দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ২:৫২
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনি ছাত্রলীগের সভাপতি মাদকাসক্ত ও চাঁদাবাজ আসমাউল এর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৫, ২০২০
জানুয়ারি ৫, ২০২০ ০ কমেন্ট 331 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি মাদকাসক্ত ও চাঁদাবাজ আসমাউল হুসাইনের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানান, পাটকেলঘাটা থানার গাবতলা গ্রামের ছালাম সরদারের ছেলে জাবের হোসেন।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি একজন বে-সরকারি চাকরিজীবী একই সাথে লেখাপড়ার পাশাপশি সাংবাদিকতার সাথে সম্পৃক্ত। আমি অফিস শেষে বাসায় যাওয়ার পথে গত ২৯ ডিসেম্বর ২০১৯ তারিখ রাত অনুমানিক ৯ টার সময় আশাশুনি মাদারদীঘি নামক স্থানে পাথেও ট্রেনিং সেন্টারের পাশে পৌঁছালে আশাশুনি সদরের রফিকুল ইসলামের ছেলে চিহ্নিত চাঁদাবাজ আসমাউল ও তার বাহিনী আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদার কারণ জিজ্ঞাসা করা মাত্রই সেলিম রেজা আমাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এরপর আমাকে জোরপূর্বক একটি লাল রঙের মটরসাইকেলে বসিয়ে আশাশুনি হাফিজিয়া মাদ্রাসার পাশে মরহুম সরদার মুজিবুর রহমানের প্রাচীরের মধ্যে নিয়ে আবারও আমার এক লাখ টাকা দাবী করে। এতে আমি অস্বীকার করলে আসামিরা আমাকে বেদম মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। জীবন বাঁচানোর তাগিদে মোবাইলে আমার সহকর্মী তানভীর রেজাকে সেখানে টাকা নিয়ে যাওয়ার জন্য বললে ওই দিন রাত সাড়ে ১০ টার সময় উক্ত স্থানে ২০ হাজার টাকা নিয়ে যায়। আমার সহকর্মী আমার হাতে উক্ত টাকা দেওয়ার সাথে সাথেই আসমাউল হুসাইন আমার হাত থেকে উক্ত ২০ হাজার টাকা কেড়ে নেই এবং তানভীরকেও আমার সাথে আটকে রাখে। বাকি ৮০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পরিশোধের জন্য চাপ প্রয়োাগ করলে আমার বিকাশ নম্বর (০১৭১২৪০৬২১৩) থেকে তাদের দুটি নম্বরে (০১৭৪৫০০৬৮৫৮ ও ০১৭১৩৫৩৭০১) আরো ২৫ হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা প্রদান করি। এরপর তারা জোরপূর্বক আমার কাছ থেকে ৩’শত টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয় এবং দাবিকৃত বাকি টাকার চেক নেওয়ার জন্য জনয়ালসহ তারা আমার ও আমার সহকর্মী তানভীরকে আমার ভাড়া বাসায় নিয়ে আসে। এরপর সেখানে স্থানীয়রা পৌঁছালে জয়নাল সহ তারা চলে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরদিন আমি আশাশুনি থানায় আসমাউল হুসাইন (৩০), সেলিম রেজা (২৮), রানা ওরফে গুটি রানা (২৯), জয়নাল (২৭), জেনিথ (২৬), আল আমিন হোসেনসহ (২৭) অজ্ঞাত আরো ২/৩ জনের নামে একটি মামলা দায়ের করি। যা সাতক্ষীরার বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি আরো বলেন, অনৈতিক কর্মকান্ডের অভিযোগে সদ্য বহিস্কৃত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকের অনুসারী হয়ে আশাশুনিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম করে আসছে আসমাউল হুসাইন। তার বিরুদ্ধে সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস থেকে চাঁদা আদায়, অপহরণ, ধর্ষণ, নারী নির্যাতন,পকেট কমিটি করে টাকা আদায়সহ নানা অভিযোগ রয়েছে। সংবাদ সম্মেলন তিনি এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইনকে বহিষ্কার ও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনসহ তার ও তার বাহিনীর সবাইকে সর্বোচ্চ শাস্তির জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মোজাফফর রহমান,রিপন হোসাইন, ইয়াছিন আলী, আবু সাইদ, আল-আমিন হোসেন, ইদ্রিস আলী, বরুন সরকার বায়জিদ শেখ প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে পারিবারিক কলহে ২ জনের আত্মহত্যা
পরবর্তী পোস্ট
সড়ক দূর্ঘটনায় বিজিবি ৩৩ ব্যাটালিয়নের পিকআপ ক্ষতিগ্রস্থ

রিলেটেড পোস্ট

আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে সংঘবদ্ধ হামলার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে আদালতে...

জুন ২৪, ২০২৬

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting