দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৩২
প্রতিবাদ বিজ্ঞপ্তি
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন
সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।
কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

কলারোয়ায় ইউনিয়নে ইউনিয়নে শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকীর প্রস্তুতি সভা 

কর্তৃক mirkhairul.news মে ২৮, ২০২৫
মে ২৮, ২০২৫ ০ কমেন্ট 211 ভিউস
কামরুল হাসান: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে কলারোয়ার একাধিক ইউনিয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কলারোয়ার ৬ নং সোনাবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিঞা।
সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দীন এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ও  উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর কবীর, যুবদলের যুগ্ম আহবায়ক রহুল আমীন খোকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: শাহাজালাল আহমেদ(সাজু), ইউনিয়ন যুবদলের আহবায়ক মোখলেসুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা মাসুদ রানাসহ ইউনিয়ন সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ। এছাড়া সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম সহিদুল ইসলামের উদ্যোগে তার কার্যালয় চত্বরে পৃথক একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় বিএনপি ও অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।
 এদিকে, কলারোয়ার ১১নং দেয়াড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুরূপ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু। দেয়াড়া হাইস্কুল  মাঠে জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন
বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক  সাইদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, বিএনপি নেতা তাইজুল মেম্বার, নুরু খান, আইয়ুব আলি, রফিকুল ইসলাম, আ.হামিদ, ইউনিয়ন যুবদল নেতা টুকুসহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় আগামী ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে ১১নং দেয়াড়া ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় কৃষককে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা
পরবর্তী পোস্ট
আশাশুনিতে কপোতাক্ষ নদের রিং বাঁধ ভেঙ্গে ৪শ বিঘা জমির মৎস্য ঘের প্লাবিত

রিলেটেড পোস্ট

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ

জুন ১৮, ২০২৬

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন

জুন ১৭, ২০২৬

শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুন ১৭, ২০২৬

শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting