দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:৩৩
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

আমন্ত্রণে গিয়েছি, বিএনপির মতো পদলেহন করি না: তথ্যমন্ত্রী

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৩, ২০২৩
মার্চ ২৩, ২০২৩ ০ কমেন্ট 370 ভিউস

জাতীয় ডেস্ক:

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণে আওয়ামী লীগের প্রতিনিধি দল তার বাসায় গিয়েছিল। তবে বিএনপির মতো পদলেহন করতে আমরা গিয়ে রাত-বিরাতে সেখানে বসে থাকি না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এমন মন্তব্য করেন।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। এতে বিএনপি নেতারা বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপিই নাকি কূটনৈতিকদের বাসায় ধরনা দেয়। তাহলে আওয়ামী লীগ নেতারা কেন গেল?

এ নিয়ে প্রশ্ন করা হলে হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের প্রতিনিধি দলকে মার্কিন রাষ্ট্রদূত আমন্ত্রণ জানিয়েছেন মধ্যাহ্নভোজের। সেখানে আমাদের সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রতিনিধি দল গেছে। আমরা বিএনপির মতো তো রাত-বিরেতে গিয়ে ধরনা দেই না। তাদের আমন্ত্রণে আমরা গেয়েছিলাম।

যুক্তরাষ্ট্র আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র; গত ৫১ বছরের ইতিহাসে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে তাদের অবদান আছে। নিরাপত্তা থেকে জঙ্গি দমনে তারা আমাদের সহযোগিতা করছে। বহুমাত্রিক সহযোগিতা তাদের সঙ্গে আছে। সেই দেশের রাষ্ট্রদূত যখন আমন্ত্রণ জানান, সেখানে তো যেতেই হয়। সেজন্যই আমাদের প্রতিনিধি দল সেখানে গেছে। তাদের মতো রাত-বিরেতে গিয়ে আমাদের কেউ পদলেহন করে না, যোগ করেন মন্ত্রী।

এ সময়ে মার্কিন পররাষ্ট্রদফতরের দেয়া মানবাধিকার প্রতিবেদন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এ প্রতিবেদন একপেশে এবং পক্ষপাতদুষ্ট সূত্র থেকে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে। যে কারণে এ প্রতিবেদন পক্ষপাতদুষ্ট।

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন নিয়ে তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচন থেকে ও ২০১৮ সালের নির্বাচনের আগে তারা এ আন্দোলন করেছে। ২০১৪ সালে তাদের আন্দোলনের নমুনা আমরা দেখেছি। যখন বিএনপি আন্দোলনের কথা বলে, তখন পেট্রোল বোমার কথা মনে পড়ে, তখন মানুষ পুড়িয়ে হত্যার মহোৎসবের কথা মনে পড়ে। তাদের সেই কাজ আবার বাংলাদেশের মানুষ করতে দেবে না। তত্ত্বাবধায়ক সরকারও কখনও ফিরে আসবে না।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি কথাটি এভাবে বলতেন, তাহলে ভালো হতো—বিএনপির মধ্যে ভয়ঙ্কর সংকট চলছে। এটিই হচ্ছে বাস্তবতা। দেশে কোনো রাজনৈতিক সংকট নেই।’

বিএনপির সংকটের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, তাদের চেয়ারপারসন সাজাপ্রাপ্ত আসামি। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক। তারপর তাদের মধ্যে অনেকে আছেন, যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্ব মানতে নারাজ। আবার অনেকেই আছেন, যারা মির্জা ফখরুলের নেতৃত্ব মানতে নারাজ। তো তাদের মধ্যে ভয়াবহ সংকট আছে। তিনি (ফখরুল) সেই কথা বললেই সঠিক হত। দেশে কোনো রাজনৈতিক সংকট নেই।

হ্যাঁ, বিএনপির অর্জন আমরা ধ্বংস করেছি, সেটি সঠিক। তারা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা সেখান থেকে সরে এসেছি। বিএনপির অর্জন হচ্ছে ২১ আগস্টের গ্রেনেড হামলা, ৫০০ জায়গায় একযোগে বোমা হামলা, তাদের সৃষ্টি হচ্ছে শায়খ আবদুর রহমান। সেগুলো এখন এদেশে নেই। সেই বিচারে বিএনপির সেসব অর্জন ধ্বংস হয়েছে বলেন, হাছান মাহমুদ।

বিএনপির এসব অর্জন ধ্বংস করতেই আমরা কাজ করেছি এ মন্তব্য করে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ঈর্ষণীয় সফলতা অর্জন করেছে। যা আজ সমগ্র বিশ্ব সম্প্রদায় স্বীকার করে নিয়েছে। পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বক্তৃতা দেয়া হয়। পাকিস্তানের টেলিভিশনে বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়ন নিয়ে আলোচনার ঝড় বয়। তাদের নিজেদের সমালোচনা ও প্রধানমন্ত্রী শেখ হাসনিার প্রশংসার ঝড় ওঠে।

সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে দেশে ভয়াবহ রাজনৈতিক সংকট চলছে। বিএনপি সরকারের আমলের সব অর্জন সব ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া বলেন, মহান বিজয় দিবস ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্রোড়পত্রে প্রকাশিত প্রবন্ধ নিয়ে এ সংকলন করা হয়েছে। আজ তার মোড়ক উন্মোচন করা হলো। আমরা নিয়মিত এ ধরনের সংকলন বের করে থাকি। দেশে এ ধরনের শ্রেণির দিবস আছে তেরোটি। এসব দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখকদের লেখা ক্রোড়পত্রে প্রকাশ করা হয়ে থাকে। এছাড়াও বি-শ্রেণির দিবস আছে ৩৩টি, সি-ক্যাটাগরির দিবস আছে ৩৪টি। এ দিবসে ক্রোড়পত্রে প্রকাশিত লেখাগুলো যাতে কালের গর্ভে হারিয়ে না যায়, তা নিশ্চিত করতেই আমরা এই সংকলন বের করছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় দেশের উন্নয়ন হয়েছে: প্রধানমন্ত্রী
পরবর্তী পোস্ট
দাম না কমালে গরু-মুরগি আমদানিতে আপত্তি জানাবে না এফবিসিসিআই

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting