দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:১৬
সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ...
“জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন আন্দোলন গড়ে তুলতে হবে”-...
গণভোটের রায় না মানলে জনগণ সরকারকে নামিয়ে দেবে-...
“প্রতিশ্রুতি ভঙ্গ করলে দেশবাসী আপনাকে প্রত্যাখ্যান করবে” —...
ঐক্যের বিকল্প নেই, জনগণের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে...
কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে সমাবেশ...
খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশে যোগ দিতে জামায়াত...
বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...
সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...
জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়রাজনীতি

কর্মী ধরে রাখতে ছাত্রদল নেতাদের হিমশিম!

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৩১, ২০২০
আগস্ট ৩১, ২০২০ ০ কমেন্ট 398 ভিউস

দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সহাবস্থান নিশ্চিত করতে না পেরে ক্যাম্পাসের বাইরে থেকেই সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে ছাত্রদল। তবে শিক্ষার্থীবান্ধব কর্মসূচি না দেওয়া, ইউনিট নেতৃবৃন্দের সঙ্গে শিক্ষার্থীদের বয়সের পার্থক্য, ছাত্রলীগের হামলা ও বিভিন্ন ঘটনায় মামলাসহ নানা কারণে সংগঠনটির কর্মীর সংখ্যা কমছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বর্তমানে সংগঠনটিতে যেসব কর্মী রয়েছেন, তাদের ধরে রাখতেও নেতারা হিমশিম খাচ্ছেন বলে জানান কর্মীরা।
সংগঠনটির নেতাকর্মীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারলেও হলগুলোতে অবস্থান নেই ছাত্রদলের। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে গত বছর থেকে মধুর ক্যান্টিনে ছাত্রদল কর্মীদের আসা শুরু হয়। তখন থেকে বিভিন্ন ইস্যুতে কর্মসূচিও পালন করছেন তারা। তবে কর্মসূচি পালন করতে গিয়ে তারা ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের বাধার সম্মুখীন হচ্ছেন।

ছাত্রদলে কর্মীর রিক্রুট কেমন জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাকিব উদ্দিন রাকিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন কমিটি গঠন হওয়ার পর হল কমিটি নিয়ে কাজ করতে তিন মাস সময় লেগেছে ৷ তখন থেকে আমরা সপ্তাহে পাঁচ দিন মধুর ক্যান্টিনে যাওয়া-আশা শুরু করেছি। ওই সময় ক্যাম্পাসে বেশ ভালোই রিক্রুট করতে পেরেছি। এরপর করোনা চলে আসলো। তারপরও এ সময়ে ত্রাণ সহায়তা কার্যক্রম চলমান থাকায় ক্যাম্পাসে যাওয়া হয়েছে। এখন তো ডাকসু নেই। ছাত্রলীগের অনেক নেতাকর্মীর কাছ থেকে শুনেছি, এখন ডাকসু না থাকায় ক্যাম্পাসে যেতে বাধা দেবে তারা।’

অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের একক আধিপত্য থাকায় ২০১০ সাল থেকে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি ছাত্রদলের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের কোনও নেতাকর্মী থাকতে পারছেন না অভিযোগ করে ঢাবি আহ্বায়ক আরও বলেন, ‘২০১০ সাল থেকে আমাদের নেতাকর্মীরা হলে থাকতে পারে না। আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে এ বিষয়ে তিনবার উপাচার্যের কাছে গিয়েছি। কিন্তু তিনি শুধু আমাদের আশ্বাসই দেন। প্রতিশ্রুতির কোনও বাস্তবায়ন করেননি।’

কর্মী কমার মূল কারণ

সংগঠনটির নেতাকর্মীদের মতে ছাত্রদলের কর্মী কমে যাওয়ার মূল কারণ হলো হলের নিয়ন্ত্রণ না থাকা। ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক ও ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর বিভিন্ন সময়ে অভিযোগ করেছেন, ‘যখন যে দল ক্ষমতায় থাকে, তখন তাদের ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখলে রাখে। বর্তমান সময়ে হলগুলো ছাত্রলীগের দখলে রয়েছে। অন্য সময় ছাত্রদলের দখলে থাকে।’

এ ধারাবাহিকতায় বর্তমানে হলগুলোতে অবস্থান নেই ছাত্রদলের। যে কারণে ক্যাম্পাসের বাইরে থেকে সাংগঠনিক কার্যক্রম চালাতে হচ্ছে ছাত্রদলকে। এতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে সংগঠনটির। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর হলে থাকতে শিক্ষার্থীদের ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সদস্য হয়ে থাকতে হয়। ছাত্রদল করলে হল থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ কারণে অনেকে চাইলেও ছাত্রদল করতে পারে না বলে মনে করছেন সংগঠনটির নেতারা।

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ছাত্রদলের একই অবস্থা। জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীরা গিয়ে তিন-চারবার হামলার শিকার হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইবার ছাত্রলীগের হামলার শিকার হয় ছাত্রদল। এছাড়া, ঢাকা কলেজ এবং তিতুমীর কলেজে সাংগঠনিক কোনও কার্যক্রম নেই তাদের। শুধু সরকারি বাঙলা কলেজে সীমিত আকারে তাদের কার্যক্রম রয়েছে বলে জানা গেছে।

খোকন-শ্যামলের নেতৃত্বে নতুন কৌশল

সংগঠনটির একাধিক সূত্র জানায়, কেন্দ্রীয় সংসদ হওয়ার পর রাজধানীসহ সারা দেশে নতুন কমিটি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। যদিও তা আর বাস্তবায়ন হয়নি। তবে, তৃণমূল থেকে নেতৃত্ব তৈরির লক্ষ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। এর মাধ্যমে তৃণমূলের ওপর জোর দেওয়া হচ্ছে। টিমের মাধ্যমে দেশের সব ইউনিটে কমিটি গঠন করার কথা বলছে ছাত্রদল। ইতোমধ্যে পুরো দেশের জন্য ১০টি সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। এরমধ্যে একটি হলো ঢাকা টিম-১ এর (ক)। এ টিমের মাধ্যমে ঢাকা মহানগরে যতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, সেগুলো মনিটরিং করা হবে। আর ঢাকা-১ এর টিম-(খ) ঢাকার আশপাশের জেলাগুলোর কমিটি মনিটরিং করবে। সাংগঠনিক টিমের মাধ্যমে ইতোমধ্যে সারা দেশে ৪০ শতাংশ উপজেলা কমিটি জমা হয়েছে বলে জানা গেছে।

এদিকে রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিতের দাবি জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্যাম্পাসে সহাবস্থান না থাকায় দলের কর্মীর সংখ্যা কমছে। এখন যারা আছে, তাদের ধরে রাখতেও বেগ পেতে হচ্ছে।’ তবে এ অবস্থা কাটিয়ে উঠতে সাংগঠনিক তৎপরতা চলছে বলে জানান তিনি।

বাংলাট্রিবিউন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ড্রোন হামলার কবলে সৌদি বিমানবন্দর
পরবর্তী পোস্ট
২০ অঞ্চলে ঝড় হতে পারে

রিলেটেড পোস্ট

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা

জুন ১০, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...

জুন ৯, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

‘বিএনপি বিপ্লবী নয়, উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল’

জুন ৫, ২০২৬

শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রি-মুখী সংঘর্ষ ,আহত- ৮

জুন ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting