়া কামনা করে বক্তব্য রাখেন সংবর্ধিত অনুর্ধ্ব১৯ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার কলারোয়ার কৃতিসন্তান মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন।

উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ  চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথির বক্তব্য দেন মৃত্যুঞ্জয়ের বড় ভাই আইটি বিশেষজ্ঞ ইমরুল চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন ও থানার অফিসার ইনচার্জ  (ওসি) আলহাজ শেখ মুনীর-উল-গীয়াস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  কলারোয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাংবাদিকসহ চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ইমরান হোসেন প্রমুখ।

ফুলেল শুভেচ্ছার পাশাপাশি সেখানে সংবর্ধিত ব্যক্তিত্বকে ক্রেস্ট উপহার দেয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক রফিকুল ইসলাম।

পরে মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন তার নিজ গ্রাম উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদীতে যান। বিকেলে সেখানেও গণসংবর্ধনা অনুষ্ঠিত হবে।

এর আগে সকালে ঢাকা থেকে যশোর বিমান বন্দরে পৌছান মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন। সেখানে কলারোয়া থেকে যাওয়া শতাধিক ক্রিকেটার ও শুভানুধ্যায়ীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে কয়েকটি গাড়িবহরে শোভাযাত্রা সহকারে কলারোয়া আসার পথে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে ঝিকরগাছা ক্রিকেট একাডেমির পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

কলারোয়া পৌর শহরের প্রবেশের সময় যশোর-সাতক্ষীরা মহাসড়কেরর পাশে ক্রীড়া সংগঠক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীনের নেতৃত্বে কলারোয়া আলিয়া মাদরাসার বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুনকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। সেখানেও দেয়া হয় সম্মাননা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় এসএসসি পরীক্ষার হলে ভাগ্নেকে সহায়তা, শিক্ষক মামা বহিষ্কার
পরবর্তী পোস্ট
খুলনা রেঞ্জ পুলিশের শ্রেষ্ঠ সার্কেল মির্জা সালাহউদ্দিন

রিলেটেড পোস্ট

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting