দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৩৬
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

সহকারী শিক্ষিকার প্রহারে স্কুল ছাত্র আহত

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৭, ২০২৩
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ০ কমেন্ট 372 ভিউস

ওমর ফারুক মুকুল, দেবহাটা: কুলিয়ার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সন্ধা রানী কর্তৃক মারপিটে এক স্কুল ছাত্র আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। আহত স্কুল ছাত্রের নাম রাফসান রাফি (১০)। সে উক্ত বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। ঘটনাটি ঘটেছে ২৬ সেপ্টেম্বর বিদ্যালয়ের শ্রেণি কক্ষে সাড়ে বারোটার সময়। আহত ছাত্রের পিতা উক্ত বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাক সানা জানান, ২৬ সেপ্টেম্বর আমার পুত্র রাফসান (রাফি) প্রতিদিনের ন্যায় নিয়মিত স্কুলে গিয়ে ক্লাস করতে থাকে। ঘটনার দিন দুপুর সাড়ে ১২ টা হতে ১ টা ১০ মিনিট পর্যন্ত সহকারী শিক্ষিকা সন্ধা রানীর ইংরেজি ক্লাস ছিলো। আমার পুত্র পড়া ভালো বলতে পারিনি বলে তাকে শক্ত কাঠের ডাস্টার দিয়ে পিঠে ৫-৬টি আঘাত করে। পরে রাত্রে ব্যথা বাড়ার সাথে সাথে বুকে শ্বাস কষ্ট শুরু হলে স্থানীয় গ্রাম ডাক্তার দ্বারা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসায় সুস্থ না হওয়ায় ২৭ সেপ্টেম্বর বুধবার সকালে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে রাফসান শিশু চিকিৎসক ডা. রেহানার অধীনে চিকিৎসাধীন আছে। এব্যাপারে আমি বাদী হয়ে উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছি। এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জগদীশ সরকার জানান, সহকারী শিক্ষিকা সন্ধা রানীর প্রহারের কারণে ছাত্র রাফসান অসুস্থ হওয়ার বিষয়ে আমি শুনেছি। তিনি আরো জানান, ওই শিক্ষিকা অত্যন্ত বেপরোয়া। ইতিপূর্বে চতুর্থ শ্রেণির ছাত্র ফেরদাউস ও মাসুমসহ অনেক শিক্ষার্থীর অবিভাবক মারির ব্যাপারে আমার কাছে অভিযোগ করেছিলো। তাছাড়াও কোন একটা ব্যাপারে জনসম্মূখে আমার গায়ে হাত তুলেছিলো। এব্যাপারে অভিযুক্ত সহকারী শিক্ষিকা সন্ধা রানী জানান, আমার ছাত্র রাফসানকে ভালোবাসি বলে তাকে ভালোবেসে ক্লাস নেওয়ার সময় পিঠে একটা চড় মেরেছিলাম। আমাকে ফাঁসানোর জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। এলাকাবাসী ও ছাত্র ছাত্রীদের অবিভাবক সুত্রে জানা যায়, উক্ত শিক্ষিকার বিদ্যালয়ের নিকটবর্তী বাড়ি হওয়ায় সময় মতো ক্লাস না নিয়ে নিজের কাজে ব্যাস্ত থাকে এবং ক্লাস নেওয়ার সময় ছাত্র ছাত্রীদের উপর চড়াও হয়ে প্রায় মারধর করে। যার কারনে ইতিমধ্যে ৬জন ছাত্র অন্য বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তাদের ছাড়পত্র নিয়েছে। আরোও অবিভাবকরা বলেন, উক্ত শিক্ষিকা থাকলে এই বিদ্যালয়ে আমরা আমাদের সন্তানদের পড়াবোনা। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার (এ.টি.ইও) মনির আহম্মেদ বলেন, এব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযুক্ত শিক্ষিকার আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান এলাকাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
পরবর্তী পোস্ট
টুঙ্গিপাড়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রিলেটেড পোস্ট

দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা

সেপ্টেম্বর ২৯, ২০২৬

দেবহাটায় জামাত নেতার স্ত্রী’র মৃত্যুতে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

দেবহাটায় শিশুদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রদান

সেপ্টেম্বর ২৭, ২০২৬

দেবহাটায় কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাংগঠনিক সভা ও...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়নকে মডেল ও আধুনিক করে গড়তে...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল

সেপ্টেম্বর ২৩, ২০২৬

দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...

সেপ্টেম্বর ২২, ২০২৬

দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting