দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:১৭
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
সখিপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা ঘিরে দূনীতির অভিযোগ
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জনির্বাচিত খবর

সাংবাদিকের কাছে চাঁদা দাবি ও মৎস্য ঘেরে বিষ প্রয়োগ: থানায় লিখিত অভিযোগ

কর্তৃক SK Ferdous নভেম্বর ২৩, ২০২৫
নভেম্বর ২৩, ২০২৫ ০ কমেন্ট 545 ভিউস

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহিষকুড় গ্রামের শেখ আমিনুর রহমানের ছেলে সাংবাদিক শেখ ফিরোজ আহম্মেদের মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের দাবিকৃত তিন লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় এই ঘটনা ঘটেছে বলে দাবি অভিযোগকারীর। এই ঘটনায় সাংবাদিক শেখ ফিরোজ আহম্মেদ থানায় হাজির হয়ে চাঁদাবাজি ও মৎসঘেরে বিষ প্রয়োগের ঘটনা উল্লেখ করে স্থানীয় সন্ত্রাসী বহু হত্যা চেষ্টা মামলা ও অগ্নিসংযোগ মামলার আসামি একই এলাকার (মহেশকুড় গ্রামের) শেখ শোকর আলীর ছোট ছেলে শেখ তাজিম আহমেদ সহ আরো ৩/৪ জনকে বিবাদী করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী শেখ ফিরোজ আহম্মেদ স্থানীয় দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি এলাকাজুড়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে রিপোর্টিং করায় বিবাদী শেখ তাজিম তার প্রতি বিরূপ মনোভাব পোষণ করে আসছে। অভিযোগ অনুযায়ী শেখ তাজিম একজন মাদকসেবী, নারী উত্ত্যক্তকারী ও চাঁদাবাজ প্রকৃতির ব্যক্তি বলেও উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, সাংবাদিক ফিরোজের বাড়ির সামনে অবস্থিত তার প্রায় ৪ বিঘা আয়তনের মৎস্য ঘেরে মৎস্য চাষ সচল রাখার জন্য সম্প্রতি তিন লাখ টাকা চাঁদা দাবি করেন শেখ তাজিম ও তার সহযোগীরা। চাঁদা না দেওয়ায় ২১ নভেম্বর গভীর রাত প্রায় ১টা ৩০ মিনিটের দিকে বিবাদী শেখ তাজিম ও তার ৩/৪ জন সহযোগী শেখ ফিরোজ আহমেদের মৎস্য ঘেরে বিষ প্রয়োগের মাধ্যমে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে অভিযোগ থেকে উল্লেখ করা হয়।

অভিযোগে আরো বলা হয়,ঘটনার সময় শেখ ফিরোজ আহমেদ তার বসতবাড়ির সামনে রাস্তায় বসিয়া ঘের পাহারা দিচ্ছিলেন।এসময় টর্চের আলোয় ঘেরের ভেড়িতে তাজিম কে বিষ প্রয়োগ করা অবস্থায় দেখতে পাইয়া ডাক চিৎকার করিলে উল্লেখিত স্বাক্ষীরাসহ সকলে ধাওয়া করিলে তাজিম ও তার সহযোগীরা পালাইয়া যায়।সকালে দেখা যায়, মাছ ভেসে উঠছে এবং চারদিকে বিষের তীব্র গন্ধ ছড়াচ্ছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন অভিযোগকারী।

এ বিষয়ে একইদিন বিকাল ৪টা ৩০ মিনিটে মহিষকুড় গ্রামের একটি দোকানের সামনে অভিযোগকারী ফিরোজের সঙ্গে তাজিমের মুখোমুখি দেখা হলে অভিযুক্ত শেখ তাজিম পুনরায় তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। যার প্রতিবাদ করলে ফিরোজকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও খুনের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ আছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে ফিরোজের ভাই শেখ ফেরদৌস আহম্মেদসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

ঘটনা খতিয়ে দেখতে গিয়ে দেখা যায়,শেখ তাজিমের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা চেষ্টা, ঘর জ্বালানো, চাঁদাবাজি,চুরিসহ প্রায় ৩/৪ (জি,আর/নন জি, আর) মামলা আদালতে চলমান রয়েছে। তাছাড়াও চলতি নভেম্বর মাসের ১০ তারিখ হইতে আজ ২৩ তারিখ পর্যন্ত এই ১৩ দিনে কালিগঞ্জ থানায় শেখ তাজিমের বিরুদ্ধে চাঁদাবাজি,নারী উত্যক্তকারী, ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে অর্থ দাবি, চুরি, হত্যার হুমকি ও সাইবার ক্রাইম এ্যাক্ট অপরাধসহ বিভিন্ন অভিযোগে প্রায় আটটি অভিযোগ দাখিল হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মৎস্য চাষী ও সেবা প্রদানকারীদের মেন্টরিং প্রোগ্রাম ও সম্মাননা প্রদান
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে সনাতনী ধর্মবলম্বীদের সাথে কাজী আলাউদ্দিনের নির্বাচনী সভা

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting