দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:০৭
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

আবার শুরুর মুখে জার্মান লিগে করোনাঘাত

কর্তৃক kobirubel.satnadee মে ১০, ২০২০
মে ১০, ২০২০ ০ কমেন্ট 325 ভিউস

অনলাইন ডেস্ক:

সবকিছুই ঠিকঠাক। ১৬ মে, শনিবার থেকে আবার মাঠে গড়াবে করোনায় ১৩ মার্চ থেকে থমকে থাকা ২০১৯-২০ বুন্দেসলিগা ও বুন্দেসলিগা-২। বুন্দেসলিগা দ্বিতীয় স্তরের ক্লাব ডায়নামো ড্রেসডেন মাঠে নামার প্রস্তুতি প্রায় সেরে ফেলেছে। ১৭ মে, রবিবার তাদের খেলা হ্যানোভার-৯৬’র সঙ্গে। হঠাৎই দু:সংবাদ ধেয়ে এলো শিবিরে। করোনা পরীক্ষায় দুই খেলোয়াড়ের সংক্রমণ ধরা পড়েছে শনিবার। সঙ্গে সঙ্গেই পুরো দল এবং কোচিং স্টাফকে চলে যেতে হয়েছে দুই সপ্তাহের আইসোলেশনে।

ইউরোপের বড় লিগগুলোর মধ্যে বুন্দেসলিগাই প্রথম করোনাভাইরাস মহামারি স্তিমিত হওয়ার আগে আবার মৌসুম শুরুর সিদ্ধান্ত নিয়েছে। বুন্দেসলিগার দেখাদেখি স্প্যানিশ লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগও অসমাপ্ত মৌসুম আবার শুরু করার উদ্যোগ নিচ্ছে। কিন্তু অনুশীলনের মধ্যেই ডায়নামো ড্রেসডেন দলের এই সংক্রমণ চিন্তার কারণ হয়ে উঠলো। মৌসুম সত্যিই আবার শুরু করা যাবে? ডায়নামো দলটির পক্ষ থেকে যথার্থই উদ্বেগ প্রকাশ করা হয়েছে, ‘সত্যিটা হলো আমরা আগামী ১৪ দিন না পারবো অনুশীলন করতে, না পারবো ম্যাচ খেলতে।’

গত বৃহস্পতিবার জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) সিদ্ধান্ত নেয় যে, ক্লাবগুলো যেহেতু আর্থিক সংকটে পড়ে গেছে, তাই কঠোর স্বাস্থ্যবিধি মেনে দর্শকশূন্য স্টেডিয়ামে হলেও ১৬ মে থেকে  বুন্দেসলিগা শুরু করতে হবে। অবশ্য একেবারেই শূন্য স্টেডিয়াম তো আর হতে পারে না। খেলোয়াড়,ম্যাচ অফিসিয়াল, নিরাপত্তাকর্মী মিলিয়ে স্টেডিয়ামের ভিতরে ও বাইরে মোট ৩০০ লোকের উপস্থিতি অনুমোদিত। এর দুদিন আগে অবশ্য জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল লিগ শুরু করার ব্যাপারে দেন সবুজ সংকেত। অবশ্য করোনাভাইরাস পরিস্থিতি অন্য পশ্চিম ইউরোপীয় দেশগুলোর তুলনায় জার্মানিতে স্বাভাবিক হয়ে আসছে দেখে বুন্দেসলিগা ও বুন্দেসলিগা-২ এর ক্লাবগুলো এপ্রিলের মাঝামাঝি অনুশীলন শুরু করে দেয়। শুরুতে ছিল একা একা অনুশীলন, পরে ছোট ছোট দলে ভাগ হয়ে এবং সবশেষে দলগত।

ডায়নামো ড্রেসডেনের স্পোর্টস ম্যানেজার রালফ মিঞ্জ বলেছেন, ‘আমরা গত কয়েক সপ্তাহ ধরে জনবল ও সুযোগ-সুবিধা মিলিয়ে সব স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠিন পরিশ্রম করেছি। এখন স্বাস্থ্য কর্তৃপক্ষ ও জার্মান ফুটবল লিগের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনাকে ঘিরে মুসলিমবিরোধী হামলা হয়েছে: জাতিসংঘ মহাসচিব
পরবর্তী পোস্ট
কিংবদন্তি গায়ক লিটল রিচার্ড আর নেই

রিলেটেড পোস্ট

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting