দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:২৩
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

উচ্ছেদের নামে দোকানপাট ভেঙ্গে কাউকে বেকার ও গৃহহারা করা যাবেনা- এমপি রবি

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১, ২০২১
অক্টোবর ১, ২০২১ ০ কমেন্ট 335 ভিউস

নিজস্ব প্রতিবেদক: বিনেরপোতা মাছ বাজারস্থ দোকানপাট ও ঘরবাড়ি অবৈধ উচ্ছেদ করতে সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগ সময় বেঁধে নিজ খরচে ভেঙ্গে নিতে মাইকিং করায় এবং এই উচ্ছেদ অভিযান বন্ধ করতে ব্যবসায়ীদের আহাজারী ও অভিযোগের ভিত্তিতে শুক্রবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সরেজমিনে বিনেরপোতা মাছ বাজার পরিদর্শণ করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, “অবৈধ উচ্ছেদের নামে ব্যবসায়ী প্রতিষ্ঠান ভেঙ্গে কাউকে বেকার করে পথে বসানো বা গৃহহারা করা যাবেনা। দীর্ঘ দেড় বছর করোনায় কর্মহীন হয়ে পড়া ব্যবসায়ী ও শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। ঠিক সেই মুহুর্তে তাদের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করলে মাছ ব্যবসায়ী ও কর্মরত শ্রমিকরা বেকার হয়ে পথে বসবে। পরিবার পরিজন নিয়ে আবারও তারা অসহায় ও বেকার হয়ে মানবেতর জীবন যাপন করবে। মানুষের ক্ষতি করে কোন কিছু করলে সেটা ভাল হবেনা। সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি নির্দেশ দেন বিনেরপোতা মাছ বাজারস্থ দোকানপাট ও ঘরবাড়ি উচ্ছেদ করতে গিয়ে কেউ যেন বেকার ও গৃহহীন হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে।” এসময় উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, বিনেরপোতা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি রাম প্রসাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ^নাথ মন্ডল ও মৎস্য ব্যবসায়ী আব্দুল আলিমসহ মাছ বাজারে ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিনেরপোতা মাছ বাজারস্থ দোকানপাট ও ঘরবাড়ি উচ্ছেদ না করতে সাতক্ষীরা সদর এমপি ও সাতক্ষীরা উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টদের নিকট আবেদন করেছে বিনেরপোতার ব্যবসায়ীরা। উল্লেখ্য যে, এই মাছ বাজার থেকে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট, ময়মনসিংহ, বরিশালসহ ভারতের বিভিন্ন পোর্ট দিয়ে বিদেশে মাছ রপ্তানী হয় সেটা বন্ধ হয়ে গেলে আর্থিক ক্ষতি হবে এ জেলার। বিনেরপোতা মাছ বাজারটি বন্ধ হলে সরকার প্রতিবছর প্রায় কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হবে। বিনেরপোতা মাছ বাজারে ১৫০ থেকে ২০০টি ব্যবসায়ী দোকানপাট ও ঘরবাড়ি আছে। কয়েক হাজার শ্রমিক জীবিকা নির্বাহ করে এই মাছ বাজার থেকে। সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের বিনেরপোতা মাছ বাজারস্থ দোকানপাট ও ঘরবাড়ি উচ্ছেদ করতে মাইকিং করেছে সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগ। পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে জীবিকা নির্বাহ করতে  উচ্ছেদ অভিযান বন্ধে জনপ্রতিনিধিসহ প্রশাসনের দ্বারে দ্বারে হাটছে বিনেরপোতা মাছ বাজারের ব্যবসায়ী ও শ্রমিকরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আসুন নবীণদের জন্য নতুন বাংলাদেশ গড়ি- এমপি রবি
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় চ্যানেল আই’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিলেটেড পোস্ট

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting