দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | ভোর ৫:৩৫
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

করোনার সংক্রমণরোধে অফিস-কারখানা বন্ধ, বাসে যাত্রী অর্ধেক করার প্রস্তাব

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৯, ২০২১
মার্চ ২৯, ২০২১ ০ কমেন্ট 304 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুনরায় বেড়ে যাওয়ায় পরিপ্রেক্ষিতে জরুরি সেবা–প্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা বন্ধ রাখা, উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম নিষিদ্ধ ঘোষণা, গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন, শপিংমল বন্ধসহ আরও কিছু প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
২৫ মার্চ এ সংক্রান্ত চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা।
অধ্যাপক মীরজাদী সেব্রিনা  বলেন, ‘সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী দিনগুলোতে কী করণীয়, সে বিষয়ে আমরা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য বিষয়ক যে কমিটি আছে, তাদের পরামর্শক্রমে এ করণীয় ঠিক করা হয়েছে।’
এ সংক্রান্ত প্রস্তাবটি অন্তত ৩ সপ্তাহ পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে প্রস্তাবনায়। তবে মন্ত্রণালয় তা বাস্তবায়ন করবে কিনা তা জানা যায়নি।
সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী দিনগুলোতে কী করণীয়, সে বিষয়ে আমরা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য বিষয়ক যে কমিটি আছে, তাদের পরামর্শক্রমে এ করণীয় ঠিক করা হয়েছে অধ্যাপক মীরজাদী সেব্রিনা , স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রস্তাবে বলা হয়েছে, জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া অন্য সব অফিস–শিল্পকারখানা বন্ধ রাখা। জরুরি সেবা–প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন সর্বোচ্চ ৩৩ ভাগ কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে থাকা এবং অসুস্থ, গর্ভবতী ও ৫৫ বছরের ঊর্ধ্ব ব্যক্তিদের বাড়ি থেকে অফিস নিশ্চিত করার কথা বলা হয়েছে।

এ ছাড়া সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ যে কোনো উপলক্ষে জনসমাগম নিষিদ্ধ করা এবং কমিউনিটি সেন্টার বা কনভেনশন সেন্টারে বিয়ে, জন্মদিন, সভা, সেমিনার ইত্যাদি অনুষ্ঠান বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে।

উপাসনার ক্ষেত্রে ধর্মীয় উপাসনালয়গুলোতে স্বাস্থ্যবিধি মেনে ন্যূনতম উপস্থিতির কথা প্রস্তাবনায় রাখা হয়েছে। যেমন, মসজিদে প্রত্যেক ওয়াক্তের নামাজের সময় সর্বোচ্চ ৫ জন এবং জুম্মার নামাজের সময় ১০ জনের বেশি ব্যক্তিকে মসজিদে গিয়ে নামাজ পরতে নিরুৎসাহিত করা হয়েছে।

গণপরিবহনের ক্ষেত্রে প্রস্তাবনায় বলা হয়েছে, ধারণ ক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী পরিবহন না করা এবং উচ্চঝুঁকিপূর্ণ এলাকাতে আন্তঃজেলা পরিবহন বন্ধ রাখা। অভ্যন্তরীণ রুটে চলাচলকারী উড়োজাহাজেও ধারণক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী পরিবহন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি আকাশপথ, জল ও স্থলপথেও সব আন্তর্জাতিক যাত্রী চলাচল সীমিত করা এবং দেশে ফেরার পর যাত্রীদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করার প্রস্তাব রাখা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণের অন্যতম স্থান বাজার। সে জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়, বিক্রয়ের ক্ষেত্রে উন্মুক্ত স্থান বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে শপিংমল বন্ধ, পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে।

হোটেল-রেস্তোরাঁগুলোয় বসে খাওয়া নয়, তবে খাবার কিনে নেওয়ার কথা বলা হয়েছে। সশরীরে উপস্থিত হতে হয় এমন পরীক্ষা স্থগিত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া খুব প্রয়োজনে বাইরে গেলে সবসময় যথাযথভাবে মাস্ক পরতে বলা হয়েছে। অন্যথায় আইনের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে প্রস্তাবে জরুরি প্রয়োজন ছাড়া রাত ৮টার পর বাড়ির বাইরে বের হতে নিষেধ করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রয়োজনে উচ্চ সংক্রমিত এলাকাতে লকডাউন করার প্রস্তাবও রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রস্তাবনায়।

প্রসঙ্গত, করোনাভাইরাসে প্রথম মৃত্যু ও সংক্রমণের হার ক্রমাগত বৃদ্ধির কারণে গত বছরের ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় সরকারি ছুটি ঘোষণা করা হয়। তবে সংক্রমণের হার না কমায় সাত দফায় ছুটি বাড়িয়ে টানা ৬৬ দিন বন্ধের পর ১৩ জুন খোলা হয়েছিল দেশের সব সরকারি-বেসরকারি অফিস, পুঁজিবাজারসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মেডিকেল কলেজ হাসপাতাল জেলাবাসীর চিকিৎসা সেবা সহজলভ্য করেছে- এমপি রবি
পরবর্তী পোস্ট
করোনা সংক্রমণ রোধে ১৮ নির্দেশনা, জনসমাগম নিষিদ্ধ

রিলেটেড পোস্ট

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting