দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:৪৫
যুবদল নেতার কোটি টাকার ৮ টি স্বর্ণের বার...
সাতক্ষীরায় আ’লীগ নেতা মসলউদ্দিনকে সারের ডিলার শিপ না...
কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি
উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...
শ্যামনগরে বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর...
আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...
কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন
আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত
কলারোয়ায় পুলিশি অভিযানে গ্রেফতার দুই
বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে শওকাত হোসেন

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ২৭, ২০২৬
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ০ কমেন্ট 5 ভিউস

মো. ইশারাত আলী : কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের রাজনীতি ও স্থানীয় জনপ্রতিনিধিত্বে গাজী পরিবারের দীর্ঘ উপস্থিতি রয়েছে। ১৯৭৭ সাল থেকে বিভিন্ন সময়ে ইউনিয়ন পরিষদের নেতৃত্বে থাকা এই পরিবারের ধারাবাহিকতার বর্তমান প্রতিনিধি আলহাজ্ব গাজী শওকাত হোসেন। ২০২১ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এবারও তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন।
গাজী পরিবারের স্থানীয় রাজনৈতিক পথচলার সূচনা গাজী শওকাত হোসেনের প্রয়াত পিতা ও সাবেক চেয়ারম্যান গাজী খোরশেদ আলমের মাধ্যমে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে পরিবারটির সদস্যরা ইউনিয়ন পরিষদের নেতৃত্ব ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
পরিবারটির দাবি, ১৯৭৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রায় ৪৮ বছরের সময়কালে প্রায় ৩৭ বছর বিভিন্ন মেয়াদে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের নেতৃত্ব বা দায়িত্বের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল। দীর্ঘ এই সময়ে রাজনৈতিক পরিবর্তন ও নানা প্রতিকূলতার মধ্যেও তারা স্থানীয় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।
২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঘোড়া’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন গাজী শওকাত হোসেন। নির্বাচনের ফল অনুযায়ী তিনি ৫ হাজার ৩৮৩ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের প্রার্থী সজল মুখার্জী পান ৪ হাজার ২৭৬ ভোট। ফলে শওকাত হোসেন ১ হাজার ১০৭ ভোটের ব্যবধানে জয় পান।
বর্তমান চেয়ারম্যান হিসেবে গাজী শওকাত হোসেনের পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরা হচ্ছে। তাঁর দাবি, বর্তমানে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ৪৯টি রাস্তার নির্মাণ ও সংস্কারকাজ চলমান রয়েছে।
ধলবাড়িয়া ইউনিয়নের সামাজিক বাস্তবতায় হিন্দু-মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের সহাবস্থানও স্থানীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়। চেয়ারম্যানের সমর্থকদের দাবি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে শওকাত হোসেন ভূমিকা রেখে চলেছেন।
আগামী নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন গাজী শওকাত হোসেন। নির্বাচিত হলে ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নকাজ শেষ করার পাশাপাশি ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদকে আধুনিক ও ডিজিটাল সেবাকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
গাজী শওকাত হোসেন বলেন, “আমি নির্বাচিত হলে ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করার চেষ্টা করব। পাশাপাশি ইউনিয়নবাসীর জন্য আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করব।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

রিলেটেড পোস্ট

যুবদল নেতার কোটি টাকার ৮ টি স্বর্ণের বার...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

সাতক্ষীরায় আ’লীগ নেতা মসলউদ্দিনকে সারের ডিলার শিপ না...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

শ্যামনগরে বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কলারোয়ায় পুলিশি অভিযানে গ্রেফতার দুই

সেপ্টেম্বর ২৭, ২০২৬

বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting