দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫০
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত হয়েছে স্বাধীনতা: ড. আওলাদ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৬, ২০২৩
মার্চ ২৬, ২০২৩ ০ কমেন্ট 312 ভিউস

জাতীয় ডেস্ক:

‘১৯৭১ সালে জাতীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে অর্জিত হয়েছে স্বাধীনতা। শেখ হাসিনার নেতৃত্বেই এগিয়ে যাবে।’

স্বাধীনতা ও জাতীয় দিবসে কদমতলী থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আওলাদ হোসেন একথা বলেন।

তিনি বলেন, বাঙালি জাতির অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম হয়েছে আজ। কোনো দেন দরবার নয়, কারও দয়ায় নয়, ত্রিশ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জন করেছি এই স্বাধীনতা। আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের এই মহা বিজয়ের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজ বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি মহান স্বাধীনতাযুদ্ধের সকল শহীদদের প্রতি।

ড. আওলাদ বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে মাতৃভাষার অধিকারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের পথ বেয়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ, ১৯৫৬ সালের সংবিধান প্রণয়ন আন্দোলন, ১৯৫৮ সালের মার্শাল ল বিরোধী আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৮ সালের আগরতলা ষড়যন্ত্র মামলা, ১৯৬৯ সালের গণঅভ্যুথান, ১৯৭০ সালে ঐতিহাসিক সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক অসহযোগ আন্দোলন প্রভৃতি ঘটনা প্রবাহের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের চূড়ান্ত লক্ষ্যে ঐকবদ্ধ হয়ে ওঠে বাঙালি জাতি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরে সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের বিস্ময়। সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের এ উন্নয়নের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য। ২০৪১ সালের মধ্যে দেশেকে উন্নত রাষ্ট্রে পরিণত করা, এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য। কোন ষড়যন্ত্রই রুখতে পারবে না বাঙালি জাতির এই অগ্রযাত্রা। ১৯৭১ এর ন্যায় সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে বাংলাদেশ, এই কামনা আমাদের সবার।

মোহাম্মদ নাছিম মিয়ার সভাপতিত্বে সকাল এগারোটায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, শ্যামপুর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত মুফতি, ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা বেগম, সাংগঠনিক সম্পাদক ফেরদৌসী ইয়াসমিন পপি, ৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট ফারুক হোসেন, ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মহব্বত হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সভাপতি সৈয়দ আহমেদ, ঢাকা জেলা পরিষদের সাবেক নির্বাচিত সদস্য আলমগীর হোসেন, কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ নজরুল ইসলাম, রোখসানা বেগম পারুল, শহীদ মাহমুদ হেমী, কাজী জাহিদ, কদমতলী থানা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আয়েশা আলম, কদমতলী থানা পূজা কমিটির সভাপতি স্বপন দাস প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ধর্ষণের অভিযোগ তুলে বাবা-ছেলেকে নির্যাতন, ভিডিও ভাইরাল
পরবর্তী পোস্ট
সাংবিধানিক ধারা রক্ষা করতে হবে : ইনু

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting