দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:৫৫
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত : ৬ ফেব্রুয়ারি নির্বাচন

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৫, ২০২০
জানুয়ারি ৫, ২০২০ ০ কমেন্ট 470 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: ঐক্য ও শান্তির প্রতীক সাতক্ষীরা প্রেসক্লাবের রয়েছে ইতিহাস ও ঐতিহ্য। আগামি দিনগুলিতেও সাতক্ষীরা প্রেসক্লাব শান্তির প্রতীক হিসাবে এবং পিছিয়ে পড়া মানুষের আশ্রয় হিসাবে এগিয়ে যাবে এমন প্রত্যাশ্যা ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।
তারা বলেছেন কোনো বিভক্তি বিভাজন নয়, সাতক্ষীরা প্রেসক্লাব এক ও অভিন্ন পথে এগিয়ে যাবে। শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় এসব কথা উঠে আসে সাংবাদিক বক্তাদের মধ্য থেকে।
সাতক্ষীরা প্রেসক্লাবের সম আলাউদ্দিন মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় তার স্বাগত বক্তৃতার মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। এ সময় তিনি বলেন পেছনের কথা ভুলে প্রেসক্লাবকে আমরা এগিয়ে নিতে চাই। আমরা গণমানুষের ঠিকানা হিসাবে নিজেদের পরিচিত করে তুলতে চাই। সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী তার বার্ষিক রিপোর্ট পেশ করে বলেন এক বছরের চলার পথে সব সফলতা সাংবাদিকদের , আর সব ব্যর্থতা তার নিজের। এরপরই অর্থ সম্পাদক মোশাররফ হোসেন পেশ করেন আর্থিক লেনদেনের হিসাব নিকাশ। এর আগে গত সাধারণ সভার সিদ্ধান্তসমূহ পঠিত ও অনুমোদিত হয়।
হাস্যরস ও প্রাণবন্ত আলোচনার মধ্যে এই দুটি রিপোর্টের চুলচেরা বিশ্লেষনে ত্রুটি বিচ্যূতি চিহ্নিত করে সাংবাদিক সদস্যরা তা করতালির মধ্যে অনুমোদন করেন। এছাড়া কিছু ত্রুটি বিচ্যূতি সংশোধন করে অনুমোদিত হয় চূড়ান্ত ভোটার তালিকা। আলোচনায় উঠে আসে সাতক্ষীরা প্রেসক্লাবের গঠণতন্ত্র সংশোধনের প্রস্তাব।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক নেতারা বলেন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হবে। চলতি মাসে পিকনিকের দিন ধার্য করে আগামি ৬ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষনা করা হয় । এর আগে জেলা প্রশাসকের কাছে একটি নির্বাচন কমিশন গঠন করে দেওয়ার আবেদন জানানো হবে।
মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সহ সভাপতি অধ্যক্ষ আশেক ই এলাহি, সাবেক সহ সভাপতি আবদুল ওয়াজেদ কচি, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আবদুল বারী , সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, দৈনিক সাতনদী সম্পাদক হাবিবুর রহমান,দৈনিক যুগেরবার্তা সম্পাদক আনম আবু সাঈদ, বাসস এর অরুণ ব্যানার্জি, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক আবদুল ওয়ারেশ খান চৌধুরী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাসেম, নির্বাহী সদস্য দৈনিক করতোয়ার সেলিম রেজা মুকুল, লোক সমাজের শেখ মাসুদ হোসেন, দৈনিক কল্যাণের কাজী শওকত হোসেন ময়না, ভোরের কাগজের ড. দিলীপ কুমার দেব, বাংলাদেশ বেতারের ফারুক মাহবুবুর রহমান, দৈনিক প্রবাহর খায়রুল বদিউজ্জামান, ,চ্যানেল এস এর রবিউল ইসলাম, দৈনিক আজকের প্রত্যাশার আক্তারুজ্জামান বাচ্চু, নির্বাহী সদস্য দৈনিক খোলা কাগজের ইব্রাহীম খলিল, দৈনিক যুগের বার্তার আমিনুর রশীদ, ডিবিসি নিউজের এম জিল্লুর রহমান প্রমূখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নয় জেলায় “মানবতার কল্যাণ ফাউন্ডেশন” এর জন্মোৎসব
পরবর্তী পোস্ট
আশাশুনিতে মহিলা ভাইস চেয়ারম্যানের কম্বল বিতরণ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...

এপ্রিল ২৯, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ

এপ্রিল ২৯, ২০২৬

আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

এপ্রিল ২৯, ২০২৬

সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...

এপ্রিল ২৯, ২০২৬

শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...

এপ্রিল ২৯, ২০২৬

সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর

এপ্রিল ২৮, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়

এপ্রিল ২৮, ২০২৬

আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ

এপ্রিল ২৮, ২০২৬

পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting