দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১২:৪০
সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...
দর্জি থেকে নেতা, গ্রেফতারের দাবিতে উত্তাল শ্যামনগর
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

সরুলিয়া ইউপি নির্বাচন বিষয়ে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

কর্তৃক SK Ferdous জানুয়ারি ২১, ২০২২
জানুয়ারি ২১, ২০২২ ০ কমেন্ট 336 ভিউস

নিজস্ব প্রতিবেদক: 

সাতক্ষীরার তালা উপজেলার ৩নং সরুলিয়া ইউপি নির্বাচনে ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় রাখা ও মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের শেখ আব্দুল আজিজের পুত্র ও নবনির্বাচিত সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই। 

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ২০ সেপ্টম্বর ২০২১ তারিখে প্রথম ধাপে অনুষ্ঠিত তালা উপজেলার ৩নং সরুলিয়া ইউনিয়ন নির্বাচনে মটরসাইকেল প্রতীক নিয়ে আমি সর্বোচ্চ ৫৬৪৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হই। গত পহেলা নভেম্বর ২০২১ তারিখে আমি সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে শপথ নিয়ে সুষ্ঠুভাবে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছিলাম। কিন্তু আমার প্রতিদ্ব›িদ্ব আনারস প্রতীকের পরাজিত প্রার্থী আব্দুর রব পলাশ আমাকে হয়রানি করার জন্য ভোট পুন:গননার দাবিতে সাতক্ষীরা ইলেকশন ট্রাইব্যুনালে ২/২১ নং একটি আপিল মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে ভোটের ব্যালট আদালতে নিয়ে আসার জন্য নির্দেশ দেন বিজ্ঞ বিচারক নাসির উদ্দীন ফরাজি। সে অনুযায়ী তালা উপজেলা নির্বাচন অফিসে গত ২০ জানুয়ারী ২০২২ তারিখে ভোটের প্রাপ্ত ফলাফল ব্যালটের বস্তা মুখ খোলা অবস্থায় জানালার পাশে অরক্ষিত অবস্থায় রাখা হয়। আদালতে আনার সময় ৫টি ব্যালট ভর্তি বস্তার মুখ খোলা অবস্থায় দেখে স্থানীয় জনতা তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের কাছে অভিযোগ জানালে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শনে ঘটনার সত্যতা পান।

এরপর বেলা ১১টার দিকে আদালতে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিগন ব্যালট বস্তা নিয়ে যান। আদালতের বিজ্ঞ বিচারক সদর সিনিয়র সহকারী জজ নাসির উদ্দীন ফরাজি, উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে ব্যালট ভর্তি বস্তা অরক্ষিত দেখে এসসিসি ৮২/২২ নং আদেশে দুপুর ২.৪৫ মিনিটে গ্রহণ না করে ফেরতের নির্দেশ দেন।

তিনি বলেন, আমাকে হয়রানি করার জন্য কালো টাকার বিনিময়ে প্রতিদ্ব›িদ্ব পরাজিত প্রার্থী মামলাবাজ খ্যাত আব্দুর রব পলাশ উপজেলা নির্বাচন অফিসের কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের সাথে যোগসাজস করে স্টোর রুমের বস্তার মুখ খুলে ব্যালট পেপার নষ্ট করার ষড়যন্ত্র চালিয়েছেন। তালার সরুলিয়া ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে জনগণ স্বতঃস্ফুর্তভাবে তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমার প্রতিদ্ব›িদ্ব পরাজিত প্রার্থী আব্দুর রব পলাশ জনগনের মতামতকে উপেক্ষা করে কৌশলে ভোটের ফলাফল পাল্টে দিতে চান। প্রকৃতপক্ষে জনগনের মন অন্যদিকে ঘোরানোর জন্য তিনি মিথ্যা মামলা ও হয়রানি করছেন। আমি ভোটে বিজয়ী হওয়ার পরে আব্দুর রব পলাশ ফুলেল মালা দিয়ে আমাকে বরন করেন এবং মিষ্টি মুখও করান।

তিনি আরো বলেন, এ বিষয়ে বৃহস্পতিবার আমাকে জড়িয়ে তিনি একটি মিথ্যা বানোয়াট, মনগড়া কল্পনাপ্রসূত সাংবাদ সম্মেলন করেছেন। আমি ওই সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভোটের দিন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ হয়েছে। কোথা কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া গত ২০ জানুয়ারী ২০২২ তারিখে আমি আদৌ তালা উপজেলায় যাইনি।

আদালতে ধার্যদিন থাকায় আমি আদালতে ওই দিন হাজির ছিলাম। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় এ ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নওয়াপাড়া ইউপির নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা ও অভিষেক
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় এমপি রবির পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

রিলেটেড পোস্ট

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা 

মার্চ ৪, ২০২৬

সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: সাংবাদিকসহ তিনজনের...

মার্চ ১, ২০২৬

সাতক্ষীরায় গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নি’হত ২

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

তালায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, যুবদল নেতা অভিযুক্ত

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

তালা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী গরিবের বন্ধু এসএম নজরুল...

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

পাটকেলঘাটায় বি এন পির জনসভায় আমি নির্বাচিত হলে...

ফেব্রুয়ারি ৭, ২০২৬

থানায় মামলা হলেও আসামী ধরছেনা পুলিশ

জানুয়ারি ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting