দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:২৬
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

কলারোয়ায় বিএনপির বিশাল বিজয় র‍্যালি

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ১৬, ২০২৫
ডিসেম্বর ১৬, ২০২৫ ০ কমেন্ট 302 ভিউস
কামরুল হাসান।। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কলারোয়ায় বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে স্মরণকালের সেরা এক বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় মহান বিজয় দিবসে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ বিশাল বিজয় র‍্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয় র‍্যালির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক তালা-কলারোয়ার ধানের শীষের প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিজয় র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এ দল গণমানুষের দল। বিজয়ের এই মাসে কলারোয়ার বিএনপি শহিদ জিয়াসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে। হাবিবুল ইসলাম হাবিব আরো বলেন, শহীদ জিয়ার এই দেশে স্বাধীনতা বিরোধী কোন অপশক্তিকে বাংলার মানুষ মেনে নেবে না। তিনি আরো বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কলারোয়ার বিএনপি গণমানুষের দলে পরিনত হয়েছে। আগামী সংসদ নির্বাচনে ধানের শীর্ষকে বিপুল ভোটে বিজয়ী করে তালা-কলারোয়ার মানুষ তার প্রমাণ দেবে ইনশাআল্লাহ।
তিনি বিজয় র‍্যালিতে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত হওয়ায় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। র‍্যালি পরবর্তী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, আশরাফ হোসেন ও শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান এসএম সহিদুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল হামিদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনের সামনে থেকে একটি বিশাল বিজয় র‍্যালি কলারোয়া পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের সমাবেশে মিলিত হয়। র‍্যালিতে- বিজয়ের এই দিনে জিয়া তোমায় পড়ে মনে, স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম, লাল সবুজের পতাকায় জিয়ার ছবি দেখা যায়-স্লোগানে স্লোগানে কলারোয়ার রাজপথ মুখরিত করে তোলে বিএনপির নেতা-কর্মীরা।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জাহানাবাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে আড়াই লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ

রিলেটেড পোস্ট

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting