
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভাধীন ৪নং ওয়ার্ড জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি সালেকিন শিহাবের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় একটি মিলনায়তনে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও পৌর ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে কাজ করে যাচ্ছে। রমজানের এই সংযম আমাদের ত্যাগের শিক্ষা দেয় এবং আগামী দিনে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শক্তি যোগায়।” অনুষ্ঠানে বক্তারা ৪নং ওয়ার্ড ছাত্রদলের বর্তমান কার্যক্রমের প্রশংসা করেন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া দলের অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা ও মুক্তি কামনায় প্রার্থনা করা হয়। উক্ত ইফতার মাহফিলে ৪নং ওয়ার্ড ছাত্রদলের সেক্রেটারি সালেকিন শিহাব সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

