দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:০৫
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ইমরান খানকে সন্ত্রাসী বললেন পাকিস্তানের তথ্যমন্ত্রী

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২০, ২০২৩
মার্চ ২০, ২০২৩ ০ কমেন্ট 366 ভিউস

জাতীয় ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে সন্ত্রাসী বলে মন্তব্য করলেন দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। খবর পাকিস্তানের জিইও নিউজের।

তিনি বলেছেন, ‘ইমরান খান কোনো রাজনীতিবিদ না, বরং তিনি একনজন সন্ত্রসী।’ তথ্যমন্ত্রী উল্লেখ করেন ইমরান খানের জামান পার্কের বাসভবনটি সন্ত্রাসীদের বাংকার ও পেট্রল বোমার আস্তানা।

এমন মন্তব্য করে চলমান পরিস্থিতিকে আরও উসকে দিলেন মরিয়ম আওরঙ্গজেব। তিনি সতর্ক করে বলেন, রাষ্ট্র, বিচার বিভাগ ও পুলিশের রিট চ্যালেঞ্জ করা হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে।

মরিয়ম আওরঙ্গজেব বলেন, পুলিশের কাজ হলো আদালতকে সুরক্ষা দেওয়া। পুলিশ যদি আদালতের রিটের সঙ্গে আপস করে তাহলে এদেশে গৃহযুদ্ধ শুরু হবে। সাবেক প্রধানমন্ত্রী ও তারকা ক্রিকেটারকে আইনলঙ্ঘনের সুযোগ দেওয়া হলে গ্যাং এবং সন্ত্রাসীরা পথে নেমে আসবে। পুলিশ এবং আদালতে হামলা চালাবে।

এর আগে ইমরান খানের লাহোরের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার সকালে ইমরান খান ইসলামাবাদ জেলা ও দায়রা জজ আদালতে তার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার শুনানিতে অংশ নিতে লাহোরের জামান পার্ক বাসভবন থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা দেওয়ার পর পুলিশ বাড়িতে ঢোকে।

ইমরান খানের বিরুদ্ধে এই মামলাটি ‘তোষাখানা মামলা’ হিসেবে পরিচিত। অভিযানে পিটিআইয়ের অন্তত ২০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। পরে পাঞ্জাবের ইন্সপেক্টর জেনারেল (আইজি) উসমান আনোয়ার বলেন, ইমরান খানের বাড়িতে গুলি ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। অভিযানের পর লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি পেট্রল বোমা দেখিয়ে বলেন এগুলো ইমরান খানের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এর বাইরেও গুলি উদ্ধার করার কথা দাবি করেন তিনি।

ইমরান খানের বাড়িতে বাঙ্কার থাকার কথা দাবি করে তিনি বলেন, ওই বাঙ্কারে বালির বস্তা পাওয়া গেছে। পেট্রল বোমা তৈরি করা হতো, ইমরান খানের বাড়ির পাশে এমন একটি জায়গার সন্ধান পাওয়ার কথাও দাবি করেন তিনি।

তোশাখানা মামলায় এর আগে ইমরানকে গ্রেফতারে গিয়ে হামলার মুখে পড়েছিল পুলিশ। ওই হামলার তদন্তের জন্য শনিবার লাহোর হাইকোর্ট পুলিশ প্রধানের আবেদনের পরিপ্রেক্ষিতে ইমরান খানের বাড়িতে তল্লাশির অনুমতি দেন।

ইমরানের বাড়ি থেকে পিটিআই কর্মীরা কীভাবে পুলিশের বিরুদ্ধে পেট্রল বোমা ব্যবহার করেছিল সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দেন আইজি আনোয়ার।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মস্কো সফরে শি জিনপিং যুদ্ধ সমাপ্তির জন্য কাজ করবে, প্রত্যাশা যুক্তরাজ্য-ইউক্রেনের
পরবর্তী পোস্ট
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting