দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৮:০০
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
শ্যামনগরে ফুটবল প্রেমী যুবকদের মাঝে বল বিতরণ
প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায়...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত
চরম ঝুঁকিতে পরানদাহা ব্রিজে, দ্রুত সংস্কারের দাবি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনির বাটরায় বাল্যবিবাহের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৮, ২০২৩
মার্চ ১৮, ২০২৩ ০ কমেন্ট 381 ভিউস

বিএম আলাউদ্দীন, আশাশুনি থেকে:

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাটরা গ্রামের মেয়ে, গোদাড়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রীকে বাল্যবিবাহের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পরিকল্পিতভাবে মেয়ে ছেলেকে তার ঘরে নিয়ে যায়। এরপর আটকে রেখে ওই রাতেই তাদের বাল্যবিবাহ সম্পন্ন করেছে বলে ছেলের পরিবার জানিয়েছে। বিষয়টি এলাকাবাসীর দৃষ্টিগোচর হলে আশাশুনি থানাকে অবহিত করলে এসআই আমিনুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের বক্তব্য সহ সার্বিক বিষয় খোঁজখবর নেন।

সরেজমিনে গেলে বাটরা গ্রামের ছেলের পিতা আব্দুল মান্নান, চাচা মোস্তফা সরদার সহ একাধিক ব্যক্তি বলেন, গত ১৭ মার্চ সন্ধ্যা ৭টার দিকে একই গ্রামের আব্দুল মাজেদ সরদারের ছেলে মোস্তাকিম সরদার, মুজাহিদ সরদার, খালেক সরদারের ছেলে মুজাক্কির সরদার ও ভিকটিম কন্যা (১৫) কৌশলে ঘরের মধ্যে ছেলে তরিকুলকে ডেকে নেয়। একপর্যায়ে একে একে শতাধিক গ্রামবাসী জড় হতে থাকলে অবস্থার বেগতিক দেখে উধুর পিন্ড বুধুর ঘাড়ে চাপানোর জন্য পুলিশকে খবর দেয়। এদিকে এলাকাবাসী বলছে গোদাড়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রীকে বিগত দুই থেকে তিন মাস যাবত ভিকটিমের পরিবার তাদের মেয়ের বয়স বাড়ানোর জন্য অধ্যক্ষ শফিউল্লাহর নিকট জন্ম তারিখ পরিবর্তন করার জন্য কয়েকবার চেষ্টা চালিয়েও তাতে কোন লাভ হয়নি। এলাকাবাসীর প্রশ্ন অধ্যক্ষ কেন বিষয়টি জেনে না জানার ভান করে বাল্যবিবাহ সম্পন্ন করেছেন।

এ বিষয়ে শফিউল্লাহ বলেন, ষষ্ঠ হতে দশম শ্রেণি পর্যন্ত যে সকল ছেলে-মেয়ে আমার মাদ্রাসায় পড়া-লেখা করছে সকলেই বাল্যবিবাহের আওতাভুক্ত। শুনেছি আমার মাদ্রাসার নবম শ্রেণীর এক ছাত্রীর সাথে পার্শ্ববর্তী মান্নান সরদারের ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এর জের ধরে (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে পুলিশ এসেছিল তারপর কি হয়েছে সেটা আমি জানিনা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান বলেন, এমন কোন অভিযোগ এখনো পর্যন্ত আমার কাছে আসেনি অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। কর্তব্যরত এসআই আমিনুল ইসলাম বলেন, বাটরা গ্রামের মান্নান সরদারের ছেলে তরিকুল গত ১৭ মার্চ সন্ধ্যা ৭টার দিকে পার্শ্ববর্তী মাজেদ সরদারের বাড়িতে যায়। এনিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করার জন্য ঘটনাস্থলে উপস্থিত হই। কিন্তু তরিকুলের পরিবার হাজির না হওয়ায় মেয়ের বাড়িতে তাকে রেখে আসা হয়েছে। তিনি আরো বলেন ছেলে এবং মেয়ের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে। তবে বিয়ে হয়েছে কিনা এটা আমার জানার বাইরে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনির বুধহাটায় মাদকসহ গ্রেফতার-১
পরবর্তী পোস্ট
আশাশুনির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

রিলেটেড পোস্ট

জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...

জুন ১০, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা

জুন ১০, ২০২৬

শ্যামনগরে ফুটবল প্রেমী যুবকদের মাঝে বল বিতরণ

জুন ১০, ২০২৬

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায়...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬

চরম ঝুঁকিতে পরানদাহা ব্রিজে, দ্রুত সংস্কারের দাবি

জুন ১০, ২০২৬

সাতক্ষীরার উপকূলে ভেড়ীবাঁধ নির্মানের কাজ করতে এসে চর...

জুন ১০, ২০২৬

সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর তিন সদস্য আটক

জুন ১০, ২০২৬

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায়...

জুন ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting