দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:২১
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

‘উইকেট দুই দিনে বদলানো যাবে না’

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৮, ২০২৩
মার্চ ৮, ২০২৩ ০ কমেন্ট 431 ভিউস

স্পোর্টস ডেস্ক:

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাশাপাশি দুটি নেটে ব্যাট করছিলেন লিটন দাস ও তৌহিদ হৃদয়। হৃদয়ের নেটে বোলিং করছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন, আমিনুল ইসলামরা, সঙ্গে হাত ঘোরাচ্ছিলেন আফিফ হোসেনও। লিটন অবশ্য শুধু থ্রো-ডাউনে নক করছিলেন। হৃদয়কে বড় শট খেলতে দেখে এ কথা বলেন লিটন।

লিটনের কথাতেই ইঙ্গিত আছে, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কেমন হতে যাচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে যে উইকেটে হয়েছে, প্রথম টি-টোয়েন্টিও হতে যাচ্ছে সেটিতেই। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ওয়ানডের ধাঁচের ক্রিকেটই আশা করছেন এমন উইকেটে।

প্রথম টি-টোয়েন্টিতে কেমন উইকেট আশা করছেন, এমন এক প্রশ্নের জবাবে হাথুরুসিংহে আজ সংবাদ সম্মেলনে বললেন, ‘দুই দিন আগে ওয়ানডেতে যা দেখেছি। আমার মনে হয় একই উইকেটেই খেলছি। ফলে দুই দিনে বদলানো যাবে না। একই হবে।’

চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটিং–সহায়ক হলেও সিরিজের শেষ ম্যাচের উইকেট একটু ভিন্ন ধরনেরই ছিল। মন্থর গতির উইকেটে নিচু হচ্ছিল বাউন্স, ব্যাটিং সহজ ছিল না সেভাবে। রাতে শিশিরের কারণে হয়তো ব্যাটিং একটু সহজ হয়ে আসতে পারত, তবে দুপুর ১২টায় শুরু হওয়া ম্যাচ শেষ হয়ে গেছে আগেই। তার ওপর ইংল্যান্ডও অলআউট হয়ে গেছে ৫০ ওভার ব্যাটিং করার আগেই। আগামীকাল প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বেলা ৩টায়, ফলে শিশিরের প্রভাব সেভাবে থাকার কথা নয় এখানেও।

হাথুরুসিংহে জানেন, টি-টোয়েন্টিতে সবাই রান দেখতে চান, ‘আমরা তো সবাই রান পছন্দ করি, নয় কি? এটাই তো বিনোদন। বিনোদন দিতে আমাদের কিছু রান করতে হবে। এ কারণেই লোকে ক্রিকেট দেখতে আসে। আমরা যদি রান না করি, বোলাররা ভালো করে, তাহলে সেটি আলাদা ব্যাপার। তবে আমি জানি, লোকে রান করা দেখতে পছন্দ করে। যাতে ম্যাচ ২০তম ওভার পর্যন্ত যায়। এতে টেলিভিশন দর্শকেরাও আকৃষ্ট হয়। স্পনসররাও সেটিই পছন্দ করে, আমরাও তাই সেটিই করতে চাই।’

তবে ব্যবহৃত উইকেটে খেলা বলে প্রথম টি-টোয়েন্টিতেও তেমন বড় স্কোর না-ই দেখা যেতে পারে চট্টগ্রামে। এমনিতে ২০১৯ সালের পর থেকে চট্টগ্রামে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি হয়নি। সর্বশেষ বিপিএলে অবশ্য রানের দেখা মিলেছে ঠিকই। ১২ ম্যাচে প্রথম ইনিংসে বিপিএলে এখানে গড় স্কোর ছিল ১৬২ রান।

সকালে বাংলাদেশ দলের অনুশীলনের পর ইংল্যান্ড অনুশীলনে আসে দুপুরে। দল মাঠে ঢোকার পরপরই উইকেটের দিকে এগিয়ে আসতে দেখা যায় সফরকারী দলের বিশ্লেষক ফ্রেডি ওয়াইল্ডকে। কিউরেটর প্রভিন হিঙ্গানিকারের সঙ্গে কিছুক্ষণ কথাও বলতে দেখা যায় তাঁকে। প্রথম টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য কেমন উইকেট অপেক্ষা করছে, হয়তো তিনি সে বার্তাই পৌঁছে দিয়েছেন জস বাটলারের দলের কাছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে চীনের অস্ত্র
পরবর্তী পোস্ট
শান্তর ভবিষ্যৎ উজ্জ্বল, মনে করেন কোচ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting