দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:০৮
শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...
শ্যামনগরে ডেন্টাল চেম্বারের আড়ালে যৌন হয়রানীর অভিযোগ
সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করলেন এসিল্যান্ড
ঘেরের কাজে গিয়ে ফিরলেন লাশ: পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের...
আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি
ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...
তালায় জরাজীর্ণ স্কুল ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক বাইরের দোকান...
ডুমুরিয়ায় বাসর রাতেই কাবিনের টাকা নিয়ে স্বামীর সাথে স্ত্রীর...
আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে বাঁধ রক্ষা কাজে অনিয়ম, কাজ...
দরগাহপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতদের অব্যাহতির ঘটনা নিয়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

এবার ফাল্গুনেই দাবদাহ, পরশু থেকে কালবৈশাখী

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৩, ২০২৩
মার্চ ১৩, ২০২৩ ০ কমেন্ট 288 ভিউস

জাতীয় ডেস্ক:

ফাল্গুনের শেষ সময়ে এসে দেশের কয়েকটি স্থানে মৃদু দাবদাহ শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার সিলেট, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজারে মৃদু দাবদাহ বয়ে যাবে। এ ছাড়া ১৫ থেকে ১৮ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, এবার শীতে এমনিতেই বৃষ্টি কম হয়েছে। আবার ১৬ দিন ধরে দেশে তেমন বৃষ্টি হয়নি। ফলে এবার একটু আগেভাগেই, অর্থাৎ ফাল্গুনেই দেশে দাবদাহ শুরু হয়ে গেছে। তবে ১৫ থেকে ১৮ মার্চ দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ও বৃষ্টি দেখা যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ বলছে, সাধারণত মার্চের শেষ সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে দাবদাহ শুরু হয়ে থাকে। এই দাবদাহ এপ্রিলে গিয়ে বাড়ে। আর কালবৈশাখী শুরু হয় মার্চের মাঝামাঝি সময়ে।

কিন্তু এবার দাবদাহ আগে শুরু হতে দেখা গেল। এখন এক দিকে যেমন আকাশে মেঘ কম থাকছে, অন্যদিকে সূর্যের তাপ প্রখর থেকে প্রখর হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, প্রাথমিকভাবে দেশের উত্তরাঞ্চলে কালবৈশাখী শুরু হতে পারে। পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় হানা দিতে পারে কালবৈশাখী।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ড ও রাঙামাটিতে, ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

সাধারণত কোনো এলাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে সেখানে দাবদাহ শুরু হয়েছে বলে ধরা হয়। চলতি মাসে দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে একাধিক দাবদাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
স্ত্রী হত্যায় সাবেক পুলিশ সুপার বাবুলসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন
পরবর্তী পোস্ট
নড়াইলে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

রিলেটেড পোস্ট

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting