দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৯:০৫
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন
প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় উনিশতম কবিতা উৎসবে কবি-সাহিত্যিকদের মিলন মেলা

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২২, ২০২৩
ডিসেম্বর ২২, ২০২৩ ০ কমেন্ট 408 ভিউস

নিজস্ব প্রতিবেদক: “আগ্রাসনের বিরুদ্ধে কবিতা” এই প্রতিপাদ্যকে ধারন করে সাতক্ষীরায় উনিশতম কবিতা উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৯ টায় সাতক্ষীরা কবিতা পরিষদের আয়োজনে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী হলরুমে এ কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি মন্ময় মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোর মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমাদের সময় পত্রিকার সাহিত্য সম্পাদক অদ্বৈত মারুত, ভারতের বাচিকশিল্পী অরবিন্দ ঘোষ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. মো. শিহাবুদ্দীন, কবি শুভ্র আহমেদ। এসময় বক্তব্য রাখেন সুশীলণ’র প্রধান পরিচালক মোস্তফা নূরুজ্জামান, ১৯তম কবিতা উৎসবের আহ্বায়ক কাজী গুলশান আরা, যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম, প্রধান সমন্বয়কারী সুকুমার দাস বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন শিরিন সাদী। অনুষ্ঠানে গুনিজনদের মধ্যে কবিতায় ইমরোজ সোহেল ও অদ্বৈত মারুত, সংগীতে জী এম জাকির হোসেন, ছড়া ও সাহিত্যে আবুল হোসেন আজাদ, প্রতিষ্ঠানের মধ্যে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বেসরকারি সংস্থা সুশীলণকে কবিতা পরিষদ সাতক্ষীরার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, সনদ ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, বাংলা ভাষা ও সাহিত্য বিকাশে কবিতা উৎসবের ভূমিকা গুরুত্বপূর্ণ। অসাম্প্রদায়িক ও সমাজ বিনির্মাণ, সংস্কৃতি বিকাশে কবিতা অনুপ্রেরণা যোগায়। তিনি আরো বলেন, বাঙ্গালী সমাজ, কবিসমাজ নানাভাবে কবিতা লিখে, প্রবন্ধ লিখে আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মাসুদুর রহমান ও কবি গুলশান আরা। কবিতা উৎসবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও কবি খায়রুল বাশার, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ নিমাই চন্দ্র মন্ডল, কবি দিলীপ কুমার মন্ডল, কবি স ম তুহিন প্রমুখ। এর আগে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাকপার্কে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করে জাতির বীর সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর মাধ্যমে উনিশতম কবিতা উৎসবের শুভসূচনা করা হয়। কবিতা উৎসব উদ্বোধন, সেমিনার, কবিতাপাঠ-আবৃত্তি পর্ব এই তিন পর্বে অনুষ্ঠিত হয়। মধ্যাহ্ন ভোজ শেষে শেষ পর্বে কবিতাপাঠ-আবৃত্তিতে ঢাকা, যশোর, খুলনা, কুষ্টিয়া, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন অঞ্চল এবং প্রতিবেশী দেশ ভারত থেকে আগত কবিতা ও সাহিত্যপ্রেমি ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন উনিশতম কবিতা উৎসবটি মিলন মেলায় পরিণত হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় ওয়াবদার জমি দখল করে ৩তালা ভিত বিশিষ্ট ভবণ নির্মাণের কাজ অব্যাহত
পরবর্তী পোস্ট
কালিগঞ্জের মৌতলা বাজার উন্নয়নে তিনটি রাস্তা ঢালাইয়ের উদ্বোধন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল

জুন ২৩, ২০২৬

হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের...

জুন ২৩, ২০২৬

আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...

জুন ২২, ২০২৬

শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

জুন ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting