দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ২:৫০
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

৭ বছর পর আজ আবারও প্রচারিত হচ্ছে ‘ইত্যাদি’র সেই পর্ব

কর্তৃক kobirubel.satnadee মে ৩, ২০২০
মে ৩, ২০২০ ০ কমেন্ট 468 ভিউস

বিনোদন ডেস্ক:  ২০১৩ সালের মে মাসে প্রচার হওয়া ‘ইত্যাদি’র বিশেষ পর্বটি বিটিভিতে প্রচার হচ্ছে আবারও। টানা সাত বছর পর আবারও এটি প্রচারের কারণ একসঙ্গে দুটি।

ঐতিহ্যবাহী এই ম্যাগাজিন অনুষ্ঠানটির জনক হানিফ সংকেত জানান, শ্রমজীবী মানুষের অংশগ্রহণে এই পর্বটি তৈরি করা হয়েছে, যা মে দিবসের বিশেষ অনুষ্ঠান হিসেবে প্রচার হয়েছে সাত বছর আগে। চলতি মে মাসেও একই কারণে সেই পর্বটি প্রচার হবে।

দ্বিতীয় কারণ হিসেবে জানান, যেহেতু লকডাউনের কারণে সব রকমের শুটিং বন্ধ, তাই ‘ইত্যাদি’র নতুন পর্ব তৈরি সম্ভব নয়। সময়টা স্বাভাবিক হলে এবারও মে দিবস উপলক্ষে নতুন পর্ব নির্মাণ করতো ফাগুন অডিও ভিশন। তাছাড়া, এই সময়টাতে সবচেয়ে কষ্টে আছেন শ্রমজীবী মানুষ। ফলে তাদের নিয়ে তৈরি পর্বটি পুনঃপ্রচার করাই যৌক্তিক বলে মনে করেন হানিফ সংকেত।

এসব মিলিয়েই ‘ইত্যাদি’র বিশেষ এই পর্বটি প্রচার হচ্ছে আজ (৩ মে) রবিবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে। পুরো অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে ঢাকার অদূরে সাভার ইপিজেডের সামনে। যেখানে কয়েক হাজার শ্রমজীবী মানুষ অংশ নেন।

স্মৃতি থেকে হানিফ সংকেত বলেন, ‘‘এই পর্বের শুটিং করার সময় সেদিন ইপিজেডের শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অবাক বিস্ময়ে তারা উপভোগ করেন তাদের প্রিয় ‘ইত্যাদি’র শুটিং। পর্বটি উৎসর্গ করা হলো শ্রমজীবী মানুষের উদ্দেশে।’’

‘ইত্যাদি’র এই পর্বে রয়েছে বেশ কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। যার মধ্যে অন্যতম চট্টগ্রামের বোয়ালখালীর রক্তদাতা আশীষ কান্তি মুহুরির ওপর একটি মানবিক প্রতিবেদন। রয়েছে কীটনাশকের বিকল্প নিয়ে একটি সময়োপযোগী প্রতিবেদন। দেশের রফতানি প্রক্রিয়াকরণ এলাকাগুলোতে মালিক-শ্রমিকদের মধ্যে চমৎকার সম্পর্ক এবং এখানে উৎপাদিত বিভিন্ন পণ্যের ওপর রয়েছে একটি সচিত্র প্রতিবেদন। রয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর অধ্যাপক ও প্রাক্তন বিভাগীয় প্রধান ইকবাল মতিনের দুর্লভ সংগ্রহের ওপর আরেকটি অনুসন্ধানী প্রতিবেদন।

শিল্প প্রতিষ্ঠানের কর্মবীরদের অংশগ্রহণে রয়েছে একটি দেশাত্মবোধক গান। যাতে কণ্ঠও দিয়েছেন শ্রমজীবী শিল্পীরা। আরেকটি গান গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী ও সুবীর নন্দী। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু।

এছাড়া থাকছে মামা-ভাগ্নে, নানি-নাতি, চিঠিপত্র বিভাগসহ বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ ক’টি নাট্যাংশ।

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এ পর্ব একযোগে পুনঃপ্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ। অনুষ্ঠানটি যথারীতি স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।  সূত্র:বাংলাট্রিবিউন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুলনায় স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জাম বিতরণ করলেন জনপ্রশাসন সচিব
পরবর্তী পোস্ট
লকডাউন শিথিল হলে,করোনার বন্যা বয়ে যেতে পারে !

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting