দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৩৮
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনি উপজেলার অধিকাংশ হাট-বাজারের উন্নয়ন স্থবির

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৬, ২০২২
ডিসেম্বর ৬, ২০২২ ০ কমেন্ট 443 ভিউস

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি থেকে: দীর্ঘদিন সংস্কার ও উন্নয়নমূলক কাজ না হওয়ায় আশাশুনি উপজেলার অধিকাংশ হাট-বাজারের বেহাল দশা। ক্রেতা-বিক্রেতাদের প্রতিনিয়ত পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ। উপজেলার ৩৪ টি হাট থেকে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা রাজস্ব আয় হলেও হাট-বাজারগুলোর উন্নয়ন স্থবির হয়ে আছে। অবস্থা দৃষ্টে মনে হয় এ গুলো দেখার কেউ নেই। উল্লেখযোগ্য হাটবাজারের মধ্যে বুধহাটা বাজার, বদরতলা হাট, কামালকাটী হাট, আশাশুনি থানা বাজার, হাড়িভাঙ্গা বাজার, কোদন্ডা হাটখোলা, বদরতলা বাজার, বসুখালী বাজার, কাদাকাটি হাজীর হাট, কেসি বাজার, গদাইপু কাচারী বাড়ী বাজার, তুয়ারডাংগা বাজার, বিছট বাজার, কাকবশিয়া বাজার, একসরা বাজার, আনুলিয়া বাজার, বাগালী বাজার, গুনাকরকাটি বাজার, বড়দল বাজার, গোয়ালডাঙ্গা বাজার, পাইথালী বাজার ।
সরেজমিনে আশাশুনির বুধহাটা বাজারে গিয়ে দেখা গেছে, ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত অস্বাস্থ্যকর। সামান্য একটু বৃষ্টিতে বাজারের মধ্যে অলিতে গলিতে পানি জমে যায়। পানি-কাঁদা মাড়িয়ে লোকজন চলাচল করতে হয়।
এদিকে, উপজেলার বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র বুধহাটা বাজার থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় হলেও জনসাধারণের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নেই। বাজারের ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত করুন।বুধহাটা কাঁচা বাজারের রাস্তটি দীর্ঘদিন ধরে স্থানীয় বিজন দেবনাথ, আঃ হাকিম, মাধু পরামানিক, ভাড়াটিয়াদের পয়নিষ্কাশনের পানি, কি বর্ষা কি শীত সকল সময় অপরিস্কার পানিতে নিমজ্জিত থাকে। বাজারের ড্রেন পরিস্কার না করায় বর্জ্য জমে সামান্য একটু বৃষ্টি হলে ড্রেনের পঁচা পানি উপচে দূর্গন্ধের সৃষ্টি হয়। এমনকি দোকানের ভিতর ঢুকে পড়ে পানি। বর্ষা মৌসুমে ক্রেতা-বিক্রেতা ও অন্যান্য ব্যবসায়ীদের ভোগান্তি চরমে পৌছায়।এ ছাড়া বাজারের গলিপথগুলো সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বাজারের জায়গা অবৈধ ভাবে দখল করে ছোট ছোট খুপরি ঘর তৈরি করে ব্যবসা করায় বাজারে ব্যবসায়ীদের প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় হাটে আগত লোকদের দাঁড়ানোর নেই কোন ছাউনী। চান্দিনাগুলো দখল করে রেখেছে স্থানীয় ব্যবসায়ীরা। চাঁদনীতে কেউ আবার ব্যক্তিগত ব্যবসা গড়ে তুলেছেন।বাজারের বিভিন্ন সড়ক দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা বিভিন্ন মালামাল রেখে দখল করে রেখেছে। রাস্তা জুড়ে কেউ তেলের ব্যারেল, আবার কোথাও রাখা আছে দোকানের মালপত্র, ইটের গাদা, লাকড়ি ইত্যাদি।
আশাশুনির ছোটবড় হাট বাজারের মধ্যগলিতে হাট বসায় যানবাহন চলাচল বিঘœ ঘটছে। হাটের দিন সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাজারের অধিকাংশ ব্যস্ততম সড়ক জুড়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা শাকসবজি, তরকারি, মাছ, ফল, খেলনা, পোশাকসহ বিভিন্ন পণ্যের পসরা বিক্রির জন্য সাজিয়ে বসেছে। আবার অনেকে নিজেদের পছন্দের জায়গায় ঝুপরি টাঙিয়ে দখল করে স্থায়ীভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
বুধহাটা বাজারের ব্যবসায়ী আরিফুল ইসলাম জানান, বুধহাটার অলিগলি ও দোকানের সামনে মুদি ব্যবসায়ীদেও দখলে থাকার কারনে বাজারের আগত দোকানদার ও ক্রেতা সাধারনের নানাধরনের অসুবিধায় পড়তে হয়।বাজারের অধিকাংশ ব্যবসায়ী জানান, ‘নিয়মিত ড্রেন পরিস্কার না করায় ময়লাযুক্ত পানি জমে দুর্গন্ধ ছড়াচ্ছে, এতে আমাদের দোকানদারী করতে কষ্ট হচ্ছে।এলাকা বাসী সহ ব্যবসায়ীদের আকুল আবেদন আশাশুনির অবহেলিত হাট বাজার গুলোর উন্নয়নে এগিয়ে আসবেন এমন প্রত্যাশ করছেন জন প্রতিনিধি সহ প্রশাসনের কাছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরার মাটি অনেক উর্বর, আমরা যা ফলাই তাই ফলে- এমপি রবি
পরবর্তী পোস্ট
নওয়াপাড়ায় গণজমায়েতের মাধ্যমে উপকারভোগী বাছাই

রিলেটেড পোস্ট

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 

সেপ্টেম্বর ২৩, ২০২৬

আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...

সেপ্টেম্বর ২১, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল...

সেপ্টেম্বর ২০, ২০২৬

আশাশুনিতে বন্যা ঝুঁকি মূল্যায়নে কমিউনিটি টেবিলটপ মহড়া অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting