দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৪৬
ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না...
দূর্গা পূজায় ঘোনা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও...
কালিগঞ্জে নবমীর দিনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি...
তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবুর রহমান হাবিবের পূজামণ্ডপ...
তালা সদরের ১৯টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাংবাদিক নজরুল...
আলিপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’র উদ্বোধন
নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের
কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় মৎস্যজীবী সমিতির নেতার উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২১, ২০১৯
সেপ্টেম্বর ২১, ২০১৯ ০ কমেন্ট 516 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ার খোরদো বাওড় মৎস্যজীবী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক শচীন চন্দ্র বিশ্বাসের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর আয়োজনে শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, খোরদো মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি বাবুল বিশ^াস, জেলা নাগরিক কমিটির সদস্য সচীব এ্যাড. আবুল কালাম আজাদ, জাসদ নেতা সুধাংশু শেখর সরকার, মানবাধিকার কর্মী মাধব দত্ত, স্বপন কুমার শীল, হিন্দু ব্যেদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সদর উপজেলা সভাপতি নিত্যানন্দ আমিন প্রমুখ।
বক্তারা বলেন, খোরদো মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ ১৯৭১ সালে নিবন্ধন হয়। এরপর গত ২৩/০৬/২০০৬ তারিখে মহামান্য হাইকোর্টের নির্দেশে ভূমি মন্ত্রণালয় খোরদো মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড এর নামে দলুইপুর বাওড়ের ১৩৫ একর জমি ১০ বছরের ইজারা দেয়। তার পর থেকে শচীন চন্দ্র বিশ্বাস ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সমিতির সাধারণ সম্পাদক হিসেবে যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ওই সমিতির সদস্য। গত ২০১০-২০১১ সাল থেকে ১১৪ জন সদস্যদের নিয়ে বাওড়ের লভ্যাংশ বন্টনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল কিন্তু সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, খোরদো ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জয়, রিপন, কুদ্দুসসহ একটি চাঁদাবাজ সন্ত্রাসী চক্র সমিতির সভাপতি বাবুল বিশ্বাস ও শচীন বিশ্বাসসহ কয়েকজন সদস্যের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। প্রতিকার চেয়ে বাবুল বিশ্বাস গত ১১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন। এ খবর জানতে পেরে ওই দিন রাত সাত টার দিকে খোরদো গ্রামের ব্রাক অফিসের সামনে মাসুমের চায়ের দোকানে বসে থাকাকালিন শচীন বিশ্বাসের কাছে দাবিকৃত চাঁদার টাকা চায় ময়না, আব্দুল মান্নান, জয়, কুদ্দুস, রিপনসহ অজ্ঞাতনামা তিন জন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ওই সন্ত্রাসীরা শচীনকে লোহার রড দিয়ে ডান পায়ের হাঁটু ভেঙে গুড়িয়ে দেয় এবং পিটিয়ে তার শরীরের বিভিন্ন অংশ জখম করা হয়। বক্তারা এ সময় শচীন চন্দ্র বিশ্বাসের উপর হামলার ঘটনায় জড়িতদেরঅবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একইসাথে যাতে ইজারা গ্রহীতারা শান্তিপূর্ণভাবে বাওড়ে মাছ চাষ করতে পারে সেজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জলবায়ু ক্ষতিপূরনে স্কুল ছেড়ে মাঠে নামলো সাতক্ষীরার শিক্ষার্থীরা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় জঙ্গিবাদ রোধ ও মাদক বিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না...

অক্টোবর ২১, ২০২৬

আলিপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’র উদ্বোধন

অক্টোবর ২০, ২০২৬

কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

অক্টোবর ২০, ২০২৬

সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি...

অক্টোবর ২০, ২০২৬

তালার ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮...

অক্টোবর ১৯, ২০২৬

সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রস্তুতি...

অক্টোবর ১৯, ২০২৬

অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের...

অক্টোবর ১৯, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

অক্টোবর ১৭, ২০২৬

সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...

অক্টোবর ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting