দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৩৪
কালিগঞ্জের তালতলা-কালিকাপুর সড়ক চলাচলের অনুপযোগী:-
শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু,...
আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল
কুলিয়া কাঁচা বাজার উচ্ছেদকৃত মসজিদটি পুনরায় নির্মাণে এডহক...
খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১৫ দফা উন্নয়ন অঙ্গীকার...
বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...
শ্যামনগরে সন্তান সহ গৃহবধূকে ফুসলিয়ে  নিয়ে যাওয়ার অভিযোগ।
পদ্মপুকুর বেড়িবাঁধ পরিদর্শনে এসডি ও ইউপি চেয়ারম্যান
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
চতুর্থ শ্রেনীর কর্মচারী মালেকের ঘরে আলাদিনের চেরাগ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি

কর্তৃক mirkhairul.news এপ্রিল ১৬, ২০২৬
এপ্রিল ১৬, ২০২৬ ০ কমেন্ট 155 ভিউস
নিজস্ব প্রতিনিধি: ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা ও কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বিজিবি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. শাহারিয়ার রাজীব কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশ, দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোর এর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম ২টি সেক্টরের অধীনে ০৭টি ইউনিটের ১১৬ টি বিওপি’র মাধ্যমে প্রতিদিন দিবারাত্রি ৪৬৪ টি টহল পরিচালনার মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ, পাচার ও মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিজিবি যশোর রিজিয়নে সমন্বিত কার্যক্রম গ্রহণ করেছে, এর আওতায় বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরে বিশেষ তল্লাশি, সীমান্তবর্তী ২২টি তেল পাম্পে নজরদারি, চোরাচালান রুটে ২৫,৮৪ টি টহল ও ৯১৬ টি চেকপোস্ট পরিচালনা, ৯০৯ টি জনসচেতনতা সভা আয়োজন এবং স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ৪০ টি টাস্কফোর্স ও ৬৬টি যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ তেল জব্দসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সীমান্ত দিয়ে গরু পাচার রোধে বিজিবি নজরদারি জোরদার করেছে; অতিরিক্ত টহল ও চেকপোস্ট স্থাপন, সন্দেহভাজন চলাচলের ওপর কড়া নজরদারি এবং চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মাঝে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে তাদের সহযোগিতা কামনা করা হচ্ছে। নিয়মিত আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে যশোর রিজিয়ন ২০২৬ সালে ৯৬ জন আসামীসহ প্রায় ৬২ কোটি ৪০ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল আটক করেছে; যার মধ্যে স্বর্ণ, হিরক, রৌপ্য, অস্ত্র ও গোলাবারুদ উল্লেখযোগ্য। একইভাবে ২০২৫ সালে ৪২০ জন আসামীসহ প্রায় ৩৭৭ কোটি ৪৬ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়। পাশাপাশি মাদক বিরোধী অভিযানে ২০২৬ সালে প্রায় ২২ কোটি ১৩ লক্ষাধিক টাকার বিভিন্ন মাদকদ্রব্য (মদ, ক্রিস্টাল মেথ, গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিল) এবং ২০২৫ সালে প্রায় ১৯ কোটি ৫২ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) ২০২৫-২০২৬ সময়ে পরিচালিত চোরাচালান বিরোধী অভিযানে ৩১ জন আসামীসহ প্রায় ১৬ কোটি ৬৫ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল আটক করেছে; যার মধ্যে অস্ত্র ও গোলাবারুদ, পাঁচ হাজারের অধিক বোতল ফেন্সিডিল, লক্ষাধিক পিস ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন প্রকার মেডিসিন উল্লেখযোগ্য।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. শাহারিয়ার রাজীব আরো জানান, বিজিবি মহাপরিচালক এর ভিশন বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক। বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটি সদস্য সর্বদা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নিবেদিত। তাই আইন শৃঙ্খলা রক্ষাসহ চলমান ভোজ্য ও জ্বালানি তেল মজুদ এবং পাচার প্রতিরোধ সংক্রান্ত যে কোন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রয়োজন স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ, পরিবেশকর্মী এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ; তাই আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা
পরবর্তী পোস্ট
পাইকগাছায়  অসহায় নারীদের হাতে সেলাই মেশিন হস্তান্তর

রিলেটেড পোস্ট

শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু,...

জুলাই ১৮, ২০২৬

বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...

জুলাই ১৭, ২০২৬

শ্যামনগরে সন্তান সহ গৃহবধূকে ফুসলিয়ে  নিয়ে যাওয়ার অভিযোগ।

জুলাই ১৭, ২০২৬

পদ্মপুকুর বেড়িবাঁধ পরিদর্শনে এসডি ও ইউপি চেয়ারম্যান

জুলাই ১৭, ২০২৬

চতুর্থ শ্রেনীর কর্মচারী মালেকের ঘরে আলাদিনের চেরাগ

জুলাই ১৬, ২০২৬

শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র...

জুলাই ১৬, ২০২৬

তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট

জুলাই ১৫, ২০২৬

কাজ শেষের আগেই নির্মাণাধীন ব্রিজের রেলিং ধস, নিম্নমানের...

জুলাই ১৫, ২০২৬

নির্দেশ উপেক্ষা মাউশি ডিজিকে রুল জারীসুন্দরবন মাধ্য: বিদ্যালয়ে...

জুলাই ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting