দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:৫৫
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

স্ত্রীর অভিযোগের জবাব দিলেন নওয়াজউদ্দিন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৬, ২০২৩
মার্চ ৬, ২০২৩ ০ কমেন্ট 366 ভিউস

বিনোদন ডেস্ক:

ভালোবেসে আলিয়া সিদ্দিকীকে বিয়ে করেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এ দম্পতির এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। পুত্রসন্তানের স্বীকৃতি না দেওয়া, স্ত্রীকে খাবার না দেওয়াসহ অসংখ্য অভিযোগ উঠেছে এই তারকা অভিনেতার বিরুদ্ধে। সব মিলিয়ে তাদের দাম্পত্য কলহ চরমে পৌঁছেছে; যা গড়িয়েছে আদালত পর্যন্ত।

কয়েক দিন আগে স্ত্রী ও দুই সন্তানকে রাতের বেলায় আন্ধেরির বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন আলিয়া। এ নিয়ে কয়েকটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। তবে এসব বিষয় নিয়ে পুরোপুরি মুখে কুলুপ এঁটেছিলেন নওয়াজউদ্দিন। ইনস্টাগ্রামে এক বিবৃতি পোস্ট করার মাধ্যমে নীরবতা ভাঙলেন এই অভিনেতা। বিবৃতির ক্যাপশনে নওয়াজউদ্দিন লিখেন— ‘এসব অভিযোগ নয়, আমার আবেগ।’

নওয়াজউদ্দিন তিনটি ভাগে এ বিবৃতি পোস্ট করেছেন। প্রথম অংশে নওয়াজউদ্দিন বলেন, ‘নীরব থাকার কারণে আজ আমি সবখানে খারাপ মানুষ হিসেবে প্রমাণিত হয়েছি। আমি নীরব ছিলাম তার কারণ হলো, এই সব তামাশা কোথাও না কোথাও আমার বাচ্চারা পড়বে। এক পক্ষের অভিযোগের ভিত্তিতে সোশ্যাল মিডিয়া, সংবাদমাধ্যমে আমার চরিত্র হননের বিষয়টি মানুষ খুব উপভোগ করেছেন।’

‘প্রথমত আমি এবং আলিয়া বেশ কয়েক বছর ধরে একসঙ্গে থাকি না। এরই মধ্যে আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। তবে আমরা এতদিন আমাদের বাচ্চাদের জন্যই বোঝাপড়া করছিলাম। কেউ কি জানেন, আমার বাচ্চারা কেন ভারতে? গত ৪৫ দিন ধরে তারা স্কুল যাচ্ছে না। স্কুল থেকে আমাকে প্রতিদিন চিঠি পাঠাচ্ছে। আমার বাচ্চাদের গত ৪৫ দিন ধরে বন্দি করা হয়েছে এবং দুবাইতে তাদের স্কুলের পড়া তারা মিস করছে।’ বলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

আলিয়া অভিযোগ করেন পুত্র ইয়ানকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দিতে নারাজ নওয়াজউদ্দিন। কিন্তু এ অভিযোগ সত্য নয়। তা উল্লেখ করে এই অভিনেতা বলেন— ‘এই গ্রহের কোনো বাবা-মা কখনো চাইবে না তাদের বাচ্চাদের পড়াশোনা বাধাগ্রস্ত হোক বা তাদের ভবিষ্যত থমকে যাক। প্রত্যেক বাবা-মা তাদের সন্তানদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। আমি আজ যা উপার্জন করছি, তার সবই আমার দুই বাচ্চার জন্য। আর এটি কোনো ব্যক্তি পরিবর্তন করতে পারবে না। আমি শোরা এবং ইয়ানকে ভালোবাসি। তাদের ভবিষ্যত সুরক্ষিত করতে আমি যেকোনো প্রান্তে যাব। এখন পর্যন্ত সমস্ত মামলা আমি জিতেছি এবং আমার বিশ্বাস অব্যাহত রাখব বিচার বিভাগের ওপর। ভালোবাসা কাউকে আটকে রাখা নয়, একজনকে সঠিক পথে উড়তে দেওয়া।’

অর্থের জন্য আলিয়া এত মামলা করেছে বলে দাবি নওয়াজউদ্দিনের। তা উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘আলিয়া শেষ চার মাস দুবাইতে বাচ্চাদের একা ছেড়ে এসেছিল। অর্থ দাবি করার জন্য বাচ্চাদের এখানে নিয়ে আসে। গত দুই বছর ধরে প্রতি মাসে আলিয়াকে ১০ লাখ রুপি করে দিয়েছি। আমার বাচ্চাদের সঙ্গে দুবাই যাওয়ার আগে ৫-৭ লাখ রুপি করে দিয়েছি (বাচ্চাদের স্কুলের ফি, চিকিৎসা, যাতায়াতসহ অন্যান্য খরচ বাদে)। বাচ্চাদের জন্য বিলাসবহুল গাড়ি কিনে দিয়েছিলাম। কিন্তু সেটা আলিয়া বিক্রি করে নিজের জন্য ব্যয় করেছে। মুম্বাইয়ের ভারসোভাতে সমুদ্রমুখী বিশাল একটি অ্যাপার্টমেন্ট বাচ্চাদের জন্য কিনে দিয়েছি। বাচ্চারা ছোট হওয়ায় এর সহ মালিকানায় আলিয়াকে রাখা হয়েছে। দুবাইতে বাচ্চাদের জন্য একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করে দিয়েছি, যেখানে আলিয়া আরামে বসবাস করছে। আসলে আলিয়া আমার কাছে আরো অর্থ চাইছে। যার জন্য আমার মা ও আমার নামে এতগুলো মামলা করেছে। এটা আলিয়ার স্বভাব। এর আগেও সে এমনটা করেছে। চাহিদা মতো অর্থ পাওয়ার পর সে মামলা তুলে নিয়েছে।’

কয়েক দিন আগে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন আলিয়া। এ বিষয়ে নওয়াজউদ্দিন বলেন, ‘আমার বাচ্চারা যখন ভারতে আসে তখন তারা তার দাদির সঙ্গে পুরোটা সময় কাটায়। কেউ তাদের কীভাবে বাড়ি থেকে বের করে দিতে পারে? ওই সময়ে আমি বাড়িতেই ছিলাম না। আলিয়া তো সব জায়গার ভিডিও করে, যখন তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, তখন কেন ভিডিও করেনি সে? আমার সুনাম নষ্ট করা, ক্যারিয়ার নষ্ট করা এবং আমাকে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য এসব করেছে সে। আর এই নাটকে বাচ্চাদের যুক্ত করেছে সে।’

২০০৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন নওয়াজউদ্দিন-আলিয়া। এ দম্পতির এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। আলিয়ার আসল নাম অঞ্জনা পান্ডে। ইসলাম ধর্ম গ্রহণ করে নওয়াজউদ্দিনকে বিয়ে করে নাম রাখেন আলিয়া। মূলত, ২০২০ সালে নওয়াজউদ্দিন-আলিয়ার দাম্পত্য কলহের বিষয়টি প্রকাশ্যে আসে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রণবীর বললেন, আমি পত্নীনিষ্ঠ ভদ্রলোক
পরবর্তী পোস্ট
চেহারার চেয়ে ব্যক্তিত্ব বেশি প্রয়োজনীয়: ফাহমিদা নবী

রিলেটেড পোস্ট

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

২০২৪ সালে টিকটকে আয়ের নতুন সুযোগ

মার্চ ১০, ২০২৪

এমএলএম প্রতারণার শিকার তিন তারকা!

মার্চ ৫, ২০২৪

শিল্পী সমিতির নির্বাচনে চমক আনছেন নিপুণ

মার্চ ৩, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting