দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:২৯
রোটারী ক্লাবের উদ্যোগে উদ্যোগেঅসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও...
দেবহাটায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা
জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী...
কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা
আশাশুনি উপজেলা মৎস্যজীবি দলের আনন্দ শোভাযাত্রা ও প্রতিবাদ...
আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
আশাশুনির বাইনতলায় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক
আশাশুনিতে অপহরণ মামলার  আসামিসহ গ্রেফতার ৬ 
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির...
সাতক্ষীরায় ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা জাতীয় গ্রিডে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

অপরাধ কর্মকান্ড নির্মুলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-জেলা জজ মফিজুর রহমান

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৫, ২০২০
জানুয়ারি ৫, ২০২০ ০ কমেন্ট 337 ভিউস

মোমিনুর রহমান, দেবহাটা: বর্তমান সরকারের শাসনামলে কোন অসহায় মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেনা। সমাজের সর্বত্র ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অবহেলিত, অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষদের সরকারী খরচে যাবতীয় আইনী সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন সাতক্ষীরা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা দায়রা জজ শেখ মফিজুর রহমান। শনিবার সকাল ১০ টায় দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে জেলা লিগ্যাল এইড কমিটির সাথে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির আইনগত সহায়তা প্রদান বিষয়ক কর্মশলায় প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ কথা বলেন। তিনি আরো বলেন, নির্যাতনের শিকার হওয়া স্বত্তেও অবহেলিত মানুষরা আর্থিক অস্বচ্ছলতা সহ নানাবিধ কারনে অনেক সময় ন্যায় বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। যাতে করে সুবিধা বঞ্চিত কোন মানুষ ন্যায় বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত না হয় সেজন্য সরকারীভাবে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিনা খরচে তাদেরকে যাবতীয় আইনী সহায়তা প্রদান করা হচ্ছে। এমনকি তাদের যাতায়াত ও খাওয়ার খরচও জেলা লিগ্যাল এইড বহন করে আসছে। এক্ষেত্রে বিচারপ্রার্থীদের স্থানীয় ইউনিয়ন বা উপজেলা লিগ্যাল এইড কমিটির মাধ্যমে জেলা লিগ্যাল এইড কমিটির কাছে আবেদন করতে হবে। পরবর্তীতে জেলা লিগ্যাল এইড কমিটি সরকারী আইনজীবি দ্বারা তাদের মামলা পরিচালনা সহ ন্যায় বিচার নিশ্চিতে প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা করবে। পাশাপাশি সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, বাল্যবিবাহ সহ সকল অপরাধ কর্মকান্ড নির্মুলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও বক্তব্যে সকলের প্রতি আহবান জানান জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ সালমা আক্তারের সঞ্চালনায় কর্মশালাটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণি, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইয়াসমিন নাহার, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যডভোকেট তোজাম্মেল হোসেন, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যডভোকেট আব্দুল লতিফ, সাবেক পিপি এ্যড. তপন কুমার দাস, দেবহাটা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সদর এমপি রবি’র সাথে পরিবার কল্যাণ সহকারি সমিতির মতবিনিময়
পরবর্তী পোস্ট
নয় জেলায় “মানবতার কল্যাণ ফাউন্ডেশন” এর জন্মোৎসব

রিলেটেড পোস্ট

দেবহাটায় শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে...

অক্টোবর ৭, ২০২৬

দেবহাটায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা শিল্পীদের ব্যস্ততায় মুখরিত...

অক্টোবর ৭, ২০২৬

দেবহাটায় ২১টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গা পূজা

অক্টোবর ৬, ২০২৬

দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা...

অক্টোবর ৫, ২০২৬

দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

সখিপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা ঘিরে দূনীতির অভিযোগ

অক্টোবর ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting