দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:৩৭
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ড আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মীর হাবিবুর সম্পাদক ইদ্রিস বাবু

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২২, ২০২৩
মার্চ ২২, ২০২৩ ০ কমেন্ট 442 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) বিকালে সাতক্ষীরা শহরের সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

“মহান স্বাধীনতার মাসে বঙ্গবন্ধু ও তার শহিদ পরিবার, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের শহিদ এবং ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘মহান স্বাধীনতার মাসে সকলকে শুভেচ্ছা। যারা বাংলাদেশের ছায়াতলে থেকে ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে আমি স্যালুট জানায়। আমি সব সময় আমার দলের তৃণমুল নেতা-কর্মীদের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছি। জনগণের সমর্থন ও সহযোগিতা ছাড়া কোন কিছুই হয়না। আমাদের বি ক্যাটাগরী সাতক্ষীরা জেলাকে এ ক্যাটাগরীর জেলা করা জরুরী। সে লক্ষ্যে আমরা করতে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। আগামী ২০২৪ সালের নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের চেতনায় বিশ^াসী বাংলাদেশ আওয়ামী লীগ আবারো নির্বাচিত হবে এবং জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করে দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ।”

সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এসএম শওকত হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মীর মোশতাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, খন্দকার আরিফ হাসান প্রিন্স, আইন বিষয়ক সম্পাদক এড. আমিনুর রহমান চঞ্চল, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ নুরুল হক, নির্বাহী সদস্য শিমুন শামস্, নাজমুন নাহার মুন্নি, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, জেলা মৎস্যজীবিলীগের সভাপতি মীর শাহিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়। প্রথম অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে দ্বিতীয় অধিবেশনে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে মীর হাবিবুর রহমান বিটুকে সভাপতি ও মো. ইদ্রিস বাবুকে সাধারণ সম্পাদক করে পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা দিয়েছে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক ও সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন স্বাক্ষরিত কমিটি। এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইদ্রিস বাবু।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনায় ‘জঙ্গীবাদ, মাদক ও ডিজিটাল আসক্তি মুক্ত সেমিনার’

রিলেটেড পোস্ট

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting