দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৪:৫৫
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলির নিচে পড়ে চালক নিহত
কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ীকে জরিমানা সহ ৬ মাসের...
পাটকেলঘাটায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ বিহীন পোলটি নুয়ে...
খাজরায় স্কুল শিক্ষককে বিদায় সংবর্ধনা
সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মাসিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

স্বপ্ন স্বপ্নই রয়ে যায়, আশাশুনির জেলে সম্প্রদায়ের

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২০, ২০২৩
মার্চ ২০, ২০২৩ ০ কমেন্ট 456 ভিউস

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি থেকে:

আশাশুনির বেতনা, কপোতাক্ষ, মরিচ্চাপ তীরবর্তী উপজেলার এগারটি ইউনিয়নের ছড়িয়ে ছিটিয়ে আছে জেলে সম্প্রদায়। আর্থিক দৈনদশা নিয়ে জরার্জীণ বসত ঘরে মানবেতর জীবনযাপন করছে এ উপজেলার কয়েক হাজার জেলে পরিবারের সদস্যরা। মৌলিক অধিকারের কোনটিরই বাস্তবায়ন নেই জেলে পল্লী হিসেবে পরিচিত এ সব এলাকায়। মাছ ধরা মাছ চাষ আর মাছ বিক্রি করেই চলে এই এলাকার মানুষের জীবনযাপন। প্রাকৃতিক বৈরী ও স্বাস্থ্য সচেতনতা, সুপেয় পানি এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভাব নিয়ে তাদের নিত্য বসবাস। শত প্রতিকূলতার মাঝে তবুও থেমে নেই আশাশুনির জেলে সম্প্রায়ের জীবন যুদ্ধ। তা আর অভাব অনটন তাদের নিত্যসঙ্গী। নেই দু’বেলা দু’মুঠো ভাতের নিশ্চয়তা।

হতদরিদ্র এ মানুষগুলো জীবনযুদ্ধে অনেকটাই অসহায়। সেখানে স্কুলের ঝরে পড়া শিক্ষার্থীর পরিসংখ্যান বাড়ছে দিন দিন। উন্নয়ন অগ্রগতি, স্বাবলম্বী এগুলো সবই যেনো শুধু স্বপ্নমাত্র। তাদের ভাগ্য উন্নয়নে এগিয়ে আসে এনজিও সংস্থা। তখন তারা নতুন করে জেগে ওঠার স্বপ্নও দেখেন। কিন্তু কিছুদিন পর ভেস্তে যায় তাদের দেখানো সেই স্বপ্ন।

এই হতদরিদ্র মানুষগুলোর নাম করে ভাগ্যের পরিবর্তন হয় এনজিও সংস্থাগুলোর। বার বার সহজ সরল হতদরিদ্র এ মানুষগুলোকে নিয়ে এনজিওগুলো করে প্রতারণা। তাদের অসচেতনতা ও দারিদ্রতাকে পুঁজি করে চালায় রমরমা বাণিজ্য। অসহায় এ মানুষগুলোর প্রতিবাদ আর আর্তনাদ সংশ্লিষ্ট বড় কর্তাদের কানে পৌঁছায় না। তাই বন্ধ হয়না তাদের ভাগ্য নিয়ে প্রতারণা। এমনটিই জানালেন ভুক্তভোগীরা।

সরেজমিন আশাশুনির বিভিন্ন এলাকায় জেলে পল্লীতে গিয়ে দেখা যায়, প্রত্যেক টি গ্রাম ছোট বড় মিলে প্রয় ১০০ থেকে ১৫০ ঘর জেলে সম্প্রদায় মানুষের বসবাস। ৯-১০ ফুট প্রশস্থ অস্বাস্থ্যকর প্রতিটি খুপড়ি ঘরে ৪ থেকে ৫ জন শিশুসহ প্রয় ৭-৮ জন সদস্য গাদাগাদি করে বসবাস করছেন।

আশাশুনির জেলে স¤প্রদায়ের নদী নির্ভর জীবন জীবিকা। বর্তমানে সেখানে এখন অনেক জেলেই বেকার। কেউ কেউ আবার আশেপাশের জলাশয় থেকে মাছ শিকার করে বিক্রি করে চালাচ্ছেন জীবিকা। এই সময় সরকারী কোন সহায়তা না থাকায় এবং বিকল্প কর্মসংস্থানের অভাবে অনেকেই বেঁচে থাকার তাগিদে অসহায় হয়ে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছেন। ফলে হুমকির সম্মুখীন খাল বিলের মৎস্য সম্পদ। বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ।পরিবেশ গত সঙ্কটাপন্নতার কারণে নাব্যতা হারিয়েছে আশাশুনির সব কয়টি নদী। ফলে বর্ষা মওসুমে যেমন অল্প পানিতে বন্যা তেমনি শুস্ক মওসুমে ধুধু মরুভুমি। দিন দিন অবহেলা আর অত্যাচারে এখন ধ্বংসের দ্বারপ্রন্তে আশাশুনির প্রকৃতিক মৎস্য সম্পদ। নদ নদীর দৈন্যদশায় ভাগ্য বিড়ম্বনায় পড়েছেন আশাশুনির নওয়াপাড়া, বদরতলা, বলাবুনিয়া, খরিয়াটি, হোসেনপুর, জেলেখালি, ঠাকুরাবাদ, কেয়ারগাতি, বড়দল, পুইজলা, কাপসন্ডা, পারিসামারি, কুড়িকাহনিয়া, কুন্দড়িয়া, কুল্যা, গুনাকরকাটি, বাহাদুর প্রতাপনগর জেলে স¤প্রদায়ের হতদরিদ্র এ মানুষগুলো।

এখানকার মৎস্যজীবী বীরেশ্বর, ধীরেন, হরেকৃষ্ট, তারক, বিক্রম, দেবদুলাল,অধর, খেজমত আহমদ, কয়েচ জানান, নদীতে আগের মত পাওয়া যায়না মাছ। নৌকা ও জালের মূল্য বেড়ে যাওয়ায় প্রতিদিন মাছ বিক্রি করে অর্ধেকের বেশি টাকা দিয়ে দিতে হয় এন জি, ও কিস্তি নতুবা মহাজনকে। বাকি টাকা দিয়ে কোনমতেই চলে জীবন।

‘জাল যার জলা তার’ এ নীতি না থাকায় তারা স্বাধীনভাবে আগের মত ধরতে পারেন না মাছ। ইজারাদারদের বাধার কারণে মাছ ধরাতো দূরের কথা জাল নিয়ে বিলের আশপাশেও যাওয়া যায়না। বর্ষা মওসুমে ৩-৪ মাস নদ নদী এলাকায় পানি থাকায় কোনরকম মাছ ধরে তাদের সংসার চালান। আর বছরের বাকী ৮ মাসই তাদের চরম দুর্ভোগ।

তারা বলেন, মা মাছ ও পোনা মাছের প্রজনেনর সময় যদি নদীর বা খালের পাড়ের জেলে পরিবারগুলোকে বেশী করে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যেত তা হলে দু’বেলা দু’মুঠো ভাতের নিশ্চয়তা পেত এ সমস্ত মৎস্যজীবী পরিবার।

আর রক্ষা পেত দেশীয় প্রজাতির নানা জাতের মাছ। তারা জানালেন, আশাশুনির বিভিন্ন খাল গুলো নামমাত্র স্থানীয় মৎস্যজীবী সমিতির নামে ইজারা দেওয়া হলেও এর পেছনে থাকেন রাঘব বোয়ালরা। যে পরিমাণ টাকায় একেকটা খাল ইজারা দওয়া হয়, তা মৎস্যজীবীরা পারেন না বলেই তাদের সম্পৃক্ত করেন। এতে করে এই সমস্ত রাঘব বোয়ালরা খাল ও নদীর মাছের যত্ন না করে সব লুটেপুটে খেতে চায়। মাছ ও উদ্ভিদ বাঁচাতে তাদের কোন দরদ থাকেনা।
তাদের দাবি সরকার যদি ইজারার নিয়মগুলো সহজ করে দিত তা হলে তারা কোন অংশীদার না রেখেই পুরোটা তারাই থাকতো। আর যত্ন করে তাদের জীবন জীবীকার একমাত্র অবলম্বন প্রকৃতির মৎস্য সম্পদ রক্ষা করতে পারত।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভূমিহীনদের গৃহ প্রদান উপলক্ষে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় মাস ব্যাপী ভলিবল প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলির নিচে পড়ে চালক নিহত

মে ৬, ২০২৬

কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ

মে ৬, ২০২৬

খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মে ৬, ২০২৬

সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা

মে ৬, ২০২৬

সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ীকে জরিমানা সহ ৬ মাসের...

মে ৫, ২০২৬

পাটকেলঘাটায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ বিহীন পোলটি নুয়ে...

মে ৫, ২০২৬

খাজরায় স্কুল শিক্ষককে বিদায় সংবর্ধনা

মে ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মাসিক...

মে ৫, ২০২৬

শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত  

মে ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting