দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:২৩
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

ইতিহাসে প্রথমবার বর্ণিল সাজে রমজানকে স্বাগত জানাচ্ছে লন্ডন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২২, ২০২৩
মার্চ ২২, ২০২৩ ০ কমেন্ট 362 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

ইতিহাসে প্রথমবারের মতো মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্রতম মাস রমজান উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পশ্চিম প্রান্ত। প্রায় ৩০ হাজার বাতির আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে গোটা এলাকা। রমজান উপলক্ষে ব্রিটিশ শহরটিতে এ ধরনের সাজসজ্জা আগে কখনো দেখা যায়নি। খবর বিবিসির।

পশ্চিম লন্ডনের লিসেস্টার স্কয়ারের সঙ্গে পিকাডিলির সংযোগ ঘটানো কভেন্ট্রি স্ট্রিটে গেলেই এখন দেখা যাচ্ছে, মাথার ওপর উজ্জ্বল আলোয় জ্বলজ্বল করছে ‘হ্যাপি রামাদান’ (শুভ রমজান) লেখা।

সম্প্রতি এই আলোকসজ্জার উদ্বোধন করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। শহরটিতে বসবাসরত ১৩ লাখ মুসলিমের মতো তিনিও অধীর আগ্রহে অপেক্ষা করছেন রমজানের জন্য।

জানা গেছে, এই প্রদর্শনীর উদ্যোক্তার নাম আয়েশা দেশাই। ক্রিসমাস লাইটে অনুপ্রাণিত হয়ে রমজান উপলক্ষে একই ধরনের আলোকসজ্জার আয়োজন করতে চেয়েছিলেন তিনি।

আয়েশা বলেন, এটি ক্রিসমাস লাইটের মতো করার ইচ্ছা ছিল আমার। মনে পড়ে, বড় হওয়ার সময় আমার বোনের সঙ্গে (লন্ডনে) ক্রিসমাস লাইট দেখতে যেতাম। আমার মধ্যপ্রাচ্যেও থাকার সুযোগ হয়েছিল। আমি সেই আনন্দ ও জাদু লন্ডনে আনতে চেয়েছিলাম, যে শহর থেকে আমি এসেছি।

রমজান উপলক্ষে লন্ডনকে সাজানোর এই উদ্যোগ তিন বছর আগে শুরু করেছিলেন আয়েশা দেশাই। সেটি শেষপর্যন্ত বাস্তবে রূপ নেওয়ায় আবেগাপ্লুত তিনি। আয়েশা বলেন, এটি অবিশ্বাস্য। মানুষের প্রতিক্রিয়া দেখে আমি অভিভূত।

তিনি বলেন, এটি মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আমি সেই সচেতনতা বাড়ানোর পাশাপাশি আমাদের প্রতিবেশীদের জানাতে চেয়েছিলাম, এটি আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ ও আমার কাছে বছরের সবচেয়ে প্রিয় মাস এবং আজ আমি এখানে থাকতে পেরে কৃতজ্ঞ।

রমজান উপলক্ষে লন্ডনের শুধু পশ্চিম অংশই নয়, বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে শহরের অন্যান্য প্রান্তেও। যেমন- দক্ষিণ কেনসিংটনের ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট মিউজিয়ামে উন্মুক্ত ইফতারের আয়োজন করা হবে। মিউজিয়ামটিতে একটি অস্থায়ী মসজিদ এবং রমজান প্যাভিলিয়নও তৈরি করা হয়েছে।

এছাড়া, স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামের পিচের পাশে উন্মুক্ত ইফতার আয়োজন করবে ফুটবল ক্লাব চেলসি। ব্রিটিশ ক্লাব এবং প্রিমিয়ার লিগ স্টেডিয়ামটির জন্য এ ধরনের আয়োজন এটিই হবে প্রথম। মাসের শেষের দিকে একই কাজ করবে ওয়েম্বলি স্টেডিয়ামও।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইউক্রেনকে ১৫ বিলিয়ন ডলার দেবে আইএমএফ
পরবর্তী পোস্ট
চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার

রিলেটেড পোস্ট

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর...

মার্চ ৩১, ২০২৬

মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি...

মার্চ ৩১, ২০২৬

হরমুজ পার হলো চীনের তিন জাহাজ, বেইজিংয়ের কৃতজ্ঞতা...

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting