দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১:২১
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

ইতিহাস গড়ে জিতল বাংলাদেশ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৩, ২০২৩
মার্চ ২৩, ২০২৩ ০ কমেন্ট 375 ভিউস

স্পোর্টস ডেস্ক:

ইতিহাস গড়ল বাংলাদেশ। ওয়ানডে ইতিহাসে প্রমথমবারের মতো ১০ উইকেটের জয় পেল টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ১০১ রানে অলআউট করে ১৩.১ ওভারে জয়ের বন্দরে নোঙর করেছে তামিম ইকবাল বাহিনী। এর মাধ্যমে ২-০ ব্যবধানে সিরিজও নিশ্চিত হয়েছে টাইগারদের।

রঙিন পোষাকে এর আগে ৭ ম্যাচে ৯ উইকেটে জেতার রেকর্ড আছে বাংলাদেশের। কিন্তু কোনো ম্যাচেই ১০ উইকেটে জেতেনি টাইগাররা, এ তথ্য বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে খারিজ করে দিল লাল সবুজের প্রতিনিধিরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের দেখা পায় টাইগাররা। শেষ পর্যন্ত তামিম ৪১ রানে ও লিটন ৫০ রানে অপরাজিত ছিলেন।

এর আগে হাসান মাহমুদের ৫ উইকেটে ১০১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। টাইগার পেসারদের তোপে শুরুটা মোটেই ভালো হয়নি অ্যান্ড্র বালবার্নিদের। সফরকারী শিবিরে প্রথম আঘাত হানেন হাসান মাহমুদ। তার তৃতীয় ওভারে প্যাভিলিয়নে ফেরেন স্টেফেন দোহেনি। হাসানের ব্যক্তিগত তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ৮ রানে আউট হন স্টেফেন। দোহেনি ক্যাচ দেন উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে। পরের উইকেট শিকারিও হাসান। দলীয় অষ্টম ওভারের শুরুতেই তিনি নেন পল স্টার্লিংয়ের উইকেট। ফুল লেংথের এক ডেলিভারিতে বল পায়ে লাগার পর স্টার্লিং রিভিউয়ের আবেদনই করেননি, ফিরে যান প্যাভিলিয়নের পথে। আইরিশ ওপেনার ১২ বলে করেন ৭ রান।

একই ওভারে হাসান শূন্য রানে হ্যারি টেক্টরকেও তুলে নেন। পেসারদের সেই দাপট অব্যাহত থাকে তাসকিন বল হাতে নিলে। টেক্টর ফিরে যাওয়ার পরের ওভারে তাসকিন আহমেদ শিকার করেন অ্যান্ড্রু বালবার্নির উইকেট। ১৮ বলে বালবার্নি করেন ৬ রান। ২৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর আয়ারল্যান্ড চাপ সামাল দিচ্ছিল কার্টিস ক্যাম্ফার ও লর্কান টাকারের ব্যাটে। তারা প্রায় অর্ধশত রানের জুটি গড়তে যাচ্ছিলেন। কিন্তু তার আগেই টাকারকে শিকারে পরিণত করেন এবাদত হোসেন।

পরপর দুই বলে দুই উইকেট নেন এবাদত, তাতে আয়ারল্যান্ডের ৪২ রানের জুটি ভাঙে। প্রথমে টাকারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে পরের বলে জর্জ ডকরেলকে সরাসরি বোল্ড করেন বাংলাদেশি পেসার। টাকার ৩১ বলে করেন ২৮ রান। ডকরেল নামের পাশে কোনো রানই যোগ করতে পারেননি। পরের ওভারে তাসকিন বল করতে এসে তুলে নেন অ্যান্ডি ম্যাকব্রাইনকে। একই ওভারে তিনি মার্ক অ্যাডারের উইকেটও পান।

বিধ্বস্ত আয়ারল্যান্ডের হাল ধরে খেলছিলেন ক্যাম্ফার। সর্বোচ্চ রানের ইনিংস খেলা এই ব্যাটার পরাস্ত হন হাসান মাহমুদে। ৩৬ রানে তাকে তাসকিনের ক্যাচ বানান মাহমুদ। আইরিশদের সবশেষ উইকেটটিও যায় হাসানের ঝুলিতে। তাতে ওয়ানডে তো বটেই, আন্তর্জাতিক অঙ্গনেই প্রথমবারের মতো ৫ উইকেটের স্বাদ পেলেন ডানহাতি পেসার, বিনিময়ে রান দিলেন ৩২। এ নিয়ে ৮ ম্যাচে তার ওয়ানডে উইকেট হলো ১৩টি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নড়াইলে উগ্রবাদ প্রতিরোধে ছাত্র-ছাত্রী গনমাধ্যমকর্মী ও সুশিল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
দুর্নীতি ও সাম্প্রদায়িকতামুক্ত দেশ গড়ার আহ্বান কাদেরের

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting