# পুলিশের জব্দতালিকা বলছে খোকনের বাড়ীর সামনে থেকে কিন্তু ষড়যন্ত্রকারীরা বলছে সোহাগের মৎস্যঘের থেকে চোরাই প্রাইভেট কার উদ্ধার # মুলচোর রাশেদুল ইসলামকে আটক করেছে পুলিশ # আমার রাজনৈতিক প্রতিপক্ষ ঘোলাপানিতে মাছ শিকার করতে চাচ্ছে যা ইতোমধ্যে ব্যার্থ হয়েছে- সোহাগ
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানাধীর এক ব্যক্তির চুরি যাওয়া সাদা রং এর করোলা প্রাইভেটকার সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাউসুলী গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার ভোর ৬টার দিকে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বাউসুলি (মাদরা) এলাকার ইলিয়াসের ভাই খোকনের বাড়ির সামনে থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে।
হাজিগঞ্জ থেকে আসা মামলার পুলিশের তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নূরে আলম এ প্রতিবেদককে জানান, তার থানাধীন হাজিগঞ্জ পৌরসভার হাকিমাবাদ গ্রামের আবুল কাশেমের একটি সাদা রং এর করোলা প্রাইভেটকার চুরির ঘটনায় তিনি গত ১৯ অক্টোবর থানায় ৩৩ নং চুরির মামলা করেন। মামলার তদন্তে নেমে তিনি ওই গাড়িটি সাতক্ষীরার আশাশুনির বাউসুলী এলাকার ইলিয়াস নামে একজন ব্যবহার করছেন মর্মে জানতে পারেন। একপর্যায়ে রবিবার রাতে তিনি সাতক্ষীরায় আসেন। সোমবার ভোরে বাউসুলী গ্রামের ইলিয়াসের ভাই খোকনের বাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় ওই প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। অভিযানকালে স্থানীয় উপজেলা যুবদল নেতা আবু জাহিদ সোহাগের সহযোগীতা নেওয়া হয়। তার সহযোগীতায় ইলিয়াসকে হেফাজতে নেই। ইলিয়াসের মাধ্যমে আমরা ঢাকা থেকে গাড়ী চোরকে গ্রেফতার করি। ইলিয়াস সহযোগীতা করায় তাকে আমরা ছেড়ে দেই।
আশাশুনি থানার উপ-পরিদর্শক ফিরোজ হোসেন জানান, চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার পুলিশ এসে তাদের কাছে সহায়তা চান। হাজিগঞ্জ থানা ও আশাশুনি থানার পুলিশের একটি দল আশাশুনি উপজেলার বাউসুলী গ্রামে অভিযান চালায়। এসময় বাউসুলী গ্রামের ইলিয়াসের ভাই খোকনের বাড়ির সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় পুলিশ গাড়ীটি উদ্ধার করে।
খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকমাস আগে রাজধানীর বাগানবাড়ি এলাকার মো. আলীর ছেলে রাশেদুল ইসলাম সাতক্ষীরা আদালতে এসে আশাশুনির মাদরা এলাকার আব্দুল মালেকের ছেলে ইলিয়াসের কাছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তার ব্যবহৃত এক্সকরোলা বিক্রি করেন। বিক্রির পর থেকে উপজেলা যুবদল নেতা আবু জাহিদ সোহাগ ভাড়া নিয়ে মাঝে মধ্যে চলাচল করতো। গত সোমবার পুলিশ অভিযান চালিয়ে ইলিয়াস ও খোকনের বাড়ির সামনে থেকে গাড়িটি উদ্ধার করে।
ইলিয়াস হোসেন জানান, রাশেদুল ইসলামের কাছ থেকে গাড়ি তিনি নিজে ব্যবহারের পাশাপশি ভাড়া দিতেন। এটি চোরাই গাড়ি কিনা সেটা তিনি জানতেন না।
এব্যাপারে উপজেলা যুবদল নেতা আবু জাহিদ সোহাগ এ প্রতিবেদককে বলেন, ইলিয়াস আলী মাস দুই আগে একটি সাদা রংয়ের করোলা পুরাতন প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৫-৩২১৯) কিনে ভাড়ায় চালাতো। প্রয়োজনে আমিসহ এলাকার অনেকেই কারটি ভাড়া নিত। সোমবার হাজিগঞ্জ ও আশাশুনি থানার পুলিশ গাড়ীটি উদ্ধার করলে জানতে পারি সেটি চোরাই। এরপর মূলচোরকে ধরার জন্য ইলিয়াস এবং আমি পুলিশকে সহযোগীতা করি। পুলিশ তাকে নিয়ে ঢাকায় যায়। পরে শুনেছি চোরকে শনাক্ত করার পর পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।
তিনি আরো বলেন, কিন্তু একটি চক্র আমাকে নিয়ে কুৎসারটাতে ফেসবুক ও বিভিন্ন অনলাইনে যুবদল নেতা আবু জাহিদ ডাবলুর মৎস ঘের থেকে কারটি উদ্ধারের ঘটনায় রাজনৈতিক প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে বিভিন্ন অপতথ্য ছড়িয়ে বেড়াচ্ছে। যে তথ্য প্রচার করা হচ্ছে আমি তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীদুর রহমান জানান, চাঁদপুরের হাজিগঞ্জ থানা থেকে পুলিশ এসে আমাদের কাছে সহায়তা চাইলে ফোর্স দিয়ে সহায়তা করি। থানার উপ-পরিদর্শক ফিরোজ হোসেন ঘটনাস্থলে গিয়ে সোমবার ভোরে প্রাইভেটকারটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে তারা সেটি নিয়ে চলে গেছে।