দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩১
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সবত্র ঈগলের গণজোয়ার, চ্যালেঞ্জের মুখে লাঙ্গল

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৮, ২০২৩
ডিসেম্বর ২৮, ২০২৩ ০ কমেন্ট 295 ভিউস

এমপি হিসেবে যিনি আছেন, তিনিই থাকুক: কৃষক নুর ইসলাম
নতুন লোক আসলে গোছাতে সময় লাগবে: কৃষক ঈসমাইল হোসেন
ঈগলের সমর্থন বেশি শোনা যাচ্ছে: ভ্যান চালক আব্দুর রশিদ
সদরে এবার নৌকা যা, ঈগল তাই: সাবেক মহিলা মেম্বার

আব্দুর রহমান: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ২ আসনের সবত্র স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তৃর্ণমুল নেতাকর্মী ও সাধারণ ভোটাররা তাদের আস্থার প্রতীক হিসেবে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ঈগল বেছে নিচ্ছে। এদিকে, নতুন মুখ লাঙ্গল প্রতীকের প্রার্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু পড়েছেন চ্যালেঞ্জের মুখে।
নির্বচন কমিশন সূত্রে জানা গেছে, ১৪ টি ইউনিয়ন ও সাতক্ষীরা পৌরসভার সমন্বয়ে গঠিত সাতক্ষীরা ২ আসনে ১৩৮টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। মোট ভোটার ৪ লক্ষ ৬শ ৮জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লক্ষ ৯৯ হাজার ২শ ১৭ জন, মহিলা ভোটার রয়েছে ২ লক্ষ ১৩ হাজার ৮৮ জন এবং হিজড়া ভোটার ৩ জন।
আগরদাঁড়ি ইউনিয়নের সাধারণ ভোটাররা জানিয়েছেন, এবারের এমপি ভোটে যিনি আছেন, তিনিই থাকুক। তাহলে স্বজনপ্রীতি ও দুর্নীতি কম হবে। নতুন লোক আসলে অনিয়ম দুর্নীতি আরো বেড়ে যাবে। এমপি রবির সময়ে আমাদের এলাকায় বিদ্যুৎ, রাস্তাঘাট নির্মাণ, স্কুলের ভবন নির্মাণ এবং সুপেয় পানি ধরে রাখার জন্য পানির ট্যাংকসহ কয়েকটি ব্রিজ তৈরি করা হয়েছে। আমরা চাই বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে আবারও ভোট দিয়ে আমাদের এলাকার উন্নয়নের এ ধারাবাহিকতা রাখতে।
বকচারা গ্রামের কৃষক নুর ইসলাম দৈনিক সাতনদীকে বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে এমপি হিসেবে যে ছিল, সেই থেকে যাক। ভালো হোক, খারাপ হোক নতুন লোক আসলে গোছাতে সময় লাগবে। তার চেয়ে যে আছে, সেই থাকুক।
কৃষক ঈসমাইল হোসেন বলেন, ভোট তো দিতেই হবে। আমাদের এলাকার উন্নয়নে যে কাজ করবে এবং আমাদের যার মাধ্যমে উপকার হবে আমরা তাকেই ভোট দিবো। এমপি রবি থাকতে আমাদের বকচারা মাদ্রাসায় একটি চারতলা ভবনসহ অনেক কাজ হয়েছে। আমরাও চাই, পুনরায় তিনি ক্ষমতায় আসুক।
নেবাখালি গ্রামের ভ্যান চালক আব্দুর রশিদ বলেন, একটা মানুষ সবার চাহিদা পূরণ করতে পারে না। এবারের নির্বাচনে এ এলাকায় ঈগলের সমর্থন বেশি শোনা যাচ্ছে। আমাদের দাবী বকচারা থেকে পরানদহ পর্যন্ত রাস্তাটি সংস্কার এবং পরানদহ ব্রিজ। আমরা ভোট দিতে অবশ্যই যাবো। কারণ ভোট পচানো যাবেনা।
একজন নারী ভোটার বিলকিস বলেন, নৌকা যা ঈগল তাই। তাই রবিকেই আমরা ভোট দেব। বিগত ১০ বছরে তিনি অনেক কাজ করেছেন, আর যেসব কাজগুলো অসম্পন্ন আছে এবার আসলে তিনিই করতে পারবেন। তাহলে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
আগামী ৭ জানুয়ারির ভোট সামনে রেখে সাতক্ষীরা ২ আসনে প্রার্থীদের প্রচার-প্রচারণা পুরোদমে জমে উঠছে। তবে সাতক্ষীরা ২ আসনে কে সংসদ সদস্য নির্বাচিত হবেন তা বলা বড়ই কঠিন হয়ে পড়েছে। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির জনসমর্থন দিন দিন বাড়ছে। দুঃসময়ের পরীক্ষিত আওয়ামী লীগের অনেক দলীয় নেতাকর্মীকে এবারের নির্বাচনে আওয়ামী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে দেখা যাচ্ছে। তবে সুবিধাভোগী মুষ্টিমেয় কিছু নেতাকর্মী জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামান আশুর লাঙ্গল প্রতীকের সভা সমাবেশে যোগ দিচ্ছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত এর নির্বাচনী প্রচারণা জনতার ঢল
পরবর্তী পোস্ট
লাবসা ইউনয়ন ঈগল প্রতীকের ভোট ব্যাংক

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting