দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১:৫০
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...
ভেজাল খাদ্য ও পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স...
দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...
কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কৃষি সংবাদসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরা সদরে ইরি ধানের বাম্পার ফলন, ধান কাটায় ব্যস্ত কৃষক কৃষানীরা

কর্তৃক kobirubel.satnadee মে ৭, ২০২০
মে ৭, ২০২০ ০ কমেন্ট 369 ভিউস

দ্যুতিদীপন বিশ্বাস:  সাতক্ষীরা সদর উপজেলার সর্বত্র চলছে ইরি ধান কাটার তোড়জোড়। কৃষকের এই ধান ঘরে তুলতে কৃষক কৃষাণি কারও যেন একটুও ক্লান্তির ফুসরত নেই। চারদিকে এখন ধান কেটে ঘরে তোলার প্রতিযোগিতা চলছে। আকাশে মেঘের ঘনঘটা হালকা ঝড়ো হাওয়া উঠলেই দ কৃষক তাড়াতাড়ি এই ধান ঘরে তুলতে যেন ব্যাকুল। দীর্ঘ দিনের এই পরিশ্রমের ফসল আউশ ধান সংরক্ষন করে ঘরে তুলতে কেউ কেউ আধুনিক কৃষি মেশিনারিজের (হারভেস্টর মেশিন) মাধ্যমে আবার কেউ কেউ তাদের নিজেদের এলাকার শ্রমিক নিয়ে এই ধান কাটার মহোৎসবে ব্যস্ত রয়েছেন।

কৃষকদের থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, এ বছর সাতক্ষীরা সদর উপজেলায় ইরি ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার সদরের ধুলিহর ইউনিয়ন, ফিংড়ি ইউনিয়ন, আলীপুর, ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায় কৃষক-কৃষাণিরা তাদের ছেলে মেয়ে সহ অতিরিক্ত শ্রমিক নিয়ে নিজ নিজ জমির ধান কর্তন করছে। কেউ আবার মেশিনের মাধ্যমে মাড়াই করে খড় থেকে ধান ছাড়াচ্ছেন। আবার কোথাও কোথাও দেখা যায়, বাড়ির উঠানে বা অস্থায়ী উঠান তৈরী করে রৗদ্রে ধান শুকাচ্ছে। আবহাওয়া অনূকুলে থাকায় বাম্পার ফলন হলেও কর্তনের সময় আবহাওয়ার পরিস্থিতি ভাল না থাকায় আউশ ধান ঘরে তুলতে হিমশিম খেতে হচ্ছে কৃষক কৃষাণিদের।

এ ব্যাপারে ফিংড়ি ইউনিয়নের ধানচাষী নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, আলমগীর হোসেন, শফিকুল ইসলাম, আব্দুল্লাহ গাজী, রেজাউল করিম, ধুলিহর ইউনিয়নের ধানচাষী সুকুমার ঢালী, স্বপন বিশ্বাস সহ অন্যান্য ইউনিয়নের কয়েকজন ধান চাষী জানায়, এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু বর্তমান সময়ের বৈরি আবহাওয়া জনিত কারনে আমাদের উৎপাদিত ধান ব্যাপক হারে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সময়মত ধান শুকাতে পারছিনা। আকাশে কিছু সময় বৃষ্টি আবার কিছু সময় রৌদ্র এবং বৃষ্টির পানি উঠানে লেগে থাকায় আমাদের ধান শুকানো ব্যাহত হচ্ছে। এতে করে আমাদের ধান এবং খড় পচে নষ্ট হয়ে যাচ্ছে। তারা আরো জানায়, যাদের বড় ঘর আছে তারা ঘরের মধ্যে ইলেক্ট্রিক পাখা ব্যবহার করে সংরক্ষিত ইরি ধানের পানি শুকাচ্ছেন।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন জানান, অন্যান্য বছরের চেয়ে এ বছর সাতক্ষীরা সদর উপজেলায় ইরি ধানের ফলন ভাল হয়েছে। এছাড়াও আমরা কৃষি অফিসারগণ এবং উপ সহকারী কৃষি অফিসাররা মাঠ পর্যায়ে সার্বক্ষণিক চাষীদের সাথে যোগাযোগ রেখেছি। তাদের যে কোন সমস্যায় পরামর্শ দিয়েছি, সময়ে সময়ে জমি পরিদর্শন করেছি। যথাযথ ভাবে সার, সেচ, পোকা মাকড় ও আগাছা দমন সহ সকল বিষয়ে উপযুক্ত সময়ে পদক্ষেপ গ্রহন করে চাষীদের পরামর্শ প্রদান করেছি। যে কারনে এ বছর ইরি ধানের ভাল ফলন হয়েছে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে মাঝে মাঝে আকাশে মেঘসহ বৃষ্টি হচ্ছে। তাই যেসব কৃষকের ধান পাকা এবং কাটার উপযোগি হয়েছে তারা সময় নষ্ঠ না করে দ্রুত ধান কেটে ফেলাই উত্তম। এতে ফলনের সঠিক পরিমান ঠিক থাকবে। নির্দ্দিষ্ট সময়ে ধান কর্তন না করলে বৃষ্টিপাতে ধান ঝরে পড়ে যাবে এবং যে পরিমানে ধান পাওয়ার কথা তার থেকে কম পেতে পারে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনায় নতুন আক্রান্ত ৭০৬, সুস্থ আরও ১৩০
পরবর্তী পোস্ট
তালায় কৃষকদের মাঝে সেনাবাহিনীর সবজি বীজ বিতরণ

রিলেটেড পোস্ট

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সেপ্টেম্বর ২১, ২০২৬

জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...

সেপ্টেম্বর ২০, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর ম/রদে/হ উদ্ধার

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting