দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৩:২৫
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়নির্বাচিত খবর

১২ কারখানায় উৎপাদন হচ্ছে রপ্তানি হবে পিপিই

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১, ২০২০
এপ্রিল ১, ২০২০ ০ কমেন্ট 421 ভিউস

অনলাইন ডেস্ক :

করোনা ভাইরাসে এখন টালমাটাল বিশ্ব। জীবন নিয়ে উৎকণ্ঠায় বিশ্বের সব মানুষ। ঠিক এ সময় তৈরি পোশাকশিল্প উদ্যোক্তারা দেশের মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। করোনা মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছেন পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) বা সুরক্ষা পোশাক তৈরিতে। ইতোমধ্যে ১২টি পোশাক কারখানায় পুরোদমে পিপিই তৈরি শুরু হয়েছে। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানির লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে যাচ্ছে। পিপিই তৈরির বিষয়ে সমন্বয় করছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

উদ্যোক্তারা বলছেন, দেশের সংকটকালে নিজ নিজ উদ্যোগেই পিপিই তৈরি কাজে হাত দিয়েছে বিভিন্ন কারখানা। তবে এ পোশাক তৈরির কাঁচামাল আমাদের দেশে তৈরি হয় না। আমদানি করতে হয়। প্রধানত চীনই এ কাঁচামালের জোগানদাতা। আমদানি-রপ্তানিতে কিছু সমস্যা থাকায় আস্তে ধীরে এগোতে হচ্ছে।

বিজিএমইএ বলছে, দেশে কোভিড ১৯ তথা করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশে পিপিইর চাহিদা বেড়েই চলছে। কিন্তু এ মুহূর্তে পিপিই স্যুটের যথেষ্ট অভাব রয়েছে। পিপিই শুধু ডাক্তার এবং নার্সদের জন্যই প্রযোজ্য নয়, এটা হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারীর জন্য প্রযোজ্য। এ ছাড়া দুর্যোগময় এমন পরিস্থিতিতে আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে পিপিইর চাহিদা তৈরি হয়েছে।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক আমাদের সময়কে বলেন, পোশাক কারখানায় পিপিই স্যুট তৈরি করতে নতুন মেশিনারিজ ও টুলস স্থাপন করতে হবে, যা করতে ন্যূনতম ৬ মাস লাগবে। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি আমাদের চূড়ান্ত লক্ষ্যই বিশ্বের কাছে পিপিই রপ্তানি এবং তা দ্রুতই করার চেষ্টা করছি। এ নিয়ে ইতোমধ্যে আইএলও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফসহ অনেক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছি। এ বিষয়ে তাদের কাছে প্রযুক্তিগত জ্ঞানসহ অন্যান্য সহযোগিতা চেয়েছি। তারা আশ্বাস দিয়েছে।

গ্রহণযোগ্য এবং মানসম্মত পিপিই উৎপাদন বিজিএমইএর একটি চলমান প্রক্রিয়া। তিনি বলেন, বর্তমানে বিজিএমইএ ২০ হাজার পিপিই অনুদান করার চিন্তা করছে। এগুলো স্থানীয় কারখানায় উৎপাদন করা হবে যা মেডিক্যাল গ্রেড-১ এর সমমানের, যদিও রোগীদের চিকিৎসারত ডাক্তার এবং নার্সদের প্রয়োজন গ্রেড ৩-৪ সমমানের। স্থানীয়ভাবে উৎপাদিত পিপিই ১০০ শতাংশ পানি রোধক এবং মান অনুযায়ী অনেকটা প্রফেশনাল পিপিইর কাছাকাছি।

রুবানা হক বলেন, সম্প্রতি বিজিএমইএ তাদের ফেব্রিক্স ও অন্য বিষয়গুলোর ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসের (ডিজিএইচএস) অনুমোদন পেয়েছে। তারা এটাকে লেভেল-১ এর মর্যাদা দিয়েছে।

বিজিএমইএর অনেক সদস্যই ইতোমধ্যে ফেব্রিক্স তথা কাপড় পাঠানো শুরু করেছে। যদিও একটি ফান্ড তৈরি করেছি পিপিই তৈরির ফেব্রিক্স ক্রয় করার জন্য। এ বিশেষ মুহূর্তে সংহতি প্রকাশ স্বরূপ কিছু ফেব্রিক্স মিল, যারা বিজিএমইএর সদস্য তারা স্বল্পমূল্যে ফেব্রিক্স সরবরাহ করছে।

পিপিই তৈরির কারখানাগুলো হলো আজমি ফ্যাশন, অ্যালায়েন্স অ্যাপারেলস, জেএম ফেব্রিকস, লাক্সমা ইনওয়্যার, উর্মি গার্মেন্টস, স্নোটেক্স আউটারওয়্যার, টিআরজেড গার্মেন্টস, ফোরএ ইয়ার্ন অ্যান্ড ডায়িং, ডেকো ডিজাইন লিমিটেড, ইসলাম গার্মেন্টস লিমিটেড, অ্যারিস্টোক্র্যাট গ্রুপ ও মোহাম্মদী শার্টেক্স লিমিটেড। তবে অনেক পোশাক কারখানা কাপড় দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

জানা গেছে, স্নোটেক্স আউটারওয়্যার প্রাথমিকভাবে বিনা মূল্যে বিতরণের জন্য ১৭ হাজার পিপিই বানানোর উদ্যোগ নিয়েছে। গত শনিবার থেকে প্রতিদিন দুই হাজার করে পিপিই উৎপাদন করছে। ৫ এপ্রিল কারখানা পুরোদমে খুললে তাদের পিপিই উৎপাদনক্ষমতা বেড়ে দাঁড়াবে প্রতিদিন ৫-১০ হাজার পিস।

মোহাম্মদী গ্রুপের পরিচালক ও বিজিএমইএর পিপিই সমন্বয়ক নাভিদুল হক আমাদের সময়কে বলেন, দেশের চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানির চিন্তা রয়েছে। কারণ এ পোশাক এখন পুরো বিশ্বেরই প্রয়োজন। করোনা চলে গেলেও এর চাহিদা থাকবে। তাই এ চিন্তা। তবে এখনই রপ্তানির চিন্তা করছি না। সে ক্ষেত্রে অন্তত ৬ মাস থেকে ১ বছর সময় লেগে যাবে।

এফবিসিসিআই সহসভাপতি ও বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান আমাদের সময়কে বলেন, করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে পিপিই পোশাকের চাহিদা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করতে পারলে ভালো। তবে আগে নিজেদের দেশের মানুষকে বাঁচাতে হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ব্যাংক ঋণে সিঙ্গল ডিজিট সুদহার আজ থেকেই
পরবর্তী পোস্ট
প্রাথমিকেরও পাঠদান হবে টেলিভিশনে

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

সংবাদ প্রকাশের ‘জের’: সাংবাদিককে হুমকি ও চাঁদা দাবির...

জুলাই ২৫, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ‘টেম্পু’

জুলাই ৫, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting