দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:১৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়রাজনীতি

ঐক্যফ্রন্ট-জামায়াত নিয়ে নেতাদের পর্যালোচনার জন্য বলেছেন খালেদা

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৭, ২০২০
আগস্ট ৭, ২০২০ ০ কমেন্ট 376 ভিউস

অনলাইন ডেস্ক: দীর্ঘ দিন ধরে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে রাজনীতি করছে বিএনপি। আর গত জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে জোট করে তারা। গত সংসদ নির্বাচনের পর থেকে জামায়াত এবং ঐক্যফ্রন্ট ছাড়া নিয়ে দলের মধ্যে চলছে নানা গুঞ্জন। সম্প্রতি দলের স্থায়ী কমিটির বৈঠকেও এসব বিষয় নিয়ে আলোচনা হয়। সে বৈঠকে জামায়াত ছাড়ার বিষয়ে মত দেন স্থায়ী কমিটির অধিকাংশ নেতা। গত শনিবার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করতে ফিরোজায় যান বিএনপির সিনিয়র নেতারা। শুভেচ্ছা বিনিময়কালে দেশের রাজনৈতিক নানা প্রেক্ষাপট নিয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনা করেন বেগম জিয়া। এ সময় কয়েকজন সিনিয়র নেতা জামায়াত এবং ঐক্যফ্রন্টের প্রসঙ্গ তুলেন।

এসব বিষয়ে দলের সিনিয়র নেতাদের পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা বলেন বিএনপি চেয়ারপারসন।

জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানবজমিনকে বলেন, ঈদের দিনে যেসব কথা বলা হয় এসব কথাই বলেছি। এতদিন ধরে আমরা একসঙ্গে কাজ করছি, সবার সুখ-দুঃখের কথাবার্তা আছে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দলেরই অনেক নিবেদিতপ্রাণ নেতাকর্মী তারা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের সম্পর্কে কথা হয়েছে, তাদের পরিবার পরিজনকে নিয়ে কথা হয়েছে। সবকিছু মিলিয়ে বলা যেতে পারে সুখ-দুঃখের আলাপ হয়েছে। দল যেন সঠিকভাবে চলতে পারে তা নিয়েও দলের চেয়ারপারসনের সঙ্গে আলোচনা হয়েছে। দেশে বর্তমানে করোনা পরিস্থিতি, বন্যা পরিস্থিতি ও রাজনৈতিক যে অবস্থা এটা তো স্বাভাবিক নয়। এ পরিস্থিতিতে উনার বিরুদ্ধে, দেশের সব মানুষের বিরুদ্ধে বিশেষ করে যারা ভিন্নমত পোষণ করেছেন তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা-মোকদ্দমা, জেল-জুলুম চলছে। এর মধ্যে তিনি দলকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন।

জামায়াত এবং ঐক্যফ্রন্ট নিয়ে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ম্যাডাম এতোটাই অসুস্থ নিজে বাসার নিচে নামতে পারেন না, হাঁটতেও পারেন না। তার এখনো খাওয়া দাওয়ায় সমস্যা। এই সময়ে ওনি এসব বিষয়ে কোনো মন্তব্যই করেননি। তবে আলোচনা হয়েছে। কারণ আলোচনা তো হতেই পারে। ওনি নিজের দল নিয়ে আলোচনার বাইরে কোনো কথা বলেননি। তিনি বলেছেন, আপনার (দলের সিনিয়র নেতারা) যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। যদিও অনেকে অসত্য তথ্য প্রচার করছে। এটা উদ্দেশ্যপ্রণোদিত ছাড়া আর কিছুই নয়।’

ঈদের দিন শনিবার রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত দলের সিনিয়র নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া। ‘ফিরোজায়’ প্রবেশের পর নেতারা পিপিই পরে দোতলায় ড্রয়িং রুমে বসেন। সেখানেই শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা ঈদের দিন নেত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছি। শুভেচ্ছা বিনিময় শেষে ম্যাডাম দেশের করোনা এবং বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন। আমরা ওনাকে এসব বিষয়ে অবহিত করেছি। এ সময় দলের নেতাদের যার যার পক্ষ থেকে দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন তিনি। এ ছাড়া রাজনৈতিক বিষয় নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। ম্যাডাম খুব অসুস্থ। ওনার সুস্থ হয়ে ওঠাটাই আমাদের কাছে এখন মুখ্য বিষয়।  সূত্র: মানবজমিন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
‘২০৫০ সালের মধ্যে কারিগরিতে ভর্তির হার ৫০ শতাংশে উন্নীত করা হবে’
পরবর্তী পোস্ট
ইউপি নির্বাচন ঘিরে এখনই তোড়জোড়

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...

আগস্ট ১৫, ২০২৬

বঙ্গবন্ধুর নাম কেউ মুছে ফেলতে পারবে না—- সজিব...

আগস্ট ১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...

জুলাই ২৭, ২০২৬

গাজী নজরু‌লের সংসদ সদস্য পদ বা‌তি‌লের জন্য স্পিকার...

জুলাই ২৩, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...

জুলাই ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting