দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৮:৩৮
কালিগঞ্জে নবমীর দিনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি...
তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবুর রহমান হাবিবের পূজামণ্ডপ...
তালা সদরের ১৯টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাংবাদিক নজরুল...
আলিপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’র উদ্বোধন
নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের
কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি...
দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক...
কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবের বিভিন্ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরার আমের সুনাম ও কদর নষ্ট করেছে দূর্ণীতিবাজ ব্যবসায়ীরা

কর্তৃক kobirubel.satnadee মে ৬, ২০২০
মে ৬, ২০২০ ০ কমেন্ট 658 ভিউস

নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে সাতক্ষীরার আমের যেমন সুনাম রয়েছে তেমনি বিদেশেও রয়েছে কদর। প্রতি বছরই ইউরোপ, ডেনমার্ক, ইতালি, সুইডেনসহ বিভিন্ন দেশে সাতক্ষীরার আম রপ্তানি হয়। তবে বিদেশসহ সারাদেশেই সাতক্ষীরার আমের কদর ও সুনাম নষ্ট করে দিয়েছে দূর্ণীতিবাজ অসাধু ব্যবসায়ীরা। এসব কথা জানান সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ পরিচালক নুরুল ইসলাম।
তিনি বলেন, বর্তমানে করোনা পরিস্থিতিতে এ বছর আম বিদেশে রপ্তানী হচ্ছে না। দেশীয় অভ্যন্তরীণ বাজারের চাষীদের আম বিক্রির জন্য পরামর্শ দেওয়া হয়েছে। দেশীয় বড় বড় প্রতিষ্ঠাণ যদি আম ক্রয় করতে চায় তবে সরকারিভাবে তাদের পরিবহন করা সহ সার্বিক সহযোগিতা করা হবে। ডিপার্টমেন্টাল মার্কেলগুলোতে ব্যবসায়ীরা আম দিতে পারে ক্ষতির সম্মূখীন হবেন না আমচাষীরা।
খামারবাড়ির উপ-পরিচালক নুরুল ইসলাম আরও বলেন, বিদেশীরা ভালো আম নিতে চায়। তবে দূর্ণীতিবাজ কিছু অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় আমের ক্যারেটের মধ্যে অপরিপক্ক আম দেয়। গত বছর শুধু মাত্র এই কারণে ২০০ মেট্রিক টন আম বিদেশী রপ্তানির লক্ষ্যমাত্রা থাকলেও পাঠানো গিয়েছিল মাত্র দুই মেট্রিক টন আম। বর্তমানে করোনা পরিস্থিতিতে বিদেশে আম রপ্তানী বন্ধ। তবে ভবিষ্যতে বিদেশী আমের মার্কেটটি ধরে রাখতে পারলে চাষীরা বেশী লাভবান হবে।
এদিকে, সোমবার (৪ মে) বিকেলে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের বেলতলা বাজারে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আর.এম সেলিম শাহনেওয়াজ। সেখানে কেমিক্যাল মিশিয়ে অপরিপক্ক ও কচি আম বাজারজাত করার প্রমাণ পান তিনি। পরে ভ্রাম্যমান আদালত চালিয়ে ২০০ ক্যারেট কচি-কাঁচা অপরিপক্ক আম জব্দ করে নষ্ট করা হয়। অভিযান চালানো ওই আমের আড়তটি কেরালকাতা ইউপি সদস্য ও আম ব্যবসায়ী সাইফুল ইসলামের।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর.এম সেলিম শাহনেওয়াজ জানান, অপরিপক্ক ও কচি আম ক্যামিকেল মিশিয়ে বাজারজাতকালে বেলতলা বাজারে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে একজন আম ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি ব্যবসায়ীরা পালিয়ে যায়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কেমিক্যাল মিশ্রত আমগুলো নষ্ট করা হয়েছে। এছাড়া উপজেলার সকল আম ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।
এ ব্যাপারে আমের আড়ত মালিক ও বেলতলা বাজার আম ব্যবসায়ী সমিতির সভাপতি ইউপি সদস্য সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, জেলায় চলতি মৌসুমে চার হাজার ১১০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এরমধ্যে হিমসাগর ১৫৫০ হেক্টর, ল্যাংড়া ৫৬৪ হেক্টর আ¤্রপালি ৮৯৯ হেক্টর জমিতে। বাকি জমিতে গোবিন্দভোগ, গোপালভোগ, লতাসহ দেশীয় বিভিন্ন প্রজাতির আমের চাষ হয়েছে। জেলায় আমচাষীর সংখ্যা ১৩ হাজার ১০০ জন ও ৫২৯৯টি বাগানে আমচাষ করা হয়েছে।
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাত করণের লক্ষ্যে সোমবার (৪) মে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। মতবিনিময় সভায় সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক নুরুল ইসলামসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও আম চাষীরা উপস্থিত ছিলেন।
সভায়, সাতক্ষীরা জেলায় আগামী ৩১ মে থেকে হিমসাগর, ৭ জুন ল্যাংড়া ও ১৫ জুন থেকে আ¤্রপালি আম ভাঙা ও বাজারজাত করণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন বাগানের আম আগে পরিপক্ক হলে সংশ্লিষ্ট উপসহকারী কর্মকর্তাকে অবহিত করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে সভায় সিদ্ধান্ত হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, সাতক্ষীরার আমের সুনাম রয়েছে। এই সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে ব্যবসায়ী ও ফল চাষীদের সহযোগিতা করতে হবে। নিরাপদ আম বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সকলকেই সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। তবে কেউ যদি কেমিক্যাল মিশিয়ে অপরিপক্ক আম বাজারজাত করার চেষ্টা করে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় স্বামীর বিরুদ্ধে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ
পরবর্তী পোস্ট
বৃহস্পতিবার থেকে মসজিদে জামাতে নামাজ পড়ার অনুমতি

রিলেটেড পোস্ট

কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

অক্টোবর ২০, ২০২৬

সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি...

অক্টোবর ২০, ২০২৬

সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রস্তুতি...

অক্টোবর ১৯, ২০২৬

অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের...

অক্টোবর ১৯, ২০২৬

সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...

অক্টোবর ১৭, ২০২৬

সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...

অক্টোবর ১৫, ২০২৬

যোগ্য ও ত্যাগীরাই ছাত্রদলের নেতৃত্বে স্থান পাবে :...

অক্টোবর ১৫, ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায়  বিজিবি সদস্য মোতায়েন

অক্টোবর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting