দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:১৪
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

উত্তপ্ত পরিস্থিতি শান্ত, কলারোয়ায় আ’লীগের সম্মেলনে কমিটি হচ্ছে সমঝোতোয়

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৯, ২০১৯
নভেম্বর ২৯, ২০১৯ ০ কমেন্ট 340 ভিউস

নিজস্ব প্রতিবেদক : ২৯ নভেম্বর শুক্রবার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরী হলেও জেলা আওয়ামী লীগের হস্তক্ষেপে বিবাদমান দু’গ্রুপের মধ্যে বরফ হলেছে। হতে যাচ্ছে শান্তিপূর্ণ সম্মেলন। সমঝোতার মাধ্যমে ভারসম্যপূর্ণ নেতৃত্ব তৈরীর পরিকল্পনা করেছেন শীর্ষ নেতৃবৃন্দরা।
বিগত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু আনারস প্রতিক নিয়ে দ্বিগুণভোট পেয়ে নৌকা প্রতিকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনকে পরাজিত করেন। এরপর সভাপতি ও সাধারণ সম্পাদকের পৃথক দু’টি গ্রুপ আলাদা আলাদাভাবে দলীয় কর্মসূচী পালন করতে থাকে। সর্বশেষ দলীয় সম্মেলন কাছে আসলে সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের দলীয় সম্মেলনে প্রার্থীতা বাতিল হয়ে যায়।
এরপর পুরাতন কাউন্সিলরকে দিয়ে সম্মেলন করার প্রকাশ্য বিরোধীতায় নামে সাধারণ

সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর গ্রুপ। তারা দাবী তোলেন, নতুন ওয়ার্ড ও ইউনিয়ন কাউন্সিলর তৈরী করে সম্মেলনের। এ নিয়ে দু’গ্রুপের মধ্যে উপ্তপ্ত পরিস্থিতি তৈরী হয়। মুখোমুখি অবস্থান নেয় দু’গ্রুপ।
একাধিক গোয়েন্দা সংস্থা মাটে নেমে দ্বন্দ্বের বিষয়টি উপরি মহলের নজরে আনেন। এতে করে জেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা দফায় দফায় দু’নেতাকে নিয়ে বসেন। তারা দু’পক্ষের মধ্যে সমন্বয় করে ফেলেছেন ইতোমধ্যে। ফলে উত্তপ্ত পরিস্থিতির উন্নতি হয়ে এখন বরফ গলতে শুরু করেছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু জানিয়েছেন, কোনভাবেই এক পেশে কমিটি মানবো না। তৃণমূলের নেতাকর্মীরা চায় কিন ইমেজের নেতৃত্ব। নিজে প্রার্থী না হতে পারার বিষয়টি মেনে নিয়েছি বলে তিনি জানান, কমিটি হতে হবে ভারসম্যপূর্ণ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, তিনি দলের পরীক্ষিত। সম্মেলনে তিনি সভাপতি প্রার্থী। সম্মেলন হবে শান্তিপূর্ণ। বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই। দলের কাউন্সিলররা তাকে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত করবেন।
সাধারণ সম্পাদক প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক স.ম মোরশেদ আলী জানান, স্বচ্ছতার সহিত তিনি রাজনীতি করেন। সম্মেলনে এক পেশে কমিটি করার চেষ্টা করা হলে তৃণমূলের নেতাকর্মীরা তা মানবে না।
উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য শেখ আমজাদ হোসেন জানান, ছাত্ররাজনীতি থেকে উটে আসা তার। তিনি রাজনীতির নামে ব্যবসা পছন্দ করেন না। স্বচ্ছতার সাথে রাজনীতি করে মানুষের সেবা করতে চান তিনি। এই মহৎ উদ্দেশ্য নিয়েই তিনি সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন।
তিনি আরও জানান, জননেত্রী শেখ হাসিনা চান তৃণমূলে কিন ইমেজের নেতৃত্ব। তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে ত্যাগী প্রকৃত আওয়ামীলীগার এবং সাবেক ছাত্রনেতাদের উপজেলা আওয়ামী লীগের জায়গা করে দেবেন।
অপর সাধারণ স্মপাদক প্রার্থী আরাফাত হোসেন জানান, সন্ত্রাস, দূর্ণীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে তিনি আপোষহীন। সম্মেলনে তিনি কাউন্সিলরদের সমর্থনে জয়ী হবেন।
কে হচ্ছেন সভাপতি ও সম্পাদক:
বৃহস্পতিবার কলারোয়া উপজেলাজুড়ে গুজ্ঞন উঠেছে উপজেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্বে আসছেন কারা তা নিয়ে। বিবাদমান দু’গ্রুপই চাচ্ছেন তাদের পক্ষের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বঅচিত করতে। কিন্তু নেতৃত্ব নির্বাচনে এই উপজেলাতে কাউন্সিলরদের ভোট হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত। সমঝোতার মাধ্যমে কেন্দ্রীয় ও জেলার নেতারা উপজেলার নেতৃত্ব ঠিক করে দেবেন এটিই অবস্থাদৃষ্টে মনে হচ্ছে। তবে দুই গ্রুপের মধ্য থেকে সমঝোতার মাধ্যমে দুইজনকে শীর্ষ পদে নির্বাচিত করা হচ্ছে এমনটাই আভাস পাওয়া গেছে। সেক্ষেত্রে ফিরোজ আহম্মেদ স্বপন পুনরায় সভাপতি আর আমিনুল ইসলাম লাল্টু গ্রুপের মধ্য থেকে মোরশেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার সমূহ সম্ভাবনা। জেলা নেতৃবৃন্দরা কলারোয়া উপজেলা আওয়ামী লীগের শীর্ষ দুই নেতাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে সমঝোতার মাধ্যমে কমিটি গঠণের পক্রিয়া ইতোমধ্যে বাস্তবায়ন করে ফেলেছেন। যার ফলে উপজেলাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে আগামী তিন বছরের জন্য কারা হবেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের কা-ারী আজ সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ঘোষনা করা হবে।
সম্মেলনে অতিথি থাকছেন যারা:
কলারোয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা.আ.ফ.ম রুহুল হক এমপি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামসহ আরও অনেকে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা শহরে অবৈধ ইজিবাইক ও ব্যাটারী ভ্যানে যানজট: চরম দূর্ভোগে মানুষ
পরবর্তী পোস্ট
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে প্রভা, সহযোগিতা চাইলেন ইউএনও

রিলেটেড পোস্ট

কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা

অক্টোবর ৪, ২০২৬

কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা

অক্টোবর ২, ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

অক্টোবর ১, ২০২৬

তালার নগরঘাটায় প্রশাসক হাবিবের ৩০০ শিক্ষার্থীর মাঝে চারা...

অক্টোবর ১, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কলারোয়ায় পুলিশি অভিযানে গ্রেফতার দুই

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কলারোয়ায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুত শিক্ষা...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

সেপ্টেম্বর ২২, ২০২৬

কলারোয়ার প্রয়াত ডাঃ আনিছুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting