দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:০৭
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে অনির্বাণ সংস্থা’র...
অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা
কলারোয়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে...
গাবুরা’য় অবৈধ ‘নাইনটি’ উচ্ছেদ অভিযান
মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু
কলারোয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণে কৃষকদের মাঝে উন্নত...
সাংবাদিক মোহসিন উল হাকিমের একটি পোস্ট পাল্টে দিল...
পাইকগাছায় কাঁচা রাস্তা ও জরাজীর্ণ কালভার্টে আটকা হাজারো...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

অষ্টমীতে মন্ডপে মন্ডপে দর্শনার্থীর ঢল, আজ দুর্গোৎসবের মহানবমী

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১৪, ২০২১
অক্টোবর ১৪, ২০২১ ০ কমেন্ট 334 ভিউস

সচ্চিদানন্দদে সদয়: নবমী মানেই মন কাঁদে। কারণ আর কয়েক ঘন্টা পার করলেই দুর্গা মা বিদায় নেবেন। আপামর বাঙালির পুজোর পাঁচটা দিনের অপেক্ষায় কাটে গোটা বছর। নবমী মানেই পুজো শেষ। মন ভার করে আবার সেই একঘেয়ে জীবনে ফিরে যাওয়া।পুরাণ মতে, এ দিনে লংকা অধিপতি রাবণ বধের পর নবমী তিথিতে ১০৮টি নীলপদ্ম দিয়ে দেবী দুর্গার পূজা করেছিলেন রামচন্দ্র। তাই আজকের এ মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজিত হবেন মা দুর্গা।মহালয়ার পর থেকেই শুরু হয় দুর্গাপুজার দশ দিনের কাউন্টডাউন। ষষ্ঠী পুজোর পর সপ্তমী পুজো দিয়ে শুরু হয় দেবীর বোধন। পুরান অনুযায়ী, দেবী দুর্গা এবং মহিষাসুরের দীর্ঘ লড়ালাইয়ের চুড়ান্ত দিনটিকে চিহ্নিত করা হয় নবমীতে। তার পরে দশমীর দিনই পরাজিত হয়েছিল মহিষাসুর। একই সঙ্গে জয় হয় নারী শক্তির। সেই দিন থেকেই শুরু হয়, দেবীর উপাসনা।পূর্বে রামের প্রতি অনুগ্রহ করে রাবণ বধে তাঁকে সাহায্য করার জন্য ব্রহ্মা রাত্রিকালে এই মহাদেবীর বোধন করেছিলেন। বোধিতা হয়ে দেবী গেলেন রাবণের বাসভূমি লঙ্কায়। সেখানে তিনি রাম ও রাবণকে দিয়ে সাত দিন ধরে যুদ্ধ করালেন। নবমীর দিন জগন্ময়ী মহামায়া রামের দ্বারা রাবণ বধ করেন। যে সাত দিন দেবী রামরাবণের যুদ্ধ দেখে আনন্দ করলেন, সেই সাত দিন দেবতারা তাঁর পূজা করেন। রাবণ নিহত হলে নবমীর দিন ব্রহ্মা সকল দেবতাকে সঙ্গে নিয়ে দেবীর বিশেষ পূজা করলেন। তারপর দশমীর দিন শবরোৎসব উদযাপিত হল। শেষে দেবীর বিসর্জন হল শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। নবমী বিহিত পূজা হয় নীল কণ্ঠ, নীল অপরাজিতা ও যজ্ঞের মাধ্যমে। এই পূজার মাধ্যমে মানবকুলের সম্পদ লাভ হয়। আজ এই দিনে ভক্তরা স্বর্গ থেকে পৃথিবীতে আসা দেবীকে নানা উপাচার্যে আরাধনা এবং বিশ্ববাসীর শান্তি প্রার্থনা করে।নবমী পূজায় দেবী দুর্গার কাছে যজ্ঞের মাধ্যমে আহুতি দেয়া হয়। প্রতিবছর এই তিথিতে দুর্গতিনাশিনী দেবী দুর্গা ভক্তদের মাঝে আর্বিভূত হন অসুর শক্তির হাত থেকে মানুষের মুক্তি ও ধর্ম প্রতিষ্ঠার জন্য। এদিন পূজার পর থেকেই মাকে বিদায় জানাতে ভক্তদের হৃদয়ে বাজতে শুরু করে বিষাদের সুর। শুক্রবার বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবছরের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।মহানবমী হল দুর্গা পূজার শেষ দিন।  সন্ধিপূজার পর শুরু হয় মহানবমীর পূজা। এই  দিন ষষ্ঠী থেকে যত দেবদেবীর পূজা করা হয়েছে, তাদের প্রত্যেককে আহুতি দিতে হয়। এই দিনের অন্যতম অঙ্গ হচ্ছে বলিদান।  কুস্মান্ড, ইক্ষুদান বলি দেওয়া হয়।সৃষ্টি, স্থিতি, বিনাশ দেবী দুর্গার এই  তিন শক্তির আরাধনা করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। আজ মহানবমীতে আনন্দ আয়োজনের সঙ্গে সঙ্গে বাজছে বিদায়ের সুর কেননা আগামীকাল মহাদশমীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় কমিউনিটি সোশ্যাল ল্যাব প্রকল্পের পঞ্চম ডায়ালগ সেশন অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
কালিগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের হালচাল

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে অনির্বাণ সংস্থা’র...

জুলাই ৭, ২০২৬

সংবাদ প্রকাশের পর তদন্ত প্রভাবিত করতে কৃষি কর্মকর্তা...

জুলাই ৭, ২০২৬

সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন মাদক...

জুলাই ৭, ২০২৬

শ্রমিক অসন্তোষ, ওসির প্রত্যাহার দাবী করে মাইকিং

জুলাই ৬, ২০২৬

শিবপুরে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৬, ২০২৬

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার, গ্রেপ্তার...

জুলাই ৬, ২০২৬

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় রেনুপোনা সহ ছেষট্রি লাখ...

জুলাই ৬, ২০২৬

সাতক্ষীরায় অসুস্থ শিশুকে দেখে বাবাকে ভরণপোষণ ও অস্ত্রোপচারের...

জুলাই ৬, ২০২৬

সাতক্ষীরায় ডিজিটাল নিরাপত্তা ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে এডভোকেসি...

জুলাই ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting