দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:০৫
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

আড়াল হবে না আফিফরা, পরীক্ষা নতুনদের: প্রধান নির্বাচক

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২২, ২০২৩
মার্চ ২২, ২০২৩ ০ কমেন্ট 436 ভিউস

স্পোর্টস ডেস্ক:

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথম টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। মাসের মাঝামাঝিতে এই সাফল্যের পর মাসের শেষে লাল সবুজের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এই সিরিজের জন্য দলে রদবদল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিন ম্যাচের এই সিরিজ থেকে বাদ পড়েছেন চারজন। আর প্রথমবার ডাক পেয়েছেন জাকের আলী অনিক-রিশাদ হোসেন। বাদ পড়াদের মধ্যে অন্যতম হলে আফিফ হোসেন ধ্রুব ও নুরুল হাসান সোহান। এ ছাড়া ইংল্যান্ড সিরিজে সুযোগ পাওয়া রেজাউর রহমান রাজা-তানভীর ইসলামও বাদ পড়েছেন। দলে ফেরেন পেসার শরিফুল ইসলাম।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় জানিয়েছেন বাদ পড়া কেউই তাদের চোখের আড়াল হবে না। অর্থ্যাৎ জাতীয় দলের আশেপাশেই থাকবেন, থাকবেন নির্বাচকদের আতসি কাঁচের নিচে। ঘরোয়া ক্রিকেটে পারফম্যান্স করলেই আবার খুলবে দরজা।

ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে নতুনদের পরখ করে দেখতে চায় ম্যানেজম্যান্ট। বিশ্বকাপে নজর রেখে বিকল্প তৈরিতে মনোযোগী স্বাগতিকরা। সেই সুবাদে দলে নেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা অনিক। এ ছাড়া রিশাদ জাতীয় দলের অনুশীলনে বোলিং করতেন সাকিবদের। ম্যানেজম্যান্ট লেগ স্পিনার চাওয়ায় তাকে রেখেছেন নির্বাচকরা।

প্রধান নির্বাচক জাকের-রিশাদকে নিয়ে বলেন, ‘জাকেরকে আমরা ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনা করে নিয়েছি। ‘এ’ দলেও সে ভালো করেছে। যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে খেলা, আমরা রিশাদকে একটু দেখতে চাই। ম্যানেজম্যান্টও একজন লেগ স্পিনার চাচ্ছিল। সে জন্যই তাকে নেওয়া। সে আমাদের এইচপির সঙ্গে অনেকদিন কাজ করেছে। আশা করি যারা নতুন এসেছে, তারা যেন সুযোগটা কাজে লাগায়।’

‘ইংল্যান্ডের সঙ্গে আমরা খুবই সফল একটা সিরিজ খেলেছি। আমাদের ক্রিকেটের জন্য মাইলফলক। এখন আয়ারল্যান্ডের বিপক্ষে কিছু প্লেয়ারকে দেখার সুযোগ তৈরি হয়েছে। যে কারণে আমরা কিছু ক্রিকেটার পরিবর্তন করেছি। যারাই এই সিরিজে নেই, তারা চোখের আড়াল হবে না। তাদের জন্য সুযোগ আসবে। আমরা বিশ্বকাপের কথা ভেবে যে প্রস্তুতিটা নিচ্ছি, সেটার জন্য কিছু সংখ্যক ক্রিকেটারকে দেখতে হতো’-আরও যোগ করেন প্রধান নির্বাচক।

বাংলাদেশ দল:
সাকিব আল হাসান, লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে অভিনেত্রী ঊর্মিলা
পরবর্তী পোস্ট
স্মার্ট বাংলাদেশ-ভিশন সম্পর্কে প্রচারের জন্য ডিসিদের চিঠি

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting