দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১২:৪১
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

আইভী যাদের চাকরি খাবেন বলেছেন আমি তাদের কাছে ক্ষমা চাইছি: শামীম ওসমান

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৬, ২০২৩
মার্চ ১৬, ২০২৩ ০ কমেন্ট 338 ভিউস

জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে ময়লা ফেলা ও বিক্ষোভ করাকে কেন্দ্র করে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর ক্ষুব্ধ হয়ে চটেছিলেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সেই ঘটনার জন্য নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান এক অনুষ্ঠানে হাতজোড় করে সবার কাছে ক্ষমা চেয়েছেন।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় জেলার সদর উপজেলার কানাইনগর সোবহানিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি হাতজোড় করে ক্ষমা চান।

পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভের প্রসঙ্গ তুলে এমপি শামীম ওসমান বলেন, ‘গতকাল নারায়ণগঞ্জে একটি ঘটনা ঘটেছে। এটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন। আপনাদের একজন নৌকা মার্কার প্রার্থী। যিনি নির্বাচিত হয়েছেন তিনি একজন মহিলা। গতকাল নারায়ণগঞ্জের পরিচ্ছন্নতাকর্মীরা তাদের কষ্টের কথা বলতে জনপ্রতিনিধির কাছে গেছেন। ওনারা প্রশ্ন করলেন, ভোটের আগে সবাইকে বাপ-মা ডাকেন, তাহলে ভোটের পরে এই গরিব মানুষগুলোকে তুই-তুকারি করলেন কেন? পরে আমি ভিডিওতে দেখলাম সেখানে বলা হয়েছে, ভাত খাইতে ভাত পাস না তুই ফোন কিনস কই থেইকা? আমি লজ্জা পেয়েছি। আমি কষ্ট পেয়েছি। আমি বিশ্বাস করি, শেখ হাসিনার আমলে বাংলাদেশে কোথাও কেউ ভাত না খেয়ে নেই। তারা এত বড় বড় রাজপ্রাসাদের মতো বাড়িতে থাকেন, অথচ ইনকাম ট্যাক্সের ফাইলে টাকা নেই- এই প্রশ্ন তারা করেনি বলে আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি।’

পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য তিনি ক্ষমা চেয়ে বলেন, ‘আমি জানি সেদিন নৌকার পক্ষে ভোট চেয়েছিলাম। মানুষ মাত্রই ভুল করে, যারা এ কাজ করেছেন। তিনি (আইভী) যাদের বলেছেন, তাদের চাকরি খেয়ে ফেলবেন, আমি তাদের কাছে জাতির পিতার কন্যার একজন কর্মী হিসেবে হাতজোড় করে ক্ষমা চাইছি। নির্বাচনের আগে হকার মারেন, যারা পরিচ্ছন্নতাকর্মী তাদের ওপর হামলা করেন। সেখানে সাংবাদিক ভাইয়েরা আমার কাছে যদি জবাব চান, তার জবাবে আমি বলবো তার একটাই জবাব।’ এ সময় তিনি দুই হাত জোড় করে মাফ চান।

শামীম ওসমান বলেন, ‘যখনি গরিব মানুষের ওপর আঘাত হয় আমি প্রতিবাদ করি, সেটা যেই হোক না কেন। মানুষকে ভালোবাসাই রাজনীতিবিদের কাজ। অথচ একজন রাজনীতিবিদকে যখন পুলিশ প্রহরায় থাকতে হয়, তখন আমার মনে হয় ওনি মানুষের কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছেন।’

ওসমানীয় সাম্রাজ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের অনেকে বলেন ওসমানীয় সাম্রাজ্য। কেন ওসমানীয় সাম্রাজ্য? আমরা নাকি তিন পুরুষ ধরে সাম্রাজ্য কায়েম করেছি। আমরা সাম্রাজ্য কায়েম করেছি এ কথা সত্য। আমার দাদা এমপি ছিল, বাবা এমপি ছিল। আমরা তিন ভাই এমপি হয়েছি। কিন্তু আমরা জমি দখল করে করিনি। আমরা সাম্রাজ্য করেছি মানুষের মনে জায়গা করে নিয়ে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, যুবলীগ নেতা এহসানুল হক নিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে, রবিবার বিকালে বেতন ভাতা বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নগর ভবনে ময়লা-আবর্জনা ফেলে বিক্ষোভ করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। এ সময় পুলিশ গিয়ে তাদের শান্ত করতে ব্যর্থ হন। পরে ঘটনাস্থলে হাজির হয়ে ময়লা ফেলাকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের ওপরে চটে যান সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। এ সময় তিনি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা শ্যামলের ওপর ক্ষোভ ঝাড়েন এবং তার চাকরি থাকবে না ও তাকে শোকজ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির নতুন দিন ধার্য
পরবর্তী পোস্ট
ভোট করবেন না তো কইরেন না, বিএনপিকে ইনু

রিলেটেড পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting