দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:০৯
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...
ভেজাল খাদ্য ও পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স...
দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কৃষি সংবাদসারাদেশ

এ কোন ধরনের ধান কাটা ?

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৯, ২০২০
এপ্রিল ২৯, ২০২০ ০ কমেন্ট 369 ভিউস

অনলাইন ডেস্ক: টাঙ্গাইলে কৃষকের কাঁচা ধান কেটে বিতর্ক তৈরি করেছেন সংসদ সদস্য ছোট মণি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ধান কাটার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ছবিতে দেখা যায়, কাঁচা ধান দলবল নিয়ে কাটছেন এমপি। ছবি তোলার সময় অসহায়ের মতো সবকিছু তাকিয়ে দেখছেন জমির মালিক কৃষক। এভাবে এমপিকে কাঁচা ধান কাটতে দেখে অনেকে সমালোচনা করে লিখেছেন, কৃষকের ক্ষতিপূরণ এখন কে দেবে। জানা গেছে, ছাত্রলীগের ধান কাটা কর্মসূচি প্রশংসিত হওয়ার কারণে কিছু এমপি ও আওয়ামী লীগের নেতা-নেত্রী রাস্তার পাশে গাড়ি থামিয়ে দলবল নিয়ে বিভিন্ন ধান খেতে গিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন। অনেক স্থানীয় পত্রিকা ও কিছু অনলাইন এ ছবিগুলো প্রকাশও করছে। এভাবে নামিদামি ব্যক্তিদের কান্ডকীর্তি কৃষকদের মাঝেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। এমনকি আওয়ামী লীগের ভিতরেও সমালোচনা হচ্ছে। অনেকে বলছেন, এভাবে বিতর্ক সৃষ্টির কোনো মানে নেই। ছাত্রলীগ প্রথমে সঠিকভাবে মাঠে গিয়ে কাজ করেছিল, যা প্রধানমন্ত্রী নিজেও প্রশংসা করেছেন। এ ছাড়াও গণমাধ্যমও ছাত্রলীগের প্রশংসা করে সংবাদ পরিবেশন করছে। এ বিষয়টি দেখার পরে অনেক রাজনীতিবিদ, এমপি ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা বিভিন্ন এলাকায় গিয়ে ধান কাটার ছবি তুলে ফেসবুকে দিতে শুরু করেছেন। ঢাকার কিছু নায়িকাকেও এ ধরনের কাজে দেখা গেছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশিষ্ট কলামিস্ট ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ  বলেন, জনপ্রতিনিধিদের এ ধরনের কাজে আমরা হতবাক। এমন দুর্যোগের দিনে তাদের কান্ডজ্ঞানহীন কাজের নিন্দা জানানোরও রুচি হয় না। জনসেবার নামে তামাশা চলছে। তামাশা দেখছি কৃষকের ধান কাটা নিয়েও। জনসেবার নামে লোকদেখানো তামাশা জাতির বড় ক্ষতির কারণ হতে পারে। তা উপলব্ধি করার ক্ষমতা তারা হারিয়ে ফেলেছেন।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক  বলেন, এ বিপর্যয়ের সময়ে সবাইকে প্রজ্ঞার সঙ্গে কাজকর্ম করা প্রয়োজন। ছাত্রলীগ ইতিমধ্যে যে ভূমিকা রেখেছে, কৃষক লীগ যে দৃষ্টান্ত স্থাপন করেছে, সেটি আমাদের অনুসরণ করা উচিত। কৃষকের ক্ষতি হয় এমন কোনো কাজ করে বাহবা কুড়ানোর সময় এখন নয়। এটা সবার স্মরণ রাখা উচিত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাজনৈতিক বিশ্লেষক ড. মীজানুর রহমান  বলেন, কিছু জনপ্রতিনিধির কান্ডজ্ঞানহীন কাজ মানুষকে লজ্জা দেয়। তারা যে আমাদের জনপ্রতিনিধি, এগুলো ভাবতেও লজ্জা হয়। তাদের এত নিচু ও নিম্নমানের কর্মকান্ড নিয়ে কথা না বাড়ানোই ভালো। (সূত্র: বিডিপ্রতিদিন)

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেশে ঘণ্টায় দুজন চিকিৎসক করোনায় আক্রান্ত হচ্ছেন: বিডিএফ
পরবর্তী পোস্ট
করোনায় বিপর্যস্ত ইতালি, কাজে লাগলো ম্যারাডোনার সেই ১০ নাম্বার জার্সি

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ...

সেপ্টেম্বর ২০, ২০২৬

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা সমাবেশ...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে বীথিকা বিনতে হোসাইনের নির্দেশনায় সপ্তাহব্যাপী...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরার তালায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে সাব-ডিলার আটক,...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

ব্লিস হাসপাতালে দেড় মাসের ব্যবধানে ফের আগুন, অক্সিজেন...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting