দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৫৫
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

ইরানকে হারিয়ে লক্ষ্য পূরণ করতে চায় বাংলাদেশ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১১, ২০২৩
মার্চ ১১, ২০২৩ ০ কমেন্ট 351 ভিউস

স্পোর্টস ডেস্ক:

এর আগে দুইবার এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলেছে বাংলাদেশ। এবার আরও একবার খেলার সুযোগ এসেছে, তবে অনূর্ধ্ব-১৬ নয়, ২০ বয়সীদের টুর্নামেন্টে। এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ‘এইচ’ গ্রুপে ইরানকে হারাতে পারলেই বাংলাদেশের সামনে খুলে যাবে সেই দরজা। আগামীকাল রবিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকাল ৫টার ম্যাচে মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী মনে হলো স্বাগতিকদের।

গ্রুপে উভয় দল একটি করে ম্যাচ খেলে তিন পয়েন্ট পেয়েছে। চূড়ান্ত পর্বে যেতে হলে শেষ ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে। ড্র হলে তখন গোল পার্থক্যে চলে যাবে ইরান। তুর্কমেনিস্তানের বিপক্ষে ইরান ৭-১ গোলে হারিয়েছে। আর বাংলাদেশ ৪-০ গোলে জিতেছে তুর্কমেনিস্তানের বিপক্ষে। তাই কোনোভাবেই ম্যাচ ড্র করতে চাইছে না স্বাগতিকরা।

যদিও এটা বয়সভিত্তিক টুর্নামেন্ট। ফিফা র‌্যাঙ্কিংয়ে ইরান (৬৮) বাংলাদেশের (১৪০তম) চেয়ে এগিয়ে। মাঠের পারফরম্যান্সে ইরানকে সমীহ করতেই হচ্ছে। দলটির কোচ গোলাম রব্বানী ছোটন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ইরান শক্তিশালী দল। কোনও সংশয় নেই। ওদের প্রথম ম্যাচ দেখেছি। কয়েকজন খেলোয়াড় বেশ ভালো খেলে। তবে আমরা জয়ের জন্যই মাঠে নামবো। জিততেই হবে আমাদের। ড্র হলে তখন সেরা, গ্রুপ রানার্সআপ হয়ে যাওয়াটা অনেক কঠিন হয়ে পড়বে। আশা করছি সেভাবেই খেলবে সবাই।’

তুর্কমেনিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় এলেও প্রথম গোল পেতে অনেক সময় লেগেছে আকলিমা-স্বপ্নাদের। সুযোগ নষ্ট হয়েছে অনেক। ইরানের বিপক্ষে সুযোগ কম আসবে। তাই দরকার নিখুঁত ফিনিশিং। কোচও তাই সতর্ক, ‘আমরা তো চেষ্টা করে গেছি। এক সময় গোল এসেছে। তবে ইরানের বিপক্ষে হয়তো আগের ম্যাচের মতো সুযোগ আসবে না। সুযোগ যাও-বা আসবে তা কাজে লাগাতে হবে। জয় নিয়েই মাঠ ছাড়তে চাইছি আমরা।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিএনপির এক নেতা নাকি সারাদিন মাইক নিয়ে বসে থাকে: প্রধানমন্ত্রী
পরবর্তী পোস্ট
তবুও মোহামেডানের হয়ে ম্যাচ খেলতে আত্মবিশ্বাসী সাকিব

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting