দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:৫৬
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

আমা ও আধলা দিয়ে তৈরি হচ্ছে এলজিইডির গ্রামীণ সড়ক

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৫, ২০২২
এপ্রিল ৫, ২০২২ ০ কমেন্ট 436 ভিউস

আহাদুর রহমান জনি: এলজিইডির গ্রামীন সড়ক সংষ্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ৮৩৫ মিটার সড়ক সংষ্কারে আমা ও আধলা ইট দিয়ে রাস্তাটির ম্যাকাডোম এর কাজ করা হয়েছে। কাজ বন্ধ করে অবিলম্বে ১নং ইটের খোয়া না দিলে কয়েকমাসের মধ্যেই রাস্তাটি নষ্টের আশংকা করছেন স্থানীয়রা।
এলজিইডি’র ‘গ্রামীন সড়ক’ মেরামত ও সংরক্ষন প্রজেক্ট এর অধীনে ২৮৭৮২৫১১২নং সড়কের উন্নয়নের জন্য টেন্ডার ঘোষণা করা হয়। সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা মাধপ কর্মকারের বাড়ী থেকে খোকন হ্যাচারী ও নলকুড়া ফজলুর বাড়ী পর্যন্ত ৮৩৫ মিটার গ্রামীন সড়ক সংস্কারের এ টেন্ডারের অন্তর্ভুক্ত । টেন্ডারের প্রাক্কলিত মূল্য ৩৪ লক্ষ ১৪ হাজার ১০৭টাকা। ৫% নিন্ম (৩২লক্ষ, ৪৩হাজার, ৪০১টাকা) দর দিয়ে কাজটি পান মেসার্স রাজিব এন্টারপ্রাইজ। ওয়ার্ক ওর্ডার অনুযায়ী কাজ শুরু তারিখ ছিলো ২০২১ সালের ৩০ নভেম্বর ও শেষের তারিখ ছিলো ২০২২ সালের ২৯ জানুয়ারি। টেন্ডার পাওয়ার পর বিলম্বে কাজ শুরু করে ঠিকাদার। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়রা অভিযোগ করেন যে, রাস্তায় ২ ও ৩ নং ইটের খোয়া দিয়ে কাজ করা হচ্ছে। সরজমিন পরিদর্শনে যেয়ে দেখা যায়, এই পুরো রাস্তাতেই ২ ও ৩ নং ইট দিয়ে ম্যাকাডোম এর কাজ করা হয়েছে। এ ছাড়াও ইটগুলো রাস্তার ওপর এনে ভাঙার কথা থাকলেও তা এ ক্ষেত্রে মানা হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানটি আাঁখি ভাটা থেকে ১নং ইটের বদলে ২ ও ৩ নং ভাঙ্গা ইট কিনে ভাটা থেকে ভেঙে রাস্তায় বিছিয়েছেন। এদিকে ইট বিছানোর কয়েকদিন পরই ইট গুরো হতে শুরু করেছে। এলাকাবাসী অসন্তোষ প্রকাশ করে বলেন এই রাস্তা কয়েকদিন মাত্রই টিকবে। তবে এই গ্রামীন সড়ক সংষ্কারের কাজ বুঝে নেওয়ার দায়িত্ব সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলীকে দেওয়া হলেও অদৃশ্য কারণে এত অনিয়মের বিষয়ে তিনি নীরব দর্শকের ভ‚মিকা পালন করেন।
স্থানীয় মাসুদুর রহমান জানান, এই আমা ইটের রাস্তা কয়দিন টিকবে তা ঠিকাদারও জানে না। আমরা এই রাস্তা দিয়ে চলাচল করবো। কয়েকদিনের মধ্যেই আবার ভোগান্তিতে পড়তে হবে।
আরেক বাসিন্দা মি. মিঠুন বলেন, এই রাস্তাটি করার চেয়ে না করাই ভাল ছিলো। কারন এটাও বেশিদিন টিকবেনা। সামনের বর্ষাতেই ভেঙে যাবে।
অনিয়মের বিষয়ে ঠিকাদার মোঃ রাজিব ফরহাদের সাথে কথা হলে তিনি সাতনদীকে জানান, আমিও সাংবাদিক। আমরা এক জায়গায় বসে বিষয়টা মিমাংসা করলে হয়না।’ তবে সাংবাদিক হয়ে অনিয়ম করা যায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।
সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী শফিউল আজমের কাছে এসব বিষয়ে জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
টিপকাণ্ডের প্রতিবাদে যা বললেন মিথিলা
পরবর্তী পোস্ট
বুধহাটায় মা-ছেলেকে কুপিয়ে জখম,থানায় এজাহার দায়ের

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting