দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৮:৩০
হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় এড. আব্দুর রহিমের মৃত্যুবার্ষিকী পালিত

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৫, ২০২১
সেপ্টেম্বর ২৫, ২০২১ ০ কমেন্ট 296 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার ভূমিহীন-কৃষক আন্দোলনের প্রতীক পুরুষ, মহান ভাষা সৈনিক এড. আব্দুর রহিম এর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় এ স্মরণ সভার আয়োজন করে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।

দৈনিক পত্রদূত অফিসে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম।

বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুণ অর রশিদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, বাংলাদেশ জাসদের জেলা সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, শ্রমিক নেতা আব্দুস সাত্তার, এড. আল মাহামুদ পলাশ, ভূমিহীন নেতা হোসেন মাহামুদ ক্যাপ্টেন, নিত্যা নন্দ সরকার, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, কাজী আকতারুজ্জামান মহব্বত, জহুরুল কবির, আবেদার রহমান, মফিজুর রহমান, আশরাফ সরদার প্রমুখ। স্মরণ সভা পরিচালনা করেন জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল।

স্মরণ সভার বক্তারা বলেন, আজ জলাবদ্ধতায় সাতক্ষীরার মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। বেড়িবাঁধ ভেঙে বহু এলাকায় জোয়ার-ভাটা প্রবাহিত হচ্ছে। নানা সমস্যায় জেলার মানুষ জর্জরিত। সরকার এসব সমস্যা সমাধানে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। কিন্তু সেব টাকার যথাযথ ব্যবহার হচ্ছে না। ফলে মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে।

স্মরণ সভায় প্রয়াত আব্দুর রহিমের জীবন, কর্ম ও আদর্শ হতে শিক্ষা নেওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, যেখানেই অন্যায় সেখানেই ছিলেন আব্দুর রহিম। সারা জীবন তিনি সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন। এড. আব্দুর রহিমের মতো সৎ, সাহসী, নির্লোভ, জনদরদী নেতার আজ বড় অভাব। বক্তারা সাতক্ষীরা জেলার উন্নয়নে জেলা নাগরিক কমিটির ২১ দফার সমর্থনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

উল্লেখ্য, এড. আব্দুর রহিম সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভাপতি, জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি, মুক্তিযুদ্ধপূর্ব তৎকালিন মহাকুমা ন্যাপের সাধারণ সম্পাদক, জাতীয় পার্টি গঠিত হওয়ার পর দলের জেলা কমিটির সভাপতি ও পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, কেন্দ্রীয় ভূমি কমিটির সভাপতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের সহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক কর্মকান্ডের সাথে আমৃত্যু যুক্ত ছিলেন। ১৯৯৮ সালে সাতক্ষীরার দেবহাটা কালিগঞ্জে ৯টি তথাকথিত জলমহলের খাস জমিতে বসবাসরত সহ¯্রাধিক ভূমিহীন পরিবারকে উচ্ছেদ প্রক্রিয়া শুরু হলে এড. আব্দুর রহিমের নেতৃত্বে দেবহাটা কালিগঞ্জ ভূমিহীন উচ্ছেদ প্রতিরোধ সংগ্রাম সমন্বয় কমিটি গঠন করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় জলবায়ু ধর্মঘট ও প্রতীকী ফাঁসি কর্মসূচি পালিত
পরবর্তী পোস্ট
খাজরা ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের পকেট কমিটি বাতিলের দাবি

রিলেটেড পোস্ট

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ

মে ১৩, ২০২৬

অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...

মে ১২, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...

মে ১২, ২০২৬

সাতক্ষীরায় উৎসবমুখর আবহে এশিয়া পোস্টের যাত্রা শুরু পেশাদার...

মে ১১, ২০২৬

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে সাতক্ষীরায় “জাতীয়...

মে ১১, ২০২৬

মামলা চলমান জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির...

মে ১০, ২০২৬

সাতক্ষীরায় এলজিডি প্রকল্পে অনিয়মের অভিযোগ

মে ৯, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মে ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting