দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১০:৩১
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
শ্যামনগরে তিন দিন ব্যাপী নানা কর্মসৃচীর উদ্বোধন
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

অতিথির আসনে নয়, অস্কার মঞ্চে থাকবেন দীপিকা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩, ২০২৩
মার্চ ৩, ২০২৩ ০ কমেন্ট 344 ভিউস

বিনোদন ডেস্ক:

আন্তর্জাতিক অঙ্গনে দীপিকা পাড়ুকোনের পদচারণা সমৃদ্ধ হচ্ছে ক্রমশ। গেলো বছর ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ট্রফি উন্মোচন করেছিলেন এই বলিউড তারকা। এবার তার পা পড়ছে চলচ্চিত্র বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের মঞ্চে।

হ্যাঁ, আসন্ন ৯৫তম অস্কারে ডাক পেয়েছেন দীপিকা। তবে দর্শক আসনে থেকে উপভোগের জন্য নয়, বরং মঞ্চে উঠে তিনি বিজয়ীর হাতে তুলে দেবেন অস্কারের স্বর্ণমূর্তি। শুক্রবার (৩ মার্চ) অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে ১৬ জন আন্তর্জাতিক তারকার নাম রয়েছে, যারা বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীর হাতে অস্কার তুলে দেবেন। এর মধ্যে আছেন দীপিকাও।

‘অস্কার ৯৫ প্রেজেন্টার’ শীর্ষক এই তালিকায় দীপিকা ছাড়াও রয়েছেন রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, ডোয়াইন জনসন, জো সালদানা, স্যামুয়েল এল জ্যাকসন, মাইকেল বি জর্ডান, ডনি ইয়েন, গ্লেন ক্লোজ, জেনিফার কনেলি, আরিয়ানা দে-বোস, ট্রয় কোটসুর, জনাথন মেজরস, মেলিসা ম্যাককার্থি, জেনেলি মোনাই ও কুয়েস্টলাভ।

এবারের অস্কারে ভারতের আরও চমক রয়েছে। পুরস্কারটির ‘সেরা অরজিনাল গান’ ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে তেলুগু সিনেমা ‘আরআরআর’র গান ‘নাটু নাটু’। যেটি ইতোপূর্বে গোল্ডেন গ্লোবের মতো বিখ্যাত পুরস্কার জিতে নিয়েছে। অস্কার জেতার সম্ভাবনাও প্রবল। এছাড়া গানটি অস্কারের আসরে সরাসরি পরিবেশনও করবেন এর শিল্পীরা।

আগামী ১২ মার্চ প্রদান করা হবে ৯৫তম অস্কার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে জমকালো আসর। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মার্কিন তারকা জিমি কিমেল। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টির বেশি দেশে সরাসরি অনুষ্ঠানটি দেখানো হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কোক স্টুডিও: মধ্যরাতে মেঘদলের ‘বনবিবি’ বন্দনা
পরবর্তী পোস্ট
বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন শতভাগ বাস্তবায়ন করবে সরকার: শাহাব উদ্দিন

রিলেটেড পোস্ট

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting