দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:৪৫
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির জেলে সম্প্রদায়ের স্বপ্ন স্বপ্নই রয়ে যায়

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৯, ২০২১
জানুয়ারি ৯, ২০২১ ০ কমেন্ট 348 ভিউস

সচ্চিদানন্দদে সদয়: আশাশুনির বেতনা, কপোতাক্ষ, মরিচচাপ তীরবর্তী  উপজেলার এগারটি  ইউনিয়নের ছড়িয়ে ছিটিয়ে আছে জেলে সম্প্রদায়। আর্থিক দৈনদশা নিয়ে জরার্জীণ বসত ঘরে মানবেতর জীবনযাপন করছে এ উপজেলার কয়েক হাজার জেলে পরিবারের সদস্যরা। মৌলিক অধিকারের কোনটিরই বাস্তবায়ন নেই জেলে পল্লী হিসেবে পরিচিত এ সব এলাকায়।  মাছ ধরা মাছ চাষ আর মাছ বিক্রি করেই চলে এই এলাকার মানুষের জীবনযাপন। প্রাকৃতিক বৈরী ও স্বাস্থ্য সচেতনতা, সুপেয় পানি এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভাব নিয়ে তাদের নিত্য বসবাস। শত প্রতিকূলতার মাঝে তবুও থেমে নেই আশাশুনির  জেলে সম্প্রায়ের জীবন যুদ্ধ। তা আর অভাব অনটন তাদের নিত্যসঙ্গী। নেই দু’বেলা দু’মুঠো ভাতের নিশ্চয়তা।

হতদরিদ্র এ মানুষগুলো জীবনযুদ্ধে অনেকটাই অসহায়। সেখানে স্কুলের ঝরে পড়া শিক্ষার্থীর পরিসংখ্যান বাড়ছে দিন দিন। উন্নয়ন অগ্রগতি, স্বাবলম্বী এগুলো সবই যেনো শুধু স্বপ্নমাত্র। তাদের ভাগ্য উন্নয়নে এগিয়ে আসে এনজিও সংস্থা। তখন তারা নতুন করে জেগে ওঠার স্বপ্নও দেখেন। কিন্তু কিছুদিন পর ভেস্তে যায় তাদের দেখানো সেই স্বপ্ন।

এই হতদরিদ্র মানুষগুলোর নাম করে ভাগ্যের পরিবর্তন হয় এনজিও সংস্থাগুলোর। বার বার সহজ সরল হতদরিদ্র এ মানুষগুলোকে নিয়ে এনজিওগুলো করে প্রতারণা। তাদের অসচেতনতা ও দারিদ্রতাকে পুঁজি করে চালায় রমরমা বাণিজ্য।  অসহায় এ মানুষগুলোর প্রতিবাদ আর আর্তনাদ সংশ্লিষ্ট বড় কর্তাদের কানে পৌঁছায় না। তাই বন্ধ হয়না তাদের  ভাগ্য নিয়ে প্রতারণা। এমনটিই জানালেন ভুক্তভোগীরা।

সরেজমিন আশাশুনির বিভিন্ন  এলাকায় জেলে পল্লীতে গিয়ে দেখা যায়,প্রত্যেক টি  গ্রাম ছোট বড় মিলে প্রায় ১০০ থেকে ১৫০ ঘর জেলে সম্প্রদায়  মানুষের বসবাস। ৯-১০ ফুট প্রশস্থ অস্বাস্থ্যকর প্রতিটি খুপড়ি ঘরে ৪ থেকে ৫ জন শিশুসহ প্রায় ৭-৮ জন সদস্য গাদাগাদি করে বসবাস করছেন। জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে সচেতনতা এখানে নেই। পরিবার পরিকল্পনার কার্যক্রম চোখে পড়ে কম। ঘরের  স্যাঁতস্যাঁতে চরম নোংরা পরিবেশে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বাস করছেন তারা।

আশাশুনির জেলে সম্প্রদায়ের নদী নির্ভর  জীবন জীবিকা। বর্তমানে সেখানে এখন অনেক জেলেই বেকার। কেউ কেউ আবার আশেপাশের জলাশয় থেকে মাছ শিকার করে বিক্রি করে চালাচ্ছেন জীবিকা। এই সময় সরকারী কোন সহায়তা না থাকায় এবং বিকল্প কর্মসংস্থানের অভাবে অনেকেই বেঁচে থাকার তাগিদে অসহায় হয়ে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছেন। ফলে হুমকির সম্মুখীন খাল বিলের মৎস্য সম্পদ। বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ।

পরিবেশ গত সঙ্কটাপন্নতার কারণে নাব্যতা হারিয়েছে আশাশুনির সব কয়টি নদী।  ফলে বর্ষা মওসুমে যেমন অল্প পানিতে বন্যা তেমনি শুস্ক মওসুমে ধুধু মরুভুমি। দিন দিন অবহেলা আর অত্যাচারে এখন ধ্বংসের দ্বারপ্রান্তে আশাশুনির  প্রাকৃতিক  মৎস্য সম্পদ। নদ নদীর দৈন্যদশায় ভাগ্য বিড়ম্বনায় পড়েছেন আশাশুনির নওয়াপাড়া,   বদরতলা,বলাবুনিয়া,খরিয়াটি,হোসেনপুর,জেলেখালি,ঠাকুরাবাদ,কেয়ারগাতি,বড়দল,পুইজলা,কাপসন্ডা,পারিসামারি,কুড়িকাহনিয়া কুন্দড়িয়া,কুল্যা,গুনাকরকাটি,বাহাদুর প্রতাপনগর জেলে সম্প্রদায়ের  হতদরিদ্র এ মানুষগুলো।

এখানকার মৎস্যজীবী বীরেশ্বর, ধীরেন, হরেকৃষ্ট, তারক, বিক্রম, দেবদুলাল,অধর, খেজমত আহমদ, কয়েচ জানান, নদীতে আগের মত পাওয়া যায়না মাছ। নৌকা ও জালের মূল্য  বেড়ে যাওয়ায় প্রতিদিন মাছ বিক্রি করে অর্ধেকের বেশি টাকা দিয়ে দিতে হয় এন জি, ও কিস্তি নতুবা মহাজনকে। বাকি টাকা দিয়ে কোনমতেই চলে জীবন।

‘জাল যার জলা তার’ এ নীতি না থাকায় তারা স্বাধীনভাবে আগের মত ধরতে পারেন না মাছ। ইজারাদারদের বাধার কারণে মাছ ধরাতো দূরের কথা জাল নিয়ে বিলের আশপাশেও যাওয়া যায়না। বর্ষা মওসুমে ৩-৪ মাস নদ নদী  এলাকায় পানি থাকায় কোনরকম মাছ ধরে তাদের সংসার চালান। আর বছরের বাকী ৮ মাসই তাদের চরম দুর্ভোগ।

তারা বলেন, মা মাছ ও পোনা মাছের প্রজনেনর সময় যদি নদীর বা খালের পাড়ের জেলে পরিবারগুলোকে বেশী করে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যেত তা হলে দু’বেলা দু’মুঠো ভাতের নিশ্চয়তা পেত এ সমস্ত  মৎস্যজীবী পরিবার।

আর রক্ষা পেত দেশীয় প্রজাতির নানা জাতের মাছ। তারা জানালেন, আশাশুনির বিভিন্ন খাল গুলো  নামমাত্র স্থানীয় মৎস্যজীবী সমিতির নামে ইজারা দেওয়া হলেও এর পেছনে থাকেন রাঘব বোয়ালরা। যে পরিমাণ টাকায় একেকটা  খাল ইজারা দওয়া হয়, তা মৎস্যজীবীরা পারেন না বলেই তাদের সম্পৃক্ত করেন। এতে করে এই সমস্ত রাঘব বোয়ালরা খাল ও নদীর  মাছের যত্ন না করে সব লুটেপুটে খেতে চায়।  মাছ ও উদ্ভিদ বাঁচাতে তাদের কোন দরদ থাকেনা।

তাদের দাবি  সরকার যদি ইজারার নিয়মগুলো সহজ করে দিত তা হলে তারা  কোন অংশীদার না রেখেই পুরোটা তারাই থাকতো। আর যত্ন করে তাদের জীবন জীবীকার একমাত্র অবলম্বন প্রকৃতির মৎস্য সম্পদ রক্ষা করতে পারত।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এমপি রবির সাথে খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক’র শুভেচ্ছা ও মতবিনিময়
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় রিটেইল মিট ও সিম্ফোনী ৩৩০ প্রো মডেলের মোড়ক উন্মোচন

রিলেটেড পোস্ট

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 

সেপ্টেম্বর ২৩, ২০২৬

আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...

সেপ্টেম্বর ২১, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting